Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ব্রেকিং নিউজ

এক নজরে আইপিএলের দশ দল

December 24, 2022
in ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
এক নজরে আইপিএলের দশ দল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আগামী বছরের এপ্রিলে শুরু হবে নতুন মৌসুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তার আগে গত শুক্রবার ভারতের কোচিতে হয়েছে নিলাম। এবার একাধিক ক্রিকেটার ধরে রেখেছিল ফ্র্যাঞ্চাইজিগুলো।

বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকেও ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস। নিলামে দল পেলেন বাংলাদেশের আরও দুই ক্রিকেটার- সাকিব আল হাসান ও লিটন দাস। শেষ মুহূর্তে তাদের দুজনকে দলে টানল কলকাতা নাইট রাইডার্স। তবে নিলামে দল পাননি অন্য দুই ক্রিকেটার তাসকিন আহমেদ ও আফিফ হোসেন।

স্যাম কারান ও ক্যামেরন গ্রিন আইপিএলের নিলামে বাজিমাত করা দুই নাম। বিরাট কোহলি ও লোকেশ রাহুলের রেকর্ড ভেঙে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হলেন কারান। ইংলিশ অলরাউন্ডারকে ১৮ কোটি ৫০ লাখ রুপিতে দলে টানল পাঞ্জাব কিংস।

অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্রিন ১৭ কোটি রুপি খরচে দলে টানল মুম্বাই ইন্ডিয়ান্স। বেন স্টোকসকে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে দলে টানল চেন্নাই সুপার কিংস।

আইপিএলের ১০ দলের স্কোয়াড-

কলকাতা নাইট রাইডার্স

শ্রেয়াস আইয়ার, নিতিশ রানা, রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কটেস আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, হার্শিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকূল রয়, রিঙ্কু সিং, নারায়ন জগদেশান, ভৈবব অরোরা, ডেভিড ভিসে, কুলওয়ান্ত খেজরালিয়া, মানদীপ সিং, লিটন দাস, সাকিব আল হাসান।

দিল্লি ক্যাপিটালস

মুস্তাফিজুর রহমান, ঋষভ পান্ত, ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, রিপাল প্যাটেল, রভম্যান পাওয়েল, সরফরাজ খান, ইয়াস ধুল, মিচেল মার্শ, অক্ষর প্যাটেল, এনরিক নরকিয়া, চেতন সাকারিয়া, কমলেশ নাগরকোটি, খলিল আহমেদ, লুঙ্গি এনগিদি, আমান খান, কুলদীপ যাদব, প্রবিন দুবে, ভিকি ওস্তওয়াল, ফিল সল্ট, ইশান্ত শর্মা, মুকেশ কুমার, মানিষ পান্ডে, রাইলি রুশো।

সানরাইজার্স হায়দরাবাদ

আব্দুল সামাদ, এইডেন মার্করাম, রাহুল ত্রিপাঠি, গ্লেন ফিলিপস, অভিষেক শর্মা, মার্কো জেনসেন, ওয়াশিংটন সুন্দর, ফজলহক ফারুকি, কার্তিক তিয়াগি, ভুবনেশ্বর কুমার, থাঙ্গারাসু নাটারাজন, উমরান মালিক, হ্যারি ব্রুক, মায়াঙ্ক আগারওয়াল, হেনরিখ ক্লাসেন, আদিল রশিদ, মায়াঙ্ক মারকান্দে, ভিভরান্ত শর্মা, সামার্থ ভায়াস, সানভির সিং, উপেন্দ্র যাদব, মায়াঙ্ক দাগার, নীতিশ কুমার রেড্ডি, আনমলপ্রীত সিং, আকিল হোসাইন।

গুজরাট টাইটান্স

হার্দিক পান্ডিয়া, শুভমান গিল, ডেভিড মিলার, অভিনব মনোহর, শাই সুদর্শন, ঋদ্ধিমান সাহা, ম্যাথু ওয়েড, রশিদ খান, রাহুল তেওয়াতিয়া, বিজয় শঙ্কর, মোহাম্মদ শামি, আলজারি জোসেফ, ইয়াশ দয়াল, প্রদীপ সংওয়ান, দর্শন নালকান্ডে, জয়ন্ত যাদব, শাই কিশোর, নূর আহমেদ, কেন উইলিয়ামসন, ওডেন স্মিথ, কেএস ভরত, শিভাম মাভি, উরভিল প্যাটেল, জশুয়া লিটল, মহিত শর্মা।

পাঞ্জাব কিংস

শাহরুখ খান, জনি বেয়ারস্টো, শিখর ধাওয়ান, প্রাভসিমরান সিং, ভানুকা রাজাপাকশে, জিতেশ শর্মা, রাজ বাওয়া, ঋষি ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন, অথর্ভ টেইড, আর্শদীপ সিং, বালতেজ সিং, নাথান এলিস, কাগিসো রাবাদা, রাহুল চাহার, হারপ্রীত ব্রার, স্যাম কারান, সিকান্দার রাজা, হারপ্রিত ভাটিয়া, ভি কাভারেপ্পা, মহিত রাঠে, শিভাম সিং।

রাজস্থান রয়্যালস

সাঞ্জু স্যামসন, ইয়াসভি জায়সাওয়াল, শিমরন হেটমায়ার, দেবদূত পাডিকাল, জস বাটলার, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, প্রসিধ কৃষ্ণা, ট্রেন্ট বোল্ট, ওবেড ম্যাকয়, নবদীপ সাইনি, কুলদীপ সেন, কুলদীপ যাদব, রবীচন্দ্রন অশ্বিন, যুবেন্দ্র চাহাল, কেসি কারিয়াপ্পা, অ্যাডাম জাম্পা, জেসন হোল্ডার, দনোভান ফেরেইরা, কুনাল রাঠোর, কেএম আসিফ, মুরুগান অশ্বিন, আকাশ ভাসিথ, আব্দুল পিএ, জো রুট।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

ফাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, ওয়ানিন্ডু হাসারাঙ্গা, জস হ্যাজেলউড, ফিন অ্যালেন, ডেভিড উইলি, বিরাট কোহলি, সুহাশ প্রভুদেশাই, রজত পাতিদার, দীনেশ কার্তিক, অনুজ রাওয়াত, শাহবাজ আহমেদ, হার্শাল প্যাটেল, কর্ন শর্মা, মাহিপাল লমরোর, মোহাম্মদ সিরাজ, সিদ্ধার্থ কৌল, আকাশ দীপ, রিস টপলি, হিমাংসু শর্মা, উইল জ্যাকস, মনোজ বান্দাজে, রাজন কুমার, অভিনাশ সিং।

মুম্বাই ইন্ডিয়ান্স

রোহিত শর্মা, টিম ডেভিড, রমন দ্বীপ সিং, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, ইশান কিশান, কিস্টিয়ান স্টাবস, ডেওয়াল্ড ব্রেভিস, জফরা আর্চার, জসপ্রিত বুমরাহ, অর্জুন টেন্ডুলকার, আরশাদ খান, কুমার কার্তিকেয়া, ঋত্বিক শোকেন, জেসন বেহেনড্রফ, আকাশ মাদওয়াল, ক্যামেরন গ্রিন, ঝাই রিচার্ডসন, পিউষ চাওলা, দুয়ান জেনসেন, বিষ্ণু বিনোদ, মেহাল ওয়াধেরা, রাঘব গোয়াল।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস

লোকেশ রাহুল, আয়ুস বাদনি, কর্ন শর্মা, মানান বোহরা, কুইন্টন ডি কক, মার্কাস স্টইনিস, কৃষ্ণাপ্পা গৌতম, দীপক হুদা, কাইল মেয়ার্স, ক্রুনাল পান্ডিয়া, আভেষ খান, মহসিন খান, মার্ক উড, মায়াঙ্ক যাদব, রবি বিষ্ণই, নিকোলাস পুরান, জয়দেব উনাদকাট, ইয়াশ ঠাকুর, রোমারিও শেফার্ড, ড্যানিয়েল স্যামস, প্রেরাক মানকাড, নাভিন উল হক, স্বপ্নীল সিং, জুধির চারাক।

চেন্নাই সুপার কিংস

মহেন্দ্র সিং ধোনি, ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড, আম্বাতি রাইডু, শুভ্রানসু সেনাপতি, মঈন আলী, শিভব দুবে, রাজবর্ধন হাঙ্গারেকার, ডোয়াইট প্রিটোরিয়াস, মিচেল স্যান্টনার, রবীন্দ্র জাদেজা, তুষার দেশপান্ডে, মুকেশ চৌধুরী, মাথিশা পাথিরানা, সিমারজিত সিং, দীপক চাহার, প্রশান্ত সোলাঙ্কি, মাহিশ থিকশানা, আজিঙ্কা রাহানে, বেন স্টোকস, শেখ রাশিদ, নিশান্ত সিন্ধু, কাইল জেমিসন, ভগত ভার্মা।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD