Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

ইনজুরি নিয়েও মাশরাফির চমক

December 2, 2016
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
মাশরাফিকে নিয়ে ফের শঙ্কা!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

তার সবচেয়ে বড় শত্রুুর নাম ইনজুরি। কিন্তু বারবারই সেই শত্রুকে হারিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। তাকে আটকানোর সাধ্য যেন নেই! হ্যামস্ট্রিংয়ে চোট নিয়েই শুক্রবার বল হাতে রীতিমতো ঝড় তুললেন মাশরাফি বিন মর্তুজা। চোটের জন্য রান আপ কমানোর পাশাপাশি গতিও কমালেন।তারপরও বোলিং ধার কমেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়কের। চোট নিয়েই ম্যাশ বিপিএলে নিজের সেরা বোলিং ফিগারটা গড়লেন। তাতে খুলনা টাইটানসকে ৫ উইকেটে হারাল তার দল কুমিল্লা।

এদিন মিরপুরের শেরে বাংলার উইকেটে অসাধারন বোলিং করলেন তিনি।টাইনটানসের বিপক্ষে ৪ ওভারে ১৬ রান দিয়ে তুলে নিলেন ৩ উইকেট। ইতিহাস জানাচ্ছে শুধু বিপিএল নয়, সব ধরনের ঘরোয়া টি-টুয়েন্টিতেই এটি ম্যাশের সেরা বোলিং ফিগার।

এর আগে ২০১০ সালে জাতীয় লিগের টি-টুয়েন্টিতে সিলেট বিভাগের হয়ে ঢাকা বিভাগের বিপক্ষে ২৪ রানে নেন ৩ উইকেট।

দল তেমন সফল না হলেও এবারের বিপিএলে বল হাতে ঠিকই উইকেট তুলে নিচ্ছেন মাশরাফি। কুমিল্লার অধিনায়ক এখন পর্যন্ত নিলেন ১১ উইকেট।এর আগে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে প্রথম আসরে নিয়েছিলেন ১০ উইকেট।

এবার সেই অর্জনকে ছাড়িয়ে গেলেন এই পেসার। চোট নিয়েও ঠিকই নিন্দুকদের জবাব দিয়ে দিলেন তিনি। তবে আক্ষেপ নিশ্চয়ই থাকছে। এবার যে চ্যাম্পিয়ন দল নিয়ে খেলতে এসেও বিপিএলে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হল না!

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD