Thursday, May 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আফগান চ্যালেঞ্জে প্রস্তুত বাংলাদেশ

September 3, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
আফগান চ্যালেঞ্জে প্রস্তুত বাংলাদেশ
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

দেশের মাঠে কঠিন চ্যালেঞ্জে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বিপাকেই পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঠিক বুঝে উঠতে পারছে না কেমন উইকেট বানাবে? পেস নাকি স্পিন কোনটা দিয়ে কাবু করা যায় আফগানদের?

সমস্যা হলো আফগানদের মূল অস্ত্র স্পিন। বল হাতে রশিদ খান ও জহির খানরা এরইমধ্যে প্রস্তুতি ম্যাচে পেয়েছেন সাফল্য। সেই ম্যাচই সতর্ক বার্তা দিয়েছে। অবশ্য অধিনায়ক রশিদ খানকে নিয়ে বাংলাদেশ শিবিরে আগে থেকেই ছিল ভয়। সঙ্গে এবার যোগ হলেন চায়নাম্যান জহির খান। অবশ্য তাদের নিয়ে ভাবছেন না বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো।

দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার বলছিলেন, আফগান লেগ স্পিন সামলাতে শিষ্যরা ভিডিও ফুটেজ দেখে প্রস্তুতি নিয়েছেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার কোচ ডমিঙ্গো বলেন, ‘দেখুন, আমরা তার কিছু ফুটেজ দেখেছি। আমাদের কয়েকজন তাকে বিপিএলে ও বিশ্বের অন্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় কিছুটা খেলেছে। দেখুন, দিনশেষে প্রস্তুতি ম্যাচ নিয়ে এত ভাবা যাবে না। টেস্ট ম্যাচ আর গা গরমের ম্যাচ পুরো ভিন্ন। তার জন্য শুভ কামনা। তবে আমাদের ছেলেরা প্রস্তুত। যারা ওকে খেলেছে, তারা সবার সঙ্গে আলোচনা করেছে কিভাবে সামলানো যায়। আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী যে আমরা ভালোই সামলাতে পারব।’

আবার আফগানদের জন্য জবাবে থাকছেন সাকিক আল হাসান। টাইগার ক্যাপ্টেনকে নিয়ে অবশ্য ভয় পাচ্ছেন না অ্যান্ডি মোলস। আফগানিস্তানের কোচ বলেন, ‘আমাকেও তার (সাকিব) মুখোমুখি হতে হবে। আমি তাকে ভয় পাচ্ছি না। তাদের দলে বেশ কয়েকজন বিশ্বমানের খেলোয়াড় আছে এবং সেও একজন বিশ্বমানের খেলোয়াড়। কয়েক বছর ধরেই সে দারুণ ধারাবাহিক।’

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ।

Previous Post

কোথায় থামবে কোহলির বিরাট কীর্তি?

Next Post

ফের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে স্মিথ

Related Posts

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

6
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

8
সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল
বিশেষ প্রতিবেদন

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

8
Next Post
বাংলাদেশ সফরে নতুন চেহারার অজি দল

ফের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে স্মিথ

Discussion about this post

সর্বশেষ..

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD