Sunday, April 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

একাই লড়লেন শারমিন

February 28, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
একাই লড়লেন শারমিন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আসল লড়াইয়ের আগে প্রস্তুতির প্রথম ম্যাচটা ভাল হলো না বাংলাদেশের। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে তেমন কিছুই যেন করতে পারলেন না নারী ক্রিকেটাররা। অবশ্য শারমিন আক্তার প্রস্তুতি সেরে নিলেন দারুণ ইনিংস খেলে। দল যদিও হারল বড় ব্যবধানে। নারীদের বিশ্বকাপের আগে প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হেরেছে ১০৯ রানে।

সোমবার নিউজিল্যান্ডের লিঙ্কনে ন্যাটালি সিভারের সেঞ্চুরি ও লরেন উইনফিল্ড-হিলের হাফসেঞ্চুরিতে ৫০ ওভারে ৩১০ রান করে ইংল্যান্ড। জবাব দিতে নেমে বাংলাদেশ শেষ ওভারে অলআউট হয়ে তুলে ২০১ রান। শারমিন করেন ৮১ রান।

ম্যাচে টস জিতে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ব্যাট করতে পাঠান ইংল্যান্ডকে। কিন্তু দুই ওপেনার উইনফিল্ড-হিল ও ট্যামি বিউমন্টের দাপটে দল কোণঠাসা হয়ে যায়। সেই ধাক্কা আর সামলে উঠা হয়নি।

এই লিঙ্কনেই আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। বুধবার পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে শেষ প্রস্তুতি পর্ব। বিশ্বকাপে বাংলাদেশ নারী দল এবারই প্রথম খেলছে। টাইগ্রেসদের প্রথম ম্যাচ আগামী শনিবার। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

সংক্ষিপ্ত স্কোর-

ইংল্যান্ড: ৫০ ওভারে ৩১০/৯ (উইনফিল্ড-হিল ৫৫, বিউমন্ট ৩৮, নাইট ২৭, সিভার ১০৮, জোন্স ২২, ওয়াট ১৬, ডাঙ্কলি ০, ল্যাম্ব ২৮, ডিন ৫, ক্রস ১*; জাহানারা ৪-০-১৮-০, সুরাইয়া ৭-০-৫৩-২, নাহিদা ১০-১-৪৯-৩, রিতু ১০-০-৬৮-২, রুমানা ৬-০-৪৬-১, লতা ৬-১-৩০-১, ফাহিমা ৭-০-৪১-০)।

বাংলাদেশ: ৪৯.৩ ওভারে ২০১/১০ (শামিমা ৩৩, মুর্শিদা ১, শারমিন ৮১, ফারজানা ০, নিগার ১২, রুমানা ১২, সোবহানা ১৪, রিতু ১৯, লতা ৯, ফাহিমা ১০*, নাহিদা ০; ফ্যারান্ট ২.৫-০-১৩-০, ডেভিস ১০-১-৪০-২, সাইট ৬.৫-০-২৩-১, ক্রস ৭-০-২২-১, সিভার ৪-১-১২-২, ডিন ১০-০-৪৩-০, ল্যাম্ব ৫-০-২৩-০, ডাঙ্কলি ৪-০-২২-১)।

ফল: ইংল্যান্ড ১০৯ রানে জয়ী।

Previous Post

১৪ রানের আক্ষেপ লিটন দাসের

Next Post

আফগানদের হোয়াইটওয়াশ করতে পারল না বাংলাদেশ

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

3
বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
বিশেষ প্রতিবেদন

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

8
লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
বিশেষ প্রতিবেদন

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

10
Next Post
আফগানদের হোয়াইটওয়াশ করতে পারল না বাংলাদেশ

আফগানদের হোয়াইটওয়াশ করতে পারল না বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল মানেই প্রতি মৌসুমে নতুন সমীকরণ, নতুন হিসাব-নিকাশ। তবে এবারের সংক্ষিপ্ত দলবদলের প্রথম দিনেই যেন স্পষ্ট হয়ে...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

by cricbdadmin
0
8

পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন ধরে চললেও এর অগ্রগতি এখনো ধীরগতির। শনিবার প্রকল্পটির সর্বশেষ অবস্থা...

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। শনিবার প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

ক্যাপ্টেনস কার্ডে ‘বৈষম্য’ দেখছেন তাপস বৈশ্য

by cricbdadmin
0
7

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ হিসেবে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক...

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

by cricbdadmin
0
8

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দল ঘোষণা করেছে পিসিবি। দল ঘোষণা থেকে শুরু করে কোচিং স্টাফে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD