Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

উইন্ডিজের পর ইংল্যান্ডের কাছেও হারল মেয়েরা

November 13, 2018
in নিউজ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
আরেকটি দাপুটে জয় জাহানারাদের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

আগের ম্যাচেই মাত্র ৪৬ রানে অলআউট হয়েছিল বাংলাদেশের মেয়েরা। এবারো বেশি দুর যেতে পারল না। ২০ ওভারের ম্যাচে ম্যাচে ৭৬ রান তো মামুলিই। তারই পথ ধরে ইংল্যান্ডের বিপক্ষেও হেরে গেল সালমা খাতুনের দল। ব্যাটসম্যানদের ব্যর্থতায় এর আগে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ৬০ রানে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ৬০ রানে হেরেছিল তারা।

আইসিসি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার বৃত্তেই বন্ধী মেয়েরা। মঙ্গলবার বাংলাদেশ সময় ভোরে টাইগ্রেসদের বিপক্ষে সহজ জয় তুলে নেয় ইংল্যান্ড। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস ম্যাথডে সালমা খাতুনের দল হারে ৭ উইকেটে।

ম্যাচে টস জিতে ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশকে। এবারো ব্যাটসম্যানরা কিছুই করতে পারলেন না। এ কারণেই ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৭৬ রান তুলে সালমার দল। স্বস্তি এটাই আগের ম্যাচের মতো লজ্জায় ডুবতে হয়নি। গত ম্যাচে উইন্ডিজের বিপক্ষে মাত্র ৪৬ রানে অলআউট হয়েছিল দল। যা কীনা টি-টুয়েন্টি বিশ্বকাপের সর্বনিম্ম রানের ইনিংস।

ইংল্যান্ডের বিপক্ষে যা একটু লড়লেন আয়েশা রহমান। ৫২ বলে ৩৯ রান করেন তিনি। রুমানা আহমেদ (১০), জাহানারা আলম (১২) যেতে পারলেন দুই অঙ্কে। শামিমা সুলতানা, ফারজানা হক ও নিগার সুলতানা ফিরেন কোন রান না করেই।

জবাব দিতে নেমে ইংলিশরা ১৩ রান তুলতে হারায় ২ উইকেট। ৯ ওভার শেষে তাদের রান যখন ৩ উইকেটে ৫৫, তখনই নেমে আসে অঝোর ধারার বৃষ্টি। দীর্ঘক্ষণ পর খেলা শুরু হতে বৃষ্টি আইনে নতুন লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ৬৪ রান। শেষ ৭ ওভারে চাই ৯ রান। ইংল্যান্ডের লেগেছে মাত্র তিন বল।

৭ উইকেট আর ৩৯ বল হাতে রেখেই ইংলিশ মেয়েরা হাসি মুখে মাঠ ছাড়ে। দলটির হয়ে অ্যামি জোনস ২৮ আর নাথালি নাইট করেন ১১ রান। সালমা খাতুন ১৭ রান দিয়ে নেন দুই উইকেট। অন্য উইকেটটি খাদিজা তুল কুবরার।

বৃষ্টি আইনে ইংল্যান্ডের মেয়েরা ৭ উইকেট আর ৩৯ বল হাতে রেখেই জিতে নেয় ম্যাচ। দলটির হয়ে অ্যামি জোনস ২৮ ও নাথালি নাইট করেন ১১ রান। সালমা খাতুন ১৭ রান দিয়ে নেন দুই উইকেট। অন্য উইকেটটি তুলেন খাদিজা তুল কুবরার।

গ্রুপপর্বে ১৪ নভেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই বাংলাদেশের মেয়েদের। দুটি ম্যাচ সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ: ২০ ওভারে ৭৬/৯ (শামিমা ০, আয়েশা ৩৯, , ফারজানা ০, নিগার ০, রুমানা ১০, সানজিদা ০, লতা ৫, জাহানারা ১২, ফাহিমা ২, সালমা ৩*, কুবরা ২*; শিভার ১/৭, শ্রাবসোল ১/১৪, স্মিথ ১/১৭, গর্ডন ৩/১৬, এক্লেস্টোন ১/২০)।

ইংল্যান্ড: ৯.৩ ওভারে ৬৪/৩ (বিউমেন্ট ২, জোন্স ২৮*, শিভার ২৩, নাইট ১১*; সালমা ২/১৭, কুবরা ১/১৩)।

ফল: ইংল্যান্ড বৃষ্টি আইনে ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: কার্স্টি গর্ডন

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD