Thursday, May 7, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আফগান চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সাদমান

August 29, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
আফগান চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সাদমান
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বিশ্বকাপ ও গেল শ্রীলঙ্কা সফরে ব্যাট হাতে ঠিক নিজেকে মেলে ধরতে পারেননি তামিম ইকবাল। ব্যাপারটি নিজেই বুঝতে পেরেছিলেন তিনি। এ খরা কাটাতে এ বাঁহাতি আপাতত রয়েছেন ছুটিতে। তাই আসন্ন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলছেন না। যে কারণে তার অভাব খুব করেই বোধ করছে টিম টাইগার্স। তবে ভেঙে পড়ছে না দলটি। তামিমের দায়িত্ব লাল-সবুজ ক্রিকেট বোর্ড এবার দিতে চাইছে সাদমান ইসলামের কাঁধে। যা নিতে প্রস্তুত তরুণ এ বাঁহাতি।

টেস্ট অভিষেকে ৭৬ রান করা সাদমান পরে ৪ ইনিংসের কোনোটিতেই ৪০-এর ঘরেও যেতে পারেননি। তবুও তার ব্যাটিংয়ে মুগ্ধ ছড়ানো কিছু উপাদান ছিল। এবার সেই তিনিই নিজের নামের সুবিচার করার আরও একটি সুযোগ পেতে পারেন। আফগানিস্তানের বিপক্ষে টেস্টে নির্বাচকদের ভাবনায় যে তিনি ভালোভাবেই আছেন।

সাদমানের প্রমাণ করার আগে পরীক্ষাটা বেশি দিতে হবে আফগানিস্তানের দুর্দান্ত স্পিনাররা। বিশেষ করে রশিদ খান। সাদমান অবশ্য আত্মবিশ্বাসী কন্ঠে জানালেন, আফগান অধিনায়ককে নিয়ে খুব একটা ভাবছেন না তিনি, ‘রশিদ খানকে নিয়ে বাড়তি কোনো ভাবনা নেই। টেস্ট ম্যাচ তো আমরা খেলি। সংক্ষিপ্ত সংস্করণের বোলিং আর টেস্টে বোলিং—দুটি দুই জিনিস। আমরা এটা নিয়ে বাড়তি কোনো চিন্তা করছি না। আমরা যেভাবে স্পিন খেলি, আমাদের দেশে অনেক ভালো মানের স্পিনের বিপক্ষে খেলে থাকি আমরা। মনে হয় না রশিদ খান আমাদের কাছে বাড়তি কোনো চাপ হবে।’

রশিদকে নিয়ে অবশ্য বাড়তি চিন্তা করছেন না সাদমান। উল্টো বাড়তি প্রস্তুতি নিচ্ছেন,‘আফগানিস্তানকে নিয়ে একটু আলাদা পরিকল্পনা করছি কারণ, ওদের স্পিন আক্রমণটা খুব ভালো। সব সময় তো পেস বোলিং নিয়ে বাড়তি কাজ হয়। এবার চিন্তা করছি একটু স্পিনারদের নিয়ে বাড়তি কাজ করতে হবে। ওদের বেশির ভাগ বোলার রশিদ খান-মোহাম্মদ নবী বৈচিত্র্য ধরে রেখে বোলিং করে। স্পিন নিয়ে কাজ করছি সে কারণেই। আর পেস বোলিং নিয়ে আমাদের প্রায়ই কাজ হয়।’

তামিম না থাকায় সাদমানের কাঁধে বড় দায়িত্ব। তবে এ বাঁহাতি মনে করেন এ অভিজ্ঞতা আগেও হয়েছে, ‘আমার অভিষেক টেস্টেই তামিম ভাইকে পাইনি। সৌম্য ভাইয়ের সঙ্গে ওপেনিং করেছিলাম ওই টেস্টে। আমি যেমন ব্যাটিং করি, যেমন খেলি সে জায়গা থেকেই নিজের মতো খেলার চেষ্টা করব। আগে যেভাবে খেলেছি সেভাবেই পরিকল্পনা থাকবে। প্রথম শ্রেণিতে যেভাবে খেলি বা ‘এ’ টিমের হয়ে যেভাবে খেলি সেরকম পরিকল্পনা থাকবে।’

আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। শুক্রবারই চূড়ান্ত দল ঘোষণা হবে বলে জানা গেছে বোর্ড সূত্রে। তার আগেই সাদমান কিন্তু টের পেয়ে গেছেন তিনি রয়েছেন দলে।

Previous Post

মায়ের জন্য খেলেন ফরহাদ রেজা

Next Post

ডাচদের হারিয়ে হাসিমুখ সালমাদের

Related Posts

তামিমের বোর্ডে কে কোন দায়িত্বে?
বিশেষ প্রতিবেদন

নির্বাচনের কাউন্টডাউন শুরু, বিসিবিতে তৎপরতা

7
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন হৃদয়-লিটন

8
বড় বদলে পাকিস্তান দল, ফিরলেন শাহীন-বাবর
বিশেষ প্রতিবেদন

নাহিদ বনাম আফ্রিদির গতি-যুদ্ধের অপেক্ষা

7
Next Post
ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা

ডাচদের হারিয়ে হাসিমুখ সালমাদের

Discussion about this post

সর্বশেষ..

তামিমের বোর্ডে কে কোন দায়িত্বে?

নির্বাচনের কাউন্টডাউন শুরু, বিসিবিতে তৎপরতা

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট এখন কেবল মাঠের পারফরম্যান্সে নয়, প্রশাসনিক অঙ্গনেও এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ পার করছে। এই পরিবর্তনের গতিপথ নির্ধারণ করছে বাংলাদেশ...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন হৃদয়-লিটন

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলগতভাবে জয় না পেলেও ব্যক্তিগত পারফরম্যান্সে দারুণ ছাপ রেখেছেন তাওহীদ হৃদয়। তিন ম্যাচের এই সিরিজে একটি...

বড় বদলে পাকিস্তান দল, ফিরলেন শাহীন-বাবর

নাহিদ বনাম আফ্রিদির গতি-যুদ্ধের অপেক্ষা

by cricbdadmin
0
7

টি–টোয়েন্টি আর ওয়ানডের দাপুটে ব্যস্ততা শেষে আবারও ফিরে এসেছে টেস্ট ক্রিকেটের নীরবতা, ধৈর্য আর দীর্ঘ লড়াইয়ের মঞ্চ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

লন্ডনের ফুটপাতে পাপন

লন্ডনের ফুটপাতে পাপন

by cricbdadmin
0
7

লন্ডনের ব্যস্ত শহর, মানুষের ভিড় আর নির্লিপ্ত গতি-এই দৃশ্যের মাঝেই হঠাৎ করে চোখে পড়ে এক পরিচিত মুখ। ফুটপাতে বসে আইসক্রিম...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

উইজডেনের পিএসএল সেরা একাদশে নাহিদ

by cricbdadmin
0
8

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে দারুণ পারফরম্যান্স দেখিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের নাম আরও উজ্জ্বল করেছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD