Tuesday, September 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

আবরারের সেঞ্চুরিতে উড়ছে বাংলাদেশ

May 3, 2025
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
আবরারের সেঞ্চুরিতে উড়ছে বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

শ্রীলঙ্কার বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজে দাপট দেখিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ শনিবার চতুর্থ ম্যাচে ১৪৬ রানের বড় জয় তুলে নিয়ে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেছে টাইগার যুবারা। বাকি দুটি ম্যাচ থাকলেও সিরিজ হারার আর সম্ভাবনা নেই বাংলাদেশের।

ব্যাটে-বলে অলরাউন্ড দাপট দেখানো এই ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৫০ ওভারে তোলে ৩৩৬ রান ৮ উইকেটে-যা দেশের বাইরে যুব ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। দলের পক্ষে সেঞ্চুরি করেন ওপেনার জাওয়াদ আবরার। এটি তার টানা দ্বিতীয় শতক।

জাওয়াদ ১১৫ বলে ১১৩ রানের ইনিংসে মারেন ১৪টি চার ও ৩টি ছক্কা। তার সঙ্গে জুটি বেঁধে চতুর্থ উইকেটে ১৩৫ রান যোগ করেন রিজান হোসেন, যিনি করেন ৭৭ বলে ৮২ রান। ইনিংসের শেষদিকে মোহাম্মদ আবদুল্লাহ (৩২), সামিউন বশির (২৩), ও আল ফাহাদ (১৯*) ঝড়ো ব্যাটিংয়ে দলীয় রান ৩৩০ ছাড়িয়ে যায়।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। ফাহাদ ও সানজিদের দারুণ বোলিংয়ে মাত্র ৩৬ রানে পড়ে যায় তাদের ৪ উইকেট। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিকরা। ৩৮.৪ ওভারে অলআউট হয়ে যায় ১৯০ রানে।

ম্যাচ সেরা হয়েছেন সেঞ্চুরিয়ান জাওয়াদ আবরার। সিরিজের পঞ্চম ম্যাচ মাঠে গড়াবে সোমবার।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ৩৩৬/৮ (আবরার ১১৩, কালাম ১৯, আজিজুল ২৩, রিজান ৮২, আব্দুল্লাহ ৩২, দেবাশিস ১৯, সামিউন ২৩, ফরিদ ০, ফাহাদ ১৯*, রাফি*; নিমসারা ১০-০-৯৬-৩, নাভোদিয়া ১০-০-৪৫-২, নিন্দুওয়ারা ৫-০-৪৩-১)।
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল: ৩৮.৪ ওভারে ১৯০/১০ (হিনাটিগালা ৩০, ভিদানাপাথিরানা ২, দিনসারা ৬৬, গামাগে ২৩, দিমানসিথ ৭, নিন্দুওয়ারা ৭, নিমসারা ৩৯; ফাহাদ ৮-১-৪১-৩, সানজিদ ৭-০-৫৯-২, আজিুজুল ২-০-৭-২, সামিউন ৭-২-১১-১, দেবাশিস ৩-০-১৭-১, কালাম ০.৪-০-৫-১)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৪৬ রানে জয়ী।
সিরিজ: ৬ ম্যাচ সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
ম্যাচসেরা: জাওয়াদ আবরার।

Related Posts

ফিরলেন সাইফউদ্দিন, নেই সাকিব-মুস্তাফিজ
বিশেষ প্রতিবেদন

সাইফউদ্দিনকে নিয়ে বড় দুঃসংবাদ

0
ক্রিকেটারদের স্বার্থই প্রথম অগ্রাধিকার মিঠুনের
বিশেষ প্রতিবেদন

মিঠুনের রহস্যময় পোস্ট নিয়ে ক্রিকেটাঙ্গনে নতুন জল্পনা

0
অভিষেকেই মিরাজের বাজিমাত
বিশেষ প্রতিবেদন

বল হাতে উজ্জ্বল মিরাজ-ব্যাটে ব্যর্থ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD