Wednesday, March 11, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ঈদের আগেই জাতীয় দলে উৎসবের আমেজ

March 10, 2026
in বিশেষ প্রতিবেদন, বিশেষজ্ঞ কলাম, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ফের বাবা হলেন তাসকিন
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

ঈদুল ফিতর ঘিরে জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে এবারও উৎসবের আমেজ ছড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশেষ উদ্যোগ। গত রোজার ঈদে শুরু হওয়া একটি নতুন রীতি এবারও বজায় রাখছে বোর্ড। ঈদের আগেই জাতীয় দলের ক্রিকেটার ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ উপহার পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এই উদ্যোগটি এসেছে বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে। মূল লক্ষ্য ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের সম্পর্ককে আরও আন্তরিক করে তোলা এবং ক্রিকেটারদের পরিবারকেও সেই বন্ধনের অংশ করে নেওয়া। বিসিবি মনে করছে, জাতীয় দলের ক্রিকেটার, বোর্ড এবং তাদের পরিবারের সদস্যরা মিলে আসলে একটি বড় পরিবারের মতো-এই অনুভূতিটিই আরও দৃঢ় করতে চায় তারা।

বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফিস বলেন, ‘জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে স্বাভাবিকভাবেই সব সময় বিসিবির বোঝাপড়া ভালো থাকে। তবে সৌজন্য হিসেবে এই একটি বাড়তি জিনিস যোগ করায় সেটি এখন আরও অনেক উষ্ণ, ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের যোগাযোগ এখন আরও ভালো।’

গত বছর এই উদ্যোগের প্রথম আয়োজন ছিল কিছুটা ব্যতিক্রমী। তখন ক্রিকেটারদের চেয়ে বেশি আনন্দ পেয়েছিলেন তাদের স্ত্রীরা। কারণ, সেবার বিসিবি শুধু ক্রিকেটারদের স্ত্রীদের জন্যই ঈদ উপহার হিসেবে সালওয়ার–কামিজ পাঠিয়েছিল, ক্রিকেটারদের জন্য আলাদা কিছু ছিল না।

তবে এবার সেই চিত্র বদলেছে। চলতি ঈদে গত এক বছরে জাতীয় দলের হয়ে অন্তত একটি ফরম্যাটে খেলেছেন এমন প্রায় ৩০ জন ক্রিকেটার এবং তাদের সহধর্মিণীদের জন্য গিফট প্যাক পাঠানোর পরিকল্পনা করেছে বোর্ড। এর পাশাপাশি গত এক বছরে কোনো না কোনো সময়ে জাতীয় দলের সঙ্গে থাকা কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট সদস্য ও টিম বয়ের মতো সংশ্লিষ্ট আরও প্রায় ২০ জনও পাচ্ছেন একই ধরনের উপহার।

উপহার হিসেবে ক্রিকেটারদের জন্য রাখা হয়েছে পাকিস্তানের জনপ্রিয় পোশাক ব্র্যান্ড জুনায়েদ জামশেদের পাজামা–পাঞ্জাবির সেট। একই ব্র্যান্ডের সালোয়ার–কামিজ থাকছে ক্রিকেটারদের স্ত্রীর জন্যও। আর পরিবারের ছোট সদস্যদের কথাও ভুলে যায়নি বোর্ড; ক্রিকেটারদের সন্তানদের জন্য পাঠানো হবে চকলেটের বক্স।

Previous Post

মোহামেডানের সভাপতি বরকত উল্লাহ, ডাইরেক্টর ইনচার্জ লোকমান

Next Post

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

Related Posts

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ
বিশেষ প্রতিবেদন

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

7
মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক
বিশেষ প্রতিবেদন

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

5
বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?
বিশেষ প্রতিবেদন

‘সবার প্রত্যাশা আমি অনেক ম্যাচ জেতাবো’

5
Next Post
বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

Discussion about this post

সর্বশেষ..

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

by cricbdadmin
0
7

রমজান মাসেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া...

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

by cricbdadmin
0
5

বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ মার্চ মিরপুরের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

‘সবার প্রত্যাশা আমি অনেক ম্যাচ জেতাবো’

by cricbdadmin
0
5

সমালোচনা, প্রত্যাশা আর নতুন সিরিজ-সবকিছু মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে আলোচনায় মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ অধিনায়কের দাবি, ব্যক্তিগত পারফরম্যান্স...

সূর্যকুমারদের বিশ্বজয়ে বড় সম্মান, ১৩১ কোটি রুপি দিচ্ছে বিসিসিআই

সূর্যকুমারদের বিশ্বজয়ে বড় সম্মান, ১৩১ কোটি রুপি দিচ্ছে বিসিসিআই

by cricbdadmin
0
4

টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রাখার পাশাপাশি...

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

by cricbdadmin
0
5

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে দুই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD