Monday, June 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

একের পর এক ক্যাচ ড্রপ!

February 9, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
একের পর এক ক্যাচ ড্রপ!
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

কথায় আছে ক্যাচ ড্রপ তো ম্যাচ ড্রপ! সেই কথাটি সত্য হলে হায়দ্রাবাদে বাজে কিছু অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। প্রথম দিন সকালেই রীতিমতো ড্রপের মহড়া হয়ে গেল। সাকিব, মুশফিকের মতো অভিজ্ঞরাই এমন কাণ্ড করলেন! অথচ ইনিংসের চতুর্থ বলে লোকেশ রাহুলকে (২) ফিরিয়ে দারুণ শুরু করেছিলেন তাসকিন আহমেদ। অফ স্টাম্পের বাইরের বলে কাভার ড্রাইভ করতে গিয়ে বোল্ড এই ওপেনার। তারপর মুরালি বিজয় ও চেতেশ্বর পুজারার উইকেটও পেতে পারতো বাংলাদেশ। কিন্তু ক্যাচ ড্রপ আর রান আউট মিসে তা হল না। মুরালি বিজয় ও চেতেশ্বর পুজারা সুরক্ষিত।

হায়দ্রাবাদ টেস্টের প্রথম দিনে লাঞ্চ বিরতিতে ভারতের ১ম ইনিংসে রান ২৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৬ । মুরালি ৪৫ ও চেতেশ্বর পুজারা ৩৯ রানে ব্যাট করছেন। গড়েছেন ৮৪ রানের অবিচ্ছিন্ন জুটি।

ভারতের ইনিংসের ১৫ ও নিজের দ্বিতীয় ওভারে উইকেট পেয়েই যাচ্ছিলৈন মেহেদী হাসান মিরাজ। কিন্তু মুরালির তুলে দেয়া ক্যাচ স্লিপে দাঁড়ানো সাকিব ধরতে পারেন নি! পুজারার ক্যাচও ড্র করেছেন সাকিব!

১৮.৩ ওভারে মুরালিকে রান আউট করার সহজতম সুযোগটাও কাজে লাগাতে পারেন নি মেহেদী। দুই ব্যাটসম্যান এক প্রান্তে তারপরও রান আউট করা গেল না! মেহেদী বল হাতে জমাতে পারলেন না!
ভারত সফরের একমাত্র টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। রাজীব গান্ধী স্টেডিয়ামে বৃহস্পতিবার সকালে শুরু হওয়া ‘ঐতিহাসিক’ ম্যাচে অবশ্য টস ভাগ্য ছিল বিরাট কোহলির পক্ষে। ব্যাটিংয়ের সিন্ধান্ত নিতে ভুল করেননি ভারত অধিনায়ক। বিশ্লেষকরা জানাচ্ছেন এখানে প্রথম দু’দিন ব্যাটসম্যানরাই বাড়তি সুবিধা পাবেন।

এ কারণেই মুশফিকের দলের হাতেই বল তুলে দিয়েছেন বিরাট কোহলি। প্রথমেই তাসকিনদের পরীক্ষা!

ভারত খেলছে নিজেদের মাঠে। যেখানে সবসময়ই তারা ফেভারিট। বাংলাদেশের বিপক্ষে ৮ টেস্ট খেলে ৬টিতে জিতেছে ভারত। যার চারটিতেই ইনিংস হার টাইগারদের। অন্য দুটি ১০ ও ৯ উইকেটে। বৃষ্টির কারণে অবশ্য দুটো টেস্ট ড্রও হয়।

Previous Post

টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ

Next Post

দিনটা বাংলাদেশেরও হতে পারতো

Related Posts

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি
বিশেষ প্রতিবেদন

দল নির্বাচন নিয়ে আক্ষেপ মেহেদীর

2
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

চোটে ছিটকে গেলেন লিটন, জিম্বাবুয়ে টেস্ট দলে অঙ্কন

8
২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স
বিশেষ প্রতিবেদন

জয় চাই, তবে ভবিষ্যতের দলও গড়তে হবে-বাংলাদেশ নিয়ে সিমন্সের ভাবনা

6
Next Post
দিনটা বাংলাদেশেরও হতে পারতো

দিনটা বাংলাদেশেরও হতে পারতো

Discussion about this post

সর্বশেষ..

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

দল নির্বাচন নিয়ে আক্ষেপ মেহেদীর

by cricbdadmin
0
2

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হতাশাজনক পারফরম্যান্স করেছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৭ উইকেটের...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

চোটে ছিটকে গেলেন লিটন, জিম্বাবুয়ে টেস্ট দলে অঙ্কন

by cricbdadmin
0
8

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দল তাদের স্কোয়াডে পরিবর্তন এনেছে। চোটের কারণে উইকেটকিপার-ব্যাটার ও টি-টোয়েন্টি অধিনায়ক লিটন...

২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স

জয় চাই, তবে ভবিষ্যতের দলও গড়তে হবে-বাংলাদেশ নিয়ে সিমন্সের ভাবনা

by cricbdadmin
0
6

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক হয়েছিল আব্দুল গাফফার সাকলাইনের। পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং সামর্থ্যের কারণে...

টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা

টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা

by cricbdadmin
0
7

ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতি তখনও টাটকা। সেই আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ছোট সংস্করণের ক্রিকেটে পুরোপুরি ভিন্ন...

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০৯

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০৯

by cricbdadmin
0
4

চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে আবারও হতাশ করেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামা স্বাগতিকরা শুরু থেকেই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD