Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

এবার জুনিয়রদের দায়িত্ব নেয়ার পালা: মাশরাফি

July 29, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট:

একজন মাশরাফি দলে যোগ দিতেই যেন জেগে উঠল বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট সিরিজের ব্যর্থতা পেছনে ফেলে টাইগাররা ওয়ানডে সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। শনিবার ওয়েস্ট ইন্ডিজকে ১৮ রানে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ।

৯ বছর পর বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জিতল টাইগাররা। এই অর্জনের পর অধিনায়ক মাশরাফি বললেন, ‘টেস্ট ক্রিকেটের ব্যর্থতা পেছনে ফেলে ওয়ানডে সিরিজে ভালো খেলেছি আমরা।  দ্বিতীয় ম্যাচ হারলেও এগিয়ে ছিলাম অনেকটা সময়।সব মিলিয়ে আমি ভীষণ খুশি। বোলাররা দারুন ছিল।’
তবে জুনিয়র ক্রিকেটারদের পারফরম্যান্সে খুশি নন মাশরাফি। তিনি বলেন, ‘দেখুন, সিনিয়ররা তাদের দায়িত্ব পালন করেছে। এবার জুনিয়রদের দায়িত্ব নেয়ার পালা।’ ভুল বলেন নি ম্যাশ। জুনিয়ররা কিছুতেই সেরাটা দিতে পারছে না।   তামিম ইকবাল, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মাশরাফিই যেদিন খেলেন সেদিন জিতে দল।

এই সাফল্যের পর এখন এশিয়া কাপে চোখ মাশরাফির। তিনি বলেন, ‘এই সিরিজ জেতাটা আমাদের জন্য খুব দরকার ছিল। এ সাফল্য এশিয়া কাপের আগে আমাদের জন্য ভালো হল। তবে কিছু জায়গায় এখনো উন্নতি করতে হবে। সিরিজ জেতা মানেই তো সব না। অনেক জায়গায় এখনো উন্নতির সুযোগ রয়েছে। অনেক উন্নতি করতে হবে।’

রুবেল হোসেন বল হাতে দাপট দেখালেন এই ম্যাচে। তাতে খুশি মাশরাফি, ‘রুবেল দলের প্রয়োজন মাফিক কাজটা করতে পেরেছে এই ম্যাচে। এভাবেই একটু একটু করে উন্নতি হচ্ছে।’

এবার দেশে ফিরবেন মাশরাফি। আর সতীর্থরা খেলবে টি-টুয়েন্টি সিরিজে।  তার আগে ওয়ানডে অধিনায়ক বলেন, ‘এখন আত্মবিশ্বাসী হয়ে টি-টুয়েন্টি সিরিজ শুরু করতে হবে। এ ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ খুবই শক্তিশালী। আশা করছি ওদের সঙ্গে ভাল কিছুই হবে।’
উইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ  ৩১ জুলাই। পরের দুটি ম্যাচ ৪ ও ৫ আগস্ট ।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD