Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

আবারো ব্যর্থ আশরাফুল

September 22, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

কিছুতেই ছন্দের দেখা মিলছে না। জাতীয় দলে ফেরার পথে যে লড়াই শুরু হয়েছে, তাতে সাফল্য মিলছে না। দীর্ঘদিন পর বিসিবির কোন দলে খেলার সুযোগ পেলেও ব্যাট হাতে ফ্লপ আশরাফুল। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শনিবার ফের ব্যর্থ হলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

ম্যাচে সবুজ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের ১ম ইনিংসে মাত্র ১ রান করেছিলেন লাল দলের আশরাফুল। ২য় ইনিংসে তিনি ফিরে গেলেন অপয়া ১৩ রানে। শুরুটা ভাল করলেও এরপরই পথ হারান অ্যাশ। ভক্তদের হতাশ করে ফিরে যান সাজঘরে।

ম্যাচে ২৪২ রান সামনে রেখে বিসিবি লাল দল ব্যাট করতে নামে। ১২ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর ক্রিজে নামেন আশরাফুল। মাঠ ভর্তি দর্শকরা স্বাগত জানায় তাকে। কিন্তু তাদের সেই উচ্ছ্বাসের প্রতিদান দেওয়া হল না।

প্রথম বলে সিঙ্গেল নিয়ে শুরু করেন। পরের ৬টি বল ডট। পরের ওভারে খালেদের বলকে বাউন্ডারি হাঁকান। তাপরপর এবাদতের বলে ছয় হাঁকান আশরাফুল। সেই সম্ভাবনাময় ইনিংসটাকে বড় করতে পারেন নি তিনি। উড়িয়ে মারতে গিয়ে সীমানার দড়ির কাছে ক্যাচ তুলে দেন ফজলে রাব্বীর হাতে।

৫ বছরের নিষেধাজ্ঞা থেকে গত মাসে মুক্তি মিলেছে আশরাফুলের। ফিক্সিং কেলেঙ্কারি পেছনে ফেলে আবারো জাতীয় দলে ফিরতে চান ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান। সামনেই জাতীয় লিগ। সেখানে ব্যাট হাতে ভাল খেলে ফিরে পেতে চান হারানো জায়গা।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD