আশঙ্কটাই সত্য হল। আবারো বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়েছে আল আমিন হোসেনের। মঙ্গলবার খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন ম্যানেজার নাসির উদ্দিন আহমেদ নাসু। গত ২৮ নভেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইটান্স-কুমিল্লা ভিক্টোরিয়ানস ম্যাচে আল আমিনের বোলিং অ্যাকশনে সন্দেহ হয় আম্পায়ারদের। এরপর তার বিরুদ্ধে অভিযোগ করেন তারা।
এরমধ্যে এ ডানহাতি বোলারদের অ্যাকশন পরীক্ষা করে দেখেন বিসিবি’র ভিডিও অ্যানালাইসেসরা। এদিন সেই রিপোর্টের ফল জানালেন নাসির উদ্দিন আহমেদ নাসু।‘বিপিএলে তার কয়েকটি ডেলিভারি ভিডিও অ্যানালাইসেস করে দেখা হয়েছে। যেখানে তার অ্যাকশন ত্রুটিপূর্ণ। আগামী কয়েকদিন সে রিহ্যাবে থাকবে। পরে নিজেকে আত্মবিশ্বাসী মনে হলে পরীক্ষা দেবে।’
তারও আগে ২০১৪ সালে বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছিল আল আমিনের বিরুদ্ধে। সে সময় দুই বার এ ডানহাতি পেসার দিয়েছিলেন পরীক্ষা। ত্রুটিও পড়েছিল ধরা। শেষ পর্যন্ত পুর্নবাসন প্রক্রিয়া শেষে দু’বার পরীক্ষা দিয়ে বল হাতে নেওয়ার ছাড়পত্র পেয়ে ছিলেন তিনি।










Discussion about this post