Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

ইতিহাস হাতছানি দিচ্ছে ভারতকে

January 6, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

এবার তাহলে লেখা হবে নতুন ইতিহাস। যে সাফল্য কখনোই দেখেনি ভারত, যে অর্জন সোনার হরিণ হয়ে থেকেছে, তাই এবার ধরা পড়ছে। ১৯৪৭ সাল থেকে অস্ট্রেলিয়া সফর করলেও কখনো দেশটি থেকে টেস্ট সিরিজ জিতে ফিরতে পারেনি ভারত। কিন্তু এবার জয়ের মঞ্চ তৈরি। প্রথমবারের মতো দেশটিতে টেস্ট সিরিজ জয়ের দ্বারপ্রান্তে সফরকারীরা।

সিডনি টেস্টের চতুর্থ দিনেও বিরাট কোহলিরাই দাপট দেখাচ্ছেন। জয় নয়, ড্র করলেই ইতিহাস গড়া হয়ে যাবে ভারতের। সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে কুলদীপ যাদবের স্পিনে কাবু অস্ট্রেলিয়া। তার ৫ উইকেট শিকারে ১৯৮৮ সালের পর প্রথমবারের মতো নিজ দেশে ফলোঅনে অজিরা।

এদিন বৃষ্টির বাধায় আরো এগিয়ে যেতে পারল না ভারত। খেলার বড় একটা অংশই গেছে বৃষ্টির পেটে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে রোববার ৬ উইকেটে ২৩৬ রান নিয়ে খেলা শুরু করে অজিরা। প্রথম ইনিংসে অলআউট ৩০০ রানে। ভারত পায় ৩২২ রানের লিড। ১৯৯৮ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ৪০০ রানের লিড পেয়েছিল ভারত। যা তাদের সর্বোচ্চ রানের লিড। সিডনিরটি দ্বিতীয় সেরা।

কুলদীপ ৯৯ রান দিয়ে নেন ৫ উইকেট। ফলোঅনে পরে দ্বিতীয় ইনিংসে দিন শেষে অস্ট্রেলিয়া বিনা উইকেটে তুলেছে ৬ রান। এখনো ৩১৬ রান পিছিয়ে অজিরা।

সংক্ষিপ্ত স্কোর-

ভারত ১ম ইনিংস: ৬২২/৭ ইনিংস ঘোষণা

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১০৪.৫ ওভারে ৩০০/১০ (হ্যান্ডসকম ৩৭, কামিন্স ২৫, স্টার্ক ২৯*, লায়ন ০, হেজেলউড ২১; শামি ২/৫৮, বুমরাহ ১/৬২, জাদেজা ২/৭৩, কুলদীপ ৫/৯৯, বিহারি ০/২)

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (ফলোঅন) ৪ ওভারে ৬/০ (খাজা ৪*, হ্যারিস ২*; শামি ০/৪, বুমরাহ ০/২)

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD