Tuesday, March 24, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আফ্রিদি ম্যাজিকে জিতল কুমিল্লা

January 11, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কে বলবে ফুরিয়ে গেছেন তিনি? পাকিস্তান জাতীয় দল থেকে অবসর নিলেও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে দাপট চলছে শহীদ আফ্রিদির। ঢাকার মাঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত খেলছেন এই অলরাউন্ডার। শুক্রবার তার দাপটেই কুমিল্লা ভিক্টোরিয়ানস পেয়েছেন দারুণ এক জয়। রাজশাহী কিংসকে হারিয়ে জয়ে ফিরেছে তামিম ইকবালের দল।

শুক্রবার বিপিএলের দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে জয় তুলে নিয়েছে কুমিল্লা। ১২৫ রানের টার্গেটে নেমে ৮ বল আগেই আফ্রিদির হাত ধরে জয়ের বন্দরে নোঙর করে কুমিল্লা।

মিরপুরের হোম অব ক্রিকেটে টস হেরে ব্যাট করতে নেমে ধাক্কা খায় রাজশাহীর। চটজলদি বিদায় নেন মুমিনুল হক ও সৌম্য সরকার। তাদের ফিরিয়ে দেন মোহাম্মদ সাইফ উদ্দিন। তারপর মোহাম্মদ হাফিজের সঙ্গে ৩০ রানের জুটি গড়েন মেহেদী হাসান মিরাজ। এরপরই হাফিজকে ফেরান লিয়াম ডসন। তারপরই মিরাজ ও লরি ইভান্সকে আউট করেন শহীদ আফ্রিদি। ৬৩ রানে ৭ উইকেট হারায় রাজশাহী। শেষ পর্যন্ত ইসুরু উদানার দৃঢ়তায় ১২৪ পর্যন্ত যায় মিরাজের দল। ৩০ বলে ৩২ রান করেন তিনি।

শহীদ আফ্রিদি ৪ ওভারে ১০ রানে নেন ৩ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন ডসন, সাইফ ও আবু হায়দার রনি।

এরপর জবাব দিতে নেমে এভিন লুইসের সঙ্গে নামেন এনামুল হক। ৭.১ ওভারে তারা করেন ৬৫ রান। লুইস অাউট ২৮ রানে। এনামুল ৩২ বলে খেলা তার ৪০ রান করেন। তামিম ২১ বলে ২৫ রান।  আর শেষে ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেন আফ্রিদি। ম্যাচসেরা এই পাকিস্তানিই।

সংক্ষিপ্ত স্কোর-

রাজশাহী কিংস: ১৮.৫ ওভারে ১২৪ (মুমিনুল ৩, মিরাজ ৩০, সৌম্য ০, হাফিজ ১৬, জাকির ২৭, ইভান্স ০, মাহমুদ ৩, কায়েস ০, উদানা ৩২, সানি ৪, মুস্তাফিজ ১*; আবু হায়দার ২.৫-০-৩৭-২, মেহেদি ৪-০-২২-০, সাইফ ৩-০-২৫-২, শহীদ ১-০-১২-০, ডসন ৪-০-১৭-২, আফ্রিদি ৪-১-১০-৩)

কুমিল্লা ভিক্টোরিয়ানস: ১৮.৪ ওভারে ১৩০/৫ (এনামুল ৪০, লুইস ২৮, তামিম ২১, ইমরুল ৬, মালিক ২, আফ্রিদি ৯*, ডসন ১২*; মিরাজ ৪-০-৩৩-১, হাফিজ ৩-০-২০-০, সানি ১-০-৭-০, কায়েস ৪-০-২১-১, মুস্তাফিজ ৩.৪-০-২৪-১)

ফল: কুমিল্লা ভিক্টোরিয়ানস ৫ উইকেটে জয়ী

ম্যাচসেরা: শহিদ আফ্রিদি

Previous Post

অভিষেকে হ্যাটট্রিক আলিসের, ঢাকা হারাল রংপুরকে

Next Post

রোহিতের রেকর্ড, তারপরও হার ভারতের

Related Posts

মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি
বিশেষ প্রতিবেদন

নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন, চার সদস্যে নতুন কমিটি

5
মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ
বিশেষ প্রতিবেদন

মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ

3
পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার
বিশেষ প্রতিবেদন

পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার

7
Next Post

রোহিতের রেকর্ড, তারপরও হার ভারতের

Discussion about this post

সর্বশেষ..

মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি

নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন, চার সদস্যে নতুন কমিটি

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটে নির্বাচক প্যানেল গঠনে বড় পরিবর্তন আনলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো চার সদস্যের নির্বাচক কমিটি ঘোষণা করা...

মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ

মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ

by cricbdadmin
0
3

ঈদের ছুটির মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) প্রশাসনিক অঙ্গনে আলোচনা থেমে নেই। ছুটির আবহে হঠাৎ করেই পরিচালনা পর্ষদে পরিবর্তন এবং...

পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার

পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার

by cricbdadmin
0
7

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর শুরু হচ্ছে আগামী ২৬ মার্চ। এবারের টুর্নামেন্টে বাংলাদেশের ছয় ক্রিকেটার অংশ নিচ্ছেন। ইতোমধ্যে সোমবার...

একদিন পরই ফিরবেন মুশফিক, আশ্বাস প্রতিমন্ত্রীর

জেদ্দার দুশ্চিন্তা পেরিয়ে ঈদের প্রশান্তি, দোয়া চাইলেন মুশফিক

by cricbdadmin
0
4

পবিত্র ঈদুল ফিতর মুসলিম জীবনে নিয়ে আসে অনাবিল আনন্দ, আত্মিক প্রশান্তি আর পারস্পরিক ভালোবাসার বার্তা। এই উৎসবের দিনটিকে ঘিরে সবার...

ছেলের রোজা ও পরিবারের সঙ্গে ঈদ, তাসকিনের আনন্দঘন দিন

ছেলের রোজা ও পরিবারের সঙ্গে ঈদ, তাসকিনের আনন্দঘন দিন

by cricbdadmin
0
5

ঈদ মানেই পরিবার, শিকড় আর স্মৃতির টান, এই চিরচেনা অনুভূতিকেই যেন নতুন করে ছুঁয়ে দেখলেন তাসকিন আহমেদ। আর সেই আবেগের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD