Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

আশরাফুলের ব্যাটে ১৩

January 9, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
আকসুর রিপোর্ট পেতে আরও অপেক্ষা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখা হল না মোহাম্মদ আশরাফুলের। বরং তার ফেরার ম্যাচে ব্যাট হাতে দাপট দেখালেন মুমিনুল হক। বিসিএলের প্রথম রাউন্ডের প্রথম দিনে মঙ্গলবার বিকেএসপিতে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে ৫ উইকেটে ৩৪০ রান করেছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল।আর মুমিনুলের ব্যাটে ডাবল সেঞ্চুরির হাতছানি। পূর্বাঞ্চল অধিনায়ক প্রথম দিন শেষ করেছেন অপরাজিত ১৬৯ রান নিয়ে।

আর এই ম্যাচ দিয়েই আবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফিরলেন ম্যাচ পাতানোর কলঙ্কে জড়ানো তারকা মোহাম্মদ আশরাফুল। এমনিতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার নিষেধাজ্ঞা আগামী অগাস্ট পর্যন্ত ছিল। কিন্তু বিসিবির অনুমতি নিয়ে এই টুর্নামেন্টে খেলছেন তিনি।কিন্তু জাতীয় দলের সাবেক অধিনায়ক আউট মাত্র ১৩ রানে।

আশরাফুল নিষেধাজ্ঞা কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন বেশ কিছুদিন হল। তবে প্রথম তিন বছর খেলতে পারেননি ঘরোয়া ক্রিকেটে। জাতীয় লিগ নিয়েই ব্যস্ত থাকতে হয়েছে। এরপর প্রিমিয়ার লিগেও দেখা গেছে তাকে। এবার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লংগার ভার্সন বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলার অনুমতি পেয়েছেন মোহাম্মদ আশরাফুল।

এমন সুযোগে উচ্ছসিত সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান। আশরাফুল বলেন, ‘জাতীয় লিগ আর প্রিমিয়ার লিগে খেলেছি; এখন খেলবো বিসিএল। খুবই ভাল লাগছে। জাতীয় দলে আবারও ফিরতে হলে আমাকে সব জায়গায়ই খেলতে হবে। আসলে বিরতি পড়ে গেলে কাজগুলো ঠিকভাবে হয় না। এভঅবে ধারাবাহিকভাবে খেলে জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছি আমি।’

প্রথম ইনিংসের ব্যর্থতা কাটিয়ে নেয়ার সুযোগ পাবেন অ্যাশ। বিসিএলে নিজেকে মেলে ধরার পরের সুযোগগুলো নিশ্চয়ই কাজে লাগাবেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর

পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৮৩ ওভারে ৩৪০/৫ (ইমতিয়াজ ৩৩, লিটন ২০, মুমিনুল ১৬৯*, ইয়াসির ৩৩, আশরাফুল ১৩, অলক ১৯, জাকির ৪৭*; কামরুল রাব্বি ০/৪৭, জিয়াউর ০/১০, রাজ্জাক ২/১০৮, সৌম্য ১/৩১, মেহেদি ০/৬৮, সাকলাইন ২/৬৪, আল আমিন ০/১০)।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD