মাঠের লড়াই শুরু হতে এখনো অনেক দিন বাকী। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দলগুলো বসে নেই । সেরা তারকাদের টানতে শুরু করেছেন অনেকেই। গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডাইনামাইটস এই লড়াইয়ে এগিয়ে।
শহীদ আফ্রিদি, শেন ওয়াটসন ও সুনীল নারাইনের পর এবার পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ আমিরকে দলে টেনেছে সফল এই দল। ঢাকা ডায়নামাইটসের অফিসিয়াল ফেসবুক পেজে এনিয়ে স্ট্যাটাসও দেয়া হয়েছে।
পাকিস্তানি ক্রিকেটার আমির এর আগে তামিম ইকবালের দল চিটাগং ভাইকিংসে খেলেছেন। সেই বিপিএলে দুর্দান্ত খেলার পথ ধরেই পাকিস্তান জাতীয় দলে ডাক পান।
এখানেই শেষ নয়, ঢাকা ডাইনামাইটসে তাদের শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকেও রেখে দিয়েছে। সব মিলিয়ে শিরোপা ধরে রাখার পথটা মসৃন করে রাখল দলটি।



