Sunday, April 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আফিফ ঝড়ের রহস্য ‘স্বাধীনতা’

September 14, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
আফিফ ঝড়ের রহস্য ‘স্বাধীনতা’
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

দেড় বছর পর জাতীয় দলের জার্সিতে শুক্রবার যখন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের বাইজ গজে নামেন আফিফ হোসেন, তখন বাংলাদেশের করুণ অবস্থা। ঠিক সে সময় ব্যাট হাতে ঝড় তোলেন এ ডানহাতি। এরপর সময় যতো গড়িয়েছে ততটাই নিজের ইনিংস দাপটের সঙ্গে বড় করেন। শেষ পর্যন্ত দলকে জেতানোর মতো জায়গায় রেখে তিনি ফেরেন ২৬ বলে ৫২ রান করে। টিম ম্যানেজমেন্ট থেকে স্বাধীনতা পেয়েই এমন বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ব্যাপারটি জানিয়ে দেন এ তরুণ তারকা।

সব সময় আফিফ পছন্দ করেন নিজের মতো করে খেলতে। শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ শুরুর আগেই টিম ম্যানেজমেন্টের কাছ থেকে পেয়ে স্বাধীনতা। তাই মিরপুরের ২২ গজে গিয়ে কোন ভয়-ডর কাজ করেনি তার মধ্যে। যে কারণে প্রথম বল থেকে তিনি ঝড়ো তোলেন। এক পর্যায়ে মাত্র ২৪ বলে হাফসেঞ্চুরি তুলে নেন। শেষ পর্যন্ত বাংলাদেশ জিতে যায় ৩ উইকেটে ২ বল হাতে রেখে। ম্যাচ শেষে আফিফ জানালেন, দল থেকেই তিনি লাইসেন্স পেয়েছিলেন সহজাত ব্যাটিং করার, ‘আমার চিন্তা ছিল আমি আমার মতো করে খেলব। পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করব। কোচ ম্যাচের আগে আমাকে শুধু নিজের মতো করে খেলার পরামর্শ দিয়েছে। ম্যাচের আগে সবাই আমাকে বলেছেন নিজের মতো করে খেলতে। আমি সেই অনুযায়ী খেলতে পেরেছি।’

গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক অভিষেকও হয়েছিল আফিফের। তবে দুই বলে শূন্য রানে আউট হয়ে অভিষেকের আনন্দ রূপ নিয়েছিল বিষাদে। দল থেকেও ছিটকে পড়তে হয়। তাই আবার এ ডানহাতি ফেরার লড়াই শুরু করেন। ঘরোয়া ক্রিকেট খেলেছেন। হাই পারফরম্যান্স দল, ইমার্জিং দল, ‘এ’ দলেও খেলেন নিয়মিত। তিনি পারফর্ম করে গেছেন। সবশেষ কিছুদিন আগেই বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে তার সবশেষ তিন ইনিংস ছিল অপরাজিত ৬৮, ৫৪ ও অপরাজিত ১০০ রানে।

দেড় বছর আগে দল থেকে বাদ পড়ার পর যেখানেই সুযোগ পেয়েছেন, আফিফ চেষ্টা করেছেন পারফর্ম করতে, ‘বাদ পড়ছিলাম, ওটা আমার কাছে দেখার বিষয় ছিল না। আমরা ভাবনা ছিল, যেখানেই খেলা হবে, আমার সেরা পারফর্ম করে আবার ফেরার চেষ্টা করব। এইচপি, ‘এ’ দলে যতগুলো ম্যাচ ছিল, সেগুলোতে ভালো করার চেষ্টা করেছি।’

সামনে সুযোগ পেলে শুক্রবারের চেয়েও আরও ভালো পারফর্ম করতে চান আফিফ। এ লক্ষ্য নিয়েই রবিবার আফগানিস্তানের বিপক্ষে ত্রি-দেশীয় টি-টোয়েন্টি সিরিজের পরবর্তী ম্যাচে খেলতে নামবেন তিনি। এটা তো বলায় যায়।

Previous Post

হঠাৎ অন্ধকার মিরপুরের শেরেবাংলা, খেলা বন্ধ ৯ মিনিট

Next Post

একটুর জন্য ট্রফি পেল না জুনিয়র টাইগাররা

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

3
বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
বিশেষ প্রতিবেদন

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

8
লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
বিশেষ প্রতিবেদন

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

10
Next Post
একটুর জন্য ট্রফি পেল না জুনিয়র টাইগাররা

একটুর জন্য ট্রফি পেল না জুনিয়র টাইগাররা

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল মানেই প্রতি মৌসুমে নতুন সমীকরণ, নতুন হিসাব-নিকাশ। তবে এবারের সংক্ষিপ্ত দলবদলের প্রথম দিনেই যেন স্পষ্ট হয়ে...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

by cricbdadmin
0
8

পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন ধরে চললেও এর অগ্রগতি এখনো ধীরগতির। শনিবার প্রকল্পটির সর্বশেষ অবস্থা...

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। শনিবার প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

ক্যাপ্টেনস কার্ডে ‘বৈষম্য’ দেখছেন তাপস বৈশ্য

by cricbdadmin
0
7

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ হিসেবে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক...

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

by cricbdadmin
0
8

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দল ঘোষণা করেছে পিসিবি। দল ঘোষণা থেকে শুরু করে কোচিং স্টাফে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD