Monday, March 23, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

‘আফ্রিদিদের ভুল ধারণার কোনো চিকিৎসা নেই’

July 6, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
‘আফ্রিদিদের ভুল ধারণার কোনো চিকিৎসা নেই’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ভারতের খেলোয়াড়েরা নাকি ম্যাচের পর পাকিস্তানের খেলোয়াড়দের বলত, ‘ভাই, মাফ করে দাও।’ করোনা থেকে সেরে উঠেই ইউটিউবের এক ক্রিকেট শো-তে শহীদ আফ্রিদি ভারতকে খোঁচাটা দিয়েছেন। এর জবাবে আকাশ চোপড়ার মন্তব্য করছেন, ‘সাপে কামড় দিলে তার চিকিৎসা আছে। কিন্তু ভুল ধারণার কোনো চিকিৎসা নেই।’

চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে আফ্রিদির এই মন্তব্যের জবাব দিয়েছেন নানা পরিসংখ্যান আর যুক্তি ব্যবহার করে, ‘একটা সময় পাকিস্তান দল খুবই ভালো ছিল। এখনো পাকিস্তান যথেষ্ট ভালো দল। একটা সময় ভারত যখন শারজায় পাকিস্তানের বিপক্ষে খেলত, তখন ম্যাচের ফল প্রতিবেশী রাষ্ট্রের দিকেই ঝুঁকে থাকত। কিন্তু ওই সময়টা কিন্তু “আফ্রিদির সময়” নয়।’

আফ্রিদি যখন পাকিস্তান দলের অংশ, সে সময়টায় ব্যাপারটা এমন ছিল না বলে মনে করেন চোপড়া, ‘পাকিস্তানের শক্তি ছিল ইমরান খান, ওয়াসিম আকরাম কিংবা ওয়াকার ইউনিসের মতো প্রতিভারা। কোনো সন্দেহ নেই, তাঁদের সময় পাকিস্তান নিয়মিতই ভারতকে হারাত। কিন্তু আফ্রিদির খেলা শুরু করার সময় থেকে তার অবসরের সময় পর্যন্ত দৃশ্যপটটা পুরোপুরি বদলে গিয়েছিল।’

যখন আফ্রিদি খেলেছেন ঠিক সে সময়ে ভারত-পাকিস্তান মুখোমুখি লড়াইয়ের কিছু পরিসংখ্যান তুলে ধরেছেন চোপড়া, ‘সে সময়ের পরিসংখ্যানের দিকে তাকালে দেখবেন, এই দুই দল ১৫টি টেস্ট খেলেছে। দুই দলই জিতেছে ৫টি করে টেস্ট। ওয়ানডেতে পাকিস্তান ভারতের চেয়ে মাত্র দুটি ম্যাচ বেশি জিতেছে। ৮২ ম্যাচে পাকিস্তান জিতেছে ৪১টি, ভারত ৩৯টি। কিন্তু আমি মনে করি না যে ভারতের কোনো খেলোয়াড় কেবল দুটি ম্যাচ কম জেতার কারণে পাকিস্তানি ক্রিকেটারদের কাছে গিয়ে মাফ চেয়েছে।’

টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত-পাকিস্তান মুখোমুখি লড়াইয়ে ভারত অনেকটাই এগিয়ে আছে। এ ব্যাপারে চোপড়া তার রসাত্মক মন্তব্য করেছেন, ‘টি-টোয়েন্টি সংস্করণের কথা যদি বলেন, তাহলে ভারত সত্যিই দুর্দান্ত। পাকিস্তানের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে ভারত এগিয়ে ৭-১ ব্যবধানে। আফ্রিদির গল্পটা পুরোনো দিনের। খুব সম্ভবত সে যা বলতে চেয়েছিল সেটা বলতে পারেনি।’

তারপর চোপড়া আফ্রিদিকে আরও মনে করিয়ে দিয়েছেন, ভারতের দাপট এখন অন্যরকম। ভারত যখন অস্ট্রেলিয়া সফর করে, তখন অস্ট্রেলিয়াকে হারায়। পাকিস্তান যখন অস্ট্রেলিয়া সফর করে, তখন হেরে আসে। এই দুই দলের মধ্যে এখন অনেক ব্যবধান।’

Previous Post

অনেক দিন পর মিরপুরের মাঠে মুশফিক

Next Post

Mushfiq visits Sher-e-Bangla after three months

Related Posts

মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি
বিশেষ প্রতিবেদন

নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন, চার সদস্যে নতুন কমিটি

5
মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ
বিশেষ প্রতিবেদন

মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ

3
পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার
বিশেষ প্রতিবেদন

পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার

7
Next Post
অনেক দিন পর মিরপুরের মাঠে মুশফিক

Mushfiq visits Sher-e-Bangla after three months

Discussion about this post

সর্বশেষ..

মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি

নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন, চার সদস্যে নতুন কমিটি

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটে নির্বাচক প্যানেল গঠনে বড় পরিবর্তন আনলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো চার সদস্যের নির্বাচক কমিটি ঘোষণা করা...

মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ

মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ

by cricbdadmin
0
3

ঈদের ছুটির মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) প্রশাসনিক অঙ্গনে আলোচনা থেমে নেই। ছুটির আবহে হঠাৎ করেই পরিচালনা পর্ষদে পরিবর্তন এবং...

পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার

পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার

by cricbdadmin
0
7

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর শুরু হচ্ছে আগামী ২৬ মার্চ। এবারের টুর্নামেন্টে বাংলাদেশের ছয় ক্রিকেটার অংশ নিচ্ছেন। ইতোমধ্যে সোমবার...

একদিন পরই ফিরবেন মুশফিক, আশ্বাস প্রতিমন্ত্রীর

জেদ্দার দুশ্চিন্তা পেরিয়ে ঈদের প্রশান্তি, দোয়া চাইলেন মুশফিক

by cricbdadmin
0
4

পবিত্র ঈদুল ফিতর মুসলিম জীবনে নিয়ে আসে অনাবিল আনন্দ, আত্মিক প্রশান্তি আর পারস্পরিক ভালোবাসার বার্তা। এই উৎসবের দিনটিকে ঘিরে সবার...

ছেলের রোজা ও পরিবারের সঙ্গে ঈদ, তাসকিনের আনন্দঘন দিন

ছেলের রোজা ও পরিবারের সঙ্গে ঈদ, তাসকিনের আনন্দঘন দিন

by cricbdadmin
0
5

ঈদ মানেই পরিবার, শিকড় আর স্মৃতির টান, এই চিরচেনা অনুভূতিকেই যেন নতুন করে ছুঁয়ে দেখলেন তাসকিন আহমেদ। আর সেই আবেগের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD