Monday, May 11, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আসল লড়াইয়ের আগে দারুণ জয়

November 30, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
আসল লড়াইয়ের আগে দারুণ জয়
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

আসল লড়াইয়ের আগে প্রস্তুতিটা বেশ ভালই হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। মূল সিরিজে মাঠে নামার আগে অবশ্য একটি করে প্রস্তুতি ম্যাচ খেলল নিগার সুলতানা জ্যোতির দল। সেখানে ওয়ানডে ফরম্যাটের ম্যাচ হারলেও টি-টোয়েন্টিতে দেখা পেয়েছে জয়ের। লিংকনে বুধবার নিউজিল্যান্ড নারী একাদশকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারাল বাংলাদেশ নারী দল।

এই জয়ের তৃপ্তি নিয়েই বাংলাদেশ নারী দল তিন ওয়ানডে এবং তিন টি-টুয়েন্টি খেলবে নিউজিল্যান্ডে। সেই লড়াইয়ের আগে টাইগ্রেস শিবিরে স্বস্তি।

বুধবার টসে জিতে আগে ব্যাট করে নিউজিল্যান্ড নারী একাদশ তুলে ১২৪ রান। শুরুতেই কিউই ওপেনার রেবেকা বার্নসকে গোল্ডেন ডাকে সাজঘরের পথ দেখিয়ে দেন জাহানারা আলম। ৬ রানে বিদায় নেন হোয়াইট ফার্নসরা। দলটির হয়ে অপরাজিত সর্বোচ্চ ৩৪ রান করেন সাচি শাহরি। ২২ বলে অপরাজিত ৩৩ রান তুলেন হান্নাহ রউই। ৩১ বলে ২৬ রান করেন কেট ইব্রাহিম। ১৫ বলে ১৩ রান লেই ক্যাসপেরেকের ব্যাটে।

টাইগ্রেস বোলারদের মধ্যে সানজিদা আক্তার মেঘলা ১৫ রান দিয়ে নেন দুই উইকেট। একটি উইকেট নেন জাহানারা আলম।

এরপর জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতেই ৭৭ রান পায় বাংলাদেশ। ২১ বলে ২৪ রান তুলেন দিলারা আক্তার। দলীয় ৯৫ রানে মুরশিদা খাতুনের উইকেট হারায় দল। তার আগে তিনি করেন ৪২ বলে ৩৮। অধিনায়ক জ্যোতি ১৯ বলে ১৯। শেষে ফারজানা হকের ১২ বলে ১৭ আর রুমানা আহমেদের ১৫ বলে ৯ রান তুললে ১৮ ওভারেই জয়ের বন্দরে পা রাখে বাংলাদেশ দল।

Previous Post

বিসিএল চ্যাম্পিয়ন উত্তরাঞ্চল

Next Post

ব্যাটিং কোচের সন্ধানে বিসিবি

Related Posts

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি
বিশেষ প্রতিবেদন

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি

4
মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

6
বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই

10
Next Post
আমিরাতে দুই জয়েও স্বস্তি কোথায়?

ব্যাটিং কোচের সন্ধানে বিসিবি

Discussion about this post

সর্বশেষ..

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার লিগে আজ ছিল ব্যাটারদের উৎসব। আকাশে বারবার বৃষ্টি এলেও মাঠে থামেনি রানের স্রোত। কখনও ছক্কার ঝড়, কখনও নাটকীয়...

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

by cricbdadmin
0
6

মিরপুর টেস্টে ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম ইনিংসে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে ৩৮৬...

বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই

বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা তৃতীয় জয়ের স্বপ্ন দেখছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরুটাও হয়েছিল দারুণ। দুই ওপেনারের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ম্যাচের...

উড়ন্ত সূচনার পর রূপগঞ্জের ধস, দল থামল ২২৭ রানে

উড়ন্ত সূচনার পর রূপগঞ্জের ধস, দল থামল ২২৭ রানে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) টানা তিন জয়ের লক্ষ্যে মাঠে নেমে দারুণ সূচনা পেয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে শুরু আর...

প্রথম সেশনে তাসকিন-মিরাজের দাপট

প্রথম সেশনে তাসকিন-মিরাজের দাপট

by cricbdadmin
0
2

মিরপুর টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে আজ দারুণভাবে ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ। ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দিন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD