ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তারকার সন্তান বলে কথা। ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম, আরহাম ইকবাল খানের দেখা মেলে প্রায়ই। তামিম ইকবাল কিংবা তার স্ত্রী সন্তানের ছবি পোষ্ট করেন। সেই সুবাদে ভক্তরাও চেনে আরহামেক। এবার জাতীয় দলের তারকা তামিম জানালেন ছেলের বেড়ে ওঠা মুগ্ধ হয়ে দেখেন তিনি।
২০১৩ সালের ২২ জুন দীর্ঘদিনের প্রেমিকা আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেন তামিম। ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি জন্মগ্রহণ আরহাম ইকবাল খান।
সেই সন্তানকে নিয়ে শনিবার ফেসবুকে একটি ছবি পোষ্ট করে তামিম লিখলেন, ”একটু একটু করে আরহামের বেড়ে ওঠা মুগ্ধ হয়ে দেখি আমি, দারুণ রোমাঞ্চকর সময় কাটে ওর সঙ্গে। কোনো খেলনার দোকানে যাওয়ার পর ওর চোখেমুখে যে উত্তেজনা আর অস্থিরতা খেলা করে, দেখতে খুব ভালো লাগে আমার। সবচেয়ে ভালো লাগে, যখন পছন্দের খেলনাটি নেওয়ার জন্য আরহাম আমাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে। কত যে যুক্তি থাকে ওর!”
চলুন দেখে নেই তামিম পুত্র আরহামের কিছু ছবি। ছবি সূত্র: ফেসবুক









































