Monday, May 11, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

এক মাস পরই ফিরছেন তাসকিন

May 6, 2025
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, হেডলাইন সংবাদ
0 0
A A
লঙ্কান লিগে ডাক পেলেন তাসকিন
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

চোটের কারণে জাতীয় দলের গুরুত্বপূর্ণ দুই সিরিজ থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। গোড়ালির সমস্যায় জর্জর এই পেসারকে রাখা হয়নি সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলে। তবে লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে আশার আলো দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ত্রোপচার নয়, এক মাসের পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমেই তাসকিনকে প্রস্তুত করা হচ্ছে মাঠে ফেরার জন্য।

তাসকিন দীর্ঘদিন ধরেই ভুগছিলেন গোড়ালির ব্যথায়। সেই ব্যথা নিয়েই খেলছিলেন, কিন্তু ধীরে ধীরে তা বোলিংয়ে প্রভাব ফেলতে শুরু করে। এরপরই তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় লন্ডনে। গত ২৭ এপ্রিল তিনি যান সেখানে। বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরীর নেতৃত্বে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক তাসকিনকে পরীক্ষা করেন-একজন গোড়ালি সার্জন, একজন স্পোর্টস ফিজিও এবং একজন স্পোর্টস চিকিৎসক।

চিকিৎসকদের সম্মিলিত মতামতে সিদ্ধান্ত নেওয়া হয়, অস্ত্রোপচারের প্রয়োজন নেই। ডা. দেবাশীষ বলেন, ‘তাসকিনের জন্য অস্ত্রোপচার নয়, ধাপে ধাপে পরিচালিত পুনর্বাসনই উপযুক্ত পথ। আমরা তার জন্য একটি নির্দিষ্ট রিহ্যাব পরিকল্পনা গ্রহণ করেছি, যাতে সে ধীরে ধীরে ফিটনেস ফিরে পায় এবং চোট পুরোপুরি সেরে ওঠে।’

এই মুহূর্তে বিসিবির তত্ত্বাবধানে পুনর্বাসনের কাজ চলছে। সব কিছু পরিকল্পনামাফিক এগোলে জুনের প্রথম সপ্তাহে রিহ্যাব শেষ হওয়ার কথা, এবং জুনের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা সিরিজেই তাসকিনকে পাওয়া যেতে পারে দলে।

Previous Post

ম্যাচ না খেলেও আলোচনায় বাংলাদেশের মেয়েরা

Next Post

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন কিশোরগঞ্জ

Related Posts

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি
বিশেষ প্রতিবেদন

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি

4
মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

6
বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই

10
Next Post
জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন কিশোরগঞ্জ

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন কিশোরগঞ্জ

Discussion about this post

সর্বশেষ..

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার লিগে আজ ছিল ব্যাটারদের উৎসব। আকাশে বারবার বৃষ্টি এলেও মাঠে থামেনি রানের স্রোত। কখনও ছক্কার ঝড়, কখনও নাটকীয়...

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

by cricbdadmin
0
6

মিরপুর টেস্টে ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম ইনিংসে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে ৩৮৬...

বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই

বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা তৃতীয় জয়ের স্বপ্ন দেখছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরুটাও হয়েছিল দারুণ। দুই ওপেনারের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ম্যাচের...

উড়ন্ত সূচনার পর রূপগঞ্জের ধস, দল থামল ২২৭ রানে

উড়ন্ত সূচনার পর রূপগঞ্জের ধস, দল থামল ২২৭ রানে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) টানা তিন জয়ের লক্ষ্যে মাঠে নেমে দারুণ সূচনা পেয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে শুরু আর...

প্রথম সেশনে তাসকিন-মিরাজের দাপট

প্রথম সেশনে তাসকিন-মিরাজের দাপট

by cricbdadmin
0
2

মিরপুর টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে আজ দারুণভাবে ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ। ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দিন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD