এর আগে দুইবার ফাইনালে খেলেছেন তিনি। সেই দুইবারই ট্রফি উঠেছে তার হাতে। কিন্তু এবার ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরলেন সাকিব আল হাসান। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে রোববার রাতে আইপিএল ট্রফি জিতল চেন্নাই সুপার কিংস। দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই চমক দেখাল মহেন্দ্র সিং ধোনির দল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোববার রাতে ফাইনালে শেন ওয়াটসন ঝড়ে একেবারে অনায়াসে ৮ উইকেটে জিতেছে চেন্নাই। এটি তাদের তৃতীয় আইপিএল শিরোপা।
চেন্নাই এর আগে তাদের তিনটি ফাইনাল ২০১২, ২০১৩ আর২০১৫ সালে হেরেছে। ২০১০ ও ২০১১ সালে টানা চ্যাম্পিয়ন হয়েছিল।
ফাইনালে হায়দরাবাদের দেওয়া ১৭৯ রানের লক্ষ্যটা অনায়াসে টপকে যায় চেন্নাই। শেন ওয়াটন একাই পাল্টে দেন দৃশ্যপট। ৫৭ বলে ১১৭ রানের এক মহাকাব্যিক ইনিংস খেলেন তিনি। তারই পথ ধরে ৯ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ধোনির দল।
ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে হায়দরাবাদ কেন উইলিয়ামসন (৩৬ বলে ৪৭) ও ইউসুফ পাঠানের (২৫ বলে ৪৫*) ব্যাটে ৬ উইকেটে ১৭৮ রান তুলে। ২ চার ও এক ছক্কায় ১৫ বলে ২৩ রান করেন।
জবাব দিতে নেমে একাই দলকে জয়ের বন্দরে নিয়ে যান ওয়াটসন।৫৭ বলে ৮ ছক্কা ও ১১ চারে ১১৭ রানে অপরাজিত থাকেন তিনি। সুরেশ রায়না করেন ৩২ রান। বল হাতে ১ ওভার করে ১৫ রান দেন সাকিব। ফাইনালটা এবার মনে রাখার মতো হল না তার। রানার্স আপ হয়েই ফিরলেন সানরাইজার্সের এই টাইগার অলরাউন্ডার! এবার সাকিবের মনের মতো ফাইনাল হল না!



