Monday, June 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডে যাচ্ছেন তাসকিন

April 27, 2025
in ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, হেডলাইন সংবাদ
0 0
A A
দেশে ফিরে আশার বাণী তাসকিনের
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের পেস আক্রমণের বড় ভরসা তাসকিন আহমেদ চোটের কারণে সাময়িক বিরতি নিতে বাধ্য হচ্ছেন। গত কয়েক বছরে দেশের পেসারদের মধ্যে সবচেয়ে ধারাবাহিক পারফর্মার তাসকিন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশের প্রতিনিধিত্ব করলেও জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে খেলা হচ্ছে না তার।

ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই অ্যাকিলিস টেনডিনোপ্যাথিতে ভুগছিলেন এই পেসার। খেলা চালিয়ে গেলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। সেই চোটের উন্নত চিকিৎসার জন্য আজ (রোববার) রাতে ইংল্যান্ডের উদ্দেশে রওনা হচ্ছেন তাসকিন। আগামী ২৯ এপ্রিল তার ইংল্যান্ডে বিশেষজ্ঞ সার্জন ডা. জেমস কালডারের সঙ্গে সাক্ষাৎ নির্ধারিত রয়েছে।

তাসকিনের সঙ্গে থাকবেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। যদিও তিনি ইংল্যান্ডের উদ্দেশে রওনা হবেন আগামীকাল। এই প্রসঙ্গে গণমাধ্যমে দেবাশীষ বলেন, ‘তাসকিন আজ ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হচ্ছেন এবং পরশুদিন তার ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। ওই চিকিৎসক একজন বিশেষজ্ঞ গোড়ালির সার্জন। আমরা ইসিবির সঙ্গেও যোগাযোগ করেছি। সবদিক বিবেচনায় সেরা চিকিৎসা নিশ্চিত করতে যাচ্ছি।’

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে কিছুদিন বিশ্রামের পর ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন তাসকিন। রূপগঞ্জ ও গাজী গ্রুপের বিপক্ষে দুটি ম্যাচে তিনটি করে এবং ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে দুটি উইকেট নিয়েছিলেন এই তারকা পেসার।

তবে পুরোদমে মাঠে ফেরার জন্য এখন দরকার সম্পূর্ণ সুস্থতা। সেই লক্ষ্যেই উন্নত চিকিৎসার পথ ধরলেন তাসকিন আহমেদ।

Previous Post

একটু সময় চাই: সিমন্স

Next Post

চাপে বিসিবি সভাপতি, বললেন- ‘প্রতিনিয়তই শিখছি’

Related Posts

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি
বিশেষ প্রতিবেদন

দল নির্বাচন নিয়ে আক্ষেপ মেহেদীর

2
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

চোটে ছিটকে গেলেন লিটন, জিম্বাবুয়ে টেস্ট দলে অঙ্কন

8
২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স
বিশেষ প্রতিবেদন

জয় চাই, তবে ভবিষ্যতের দলও গড়তে হবে-বাংলাদেশ নিয়ে সিমন্সের ভাবনা

6
Next Post
বিসিবির সভাপতি হচ্ছেন ফারুক আহমেদ?

চাপে বিসিবি সভাপতি, বললেন- 'প্রতিনিয়তই শিখছি'

Discussion about this post

সর্বশেষ..

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

দল নির্বাচন নিয়ে আক্ষেপ মেহেদীর

by cricbdadmin
0
2

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হতাশাজনক পারফরম্যান্স করেছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৭ উইকেটের...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

চোটে ছিটকে গেলেন লিটন, জিম্বাবুয়ে টেস্ট দলে অঙ্কন

by cricbdadmin
0
8

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দল তাদের স্কোয়াডে পরিবর্তন এনেছে। চোটের কারণে উইকেটকিপার-ব্যাটার ও টি-টোয়েন্টি অধিনায়ক লিটন...

২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স

জয় চাই, তবে ভবিষ্যতের দলও গড়তে হবে-বাংলাদেশ নিয়ে সিমন্সের ভাবনা

by cricbdadmin
0
6

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক হয়েছিল আব্দুল গাফফার সাকলাইনের। পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং সামর্থ্যের কারণে...

টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা

টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা

by cricbdadmin
0
7

ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতি তখনও টাটকা। সেই আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ছোট সংস্করণের ক্রিকেটে পুরোপুরি ভিন্ন...

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০৯

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০৯

by cricbdadmin
0
4

চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে আবারও হতাশ করেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামা স্বাগতিকরা শুরু থেকেই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD