Thursday, May 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আফগানদের উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ

February 25, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
আফগানদের উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

প্রথম ম্যাচটাতে উত্তেজনা ছড়িয়েছিল, মনে হচ্ছিল হেরেই বুঝি যাচ্ছে বাংলাদেশ। অবশ্য আফিফ হোসেন ধ্রুব আর মেহেদী হাসান মিরাজের ব্যাটিং বীরত্বে ঠিকই জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। শুক্রবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে পাত্তাই পায়নি আফগানিস্তান। তাদের ৮৮ রানের জয়ে শুধু সিরিজই নিশ্চিত হয়নি বাংলাদেশের, ইংল‍্যান্ডকে টপকে উঠে গেছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের শীর্ষে এখন লাল-সবুজের প্রতিনিধিরা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার টস জিতে ব্যাটিং করতে নেমে আফগানদের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ। ৪ উইকেট হারিয়ে ৩০৬ রান তুলে তামিম ইকবালের দল। ইনিংসে সর্বোচ্চ ১৩৬ রান তুলেন লিটন। ৮৬ রান আসে মুশফিকুর রহিমের ব্যাটে।

এরপর জবাব দিতে নেমে সফরকারীদের ভয়ঙ্কর হতে দেয়নি টাইগার বোলাররা। ৪৫.১ ওভারে ২১৮ রানে অলআউট আফগানিস্তান। সর্বোচ্চ ৫৪ রান করেন নাজিবুল্লাহ জাদরান। ৫২ রান করেন রহমত শাহ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট করে নেন তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান। তবে ম্যাচসেরা লিটন কুমার দাস!

এই জয়ে ১৪ ম‍্যাচে বাংলাদেশ ১০০ পয়েন্ট নিয়ে উঠেছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের শীর্ষে। ১৫ ম‍্যাচে ৯৫ পয়েন্ট নিয়ে এরপরই বিশ্ব চ‍্যাম্পিয়ন ইংল‍্যান্ড।

এদিন পঞ্চম ওয়ানডে সেঞ্চুরিতে ১৩৬ রান করেন লিটন।
লিটন দাস যেদিন খেলেন, সেদিন এমনই মুগ্ধতা ছড়ায়। ব্যাট হাতে দাপট দেখানোটা নিয়মিত করে ফেলছেন এই ব্যাটসম্যান। শুক্রবার ছুটির দিনে আরও একবার কথা বলল এই তারকা ক্রিকেটারের ব্যাট। আফগানিস্তানের বিপক্ষে পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি পেয়েছেন লিটন। ওয়ানডেতে তিন ইনিংস আগেই শতরান পেয়েছিলেন তিনি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লিটন ধ্রুপদী সব শটে মুগ্ধতা ছড়িয়ে মেতেছেন রান উৎসবে। লিটনের দুর্দান্ত সেঞ্চুরি আর মুশফিকের সঙ্গে রেকর্ড গড়া জুটিতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ৫০ ওভারে ৪ উইকেটে করে ৩০৬ রান।

আফগানদের বিপক্ষে ১০ ওয়ানডেতে এই প্রথম তিনশ ছাড়িয়ে গেল টাইগাররা। আর দলকে এই উচ্চতায় নিয়ে যান লিটন। ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিতে ১২৬ বলে করেন ১৩৬। ৪৯ ইনিংসেই ৫ সেঞ্চুরি হয়ে লিটনের। এর আগে একশর ইনিংসের কম খেলে ৫ সেঞ্চুরি করেন শুধু সাকিব আল হাসান (৯৩ ইনিংস)।

শুক্রবার আফগান বোলিং উড়িয়ে তৃতীয় উইকেটে মুশফিকের সঙ্গে লিটন গড়েন ২০২ রানের জুটি। ওয়ানডেতে তৃতীয় উইকেটে এই প্রথম দুইশ রানের জুটির দেখা পেল বাংলাদেশ।

তার পথ ধরেই তো দল তুলে নিতে পারল আরেকটি জয়। এবার হোয়াইট ওয়াশের মিশন। এই লড়াই সোমবার, চট্টগ্রামের মাঠে।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ: ৫০ ওভারে ৩০৬/৪ (তামিম ১২, লিটন ১৩৬, সাকিব ২০, মুশফিক ৮৬, মাহমুদউল্লাহ , আফিফ ফারুকি ১০-১-৫৪-৪, ফরিদ , মুজিব ১০-০-৪৯-০, ওমরজাই , রশিদ ১০-০-৫৪-১, নবি ৪-০-২৬-০, রহমত ১-০-১০-০)

আফগানিস্তান: ৪৫.১ ওভারে ২১৮/১০ (রহমত ৫২, রিয়াজ ৫, শাহিদি ১, ওমরজাই ৯, নাজিবউল্লাহ ৫৪, নবি ৩২, গুরবাজ ৭, রশিদ ২৯, মুজিব ; মুস্তাফিজ ৮-০-৫৩-১, শরিফুল ৭-০-৪৪-১, তাসকিন ১০-২-৩১-২, সাকিব ৯-০-২৯-২, মিরাজ ১০-০-৫২-১, মাহমুদউল্লাহ ১-০-২-১, আফিফ ০.১-০-০-১)

ফল: বাংলাদেশ ৮৮ রানে জয়ী

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-০তে এগিয়ে
ম্যাচসেরা: লিটন কুমার দাস

Previous Post

লিটনের শতরানে তিনশ ছাড়িয়ে বাংলাদেশ

Next Post

বাংলাদেশের ২৩ সিরিজ জয়

Related Posts

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

6
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

8
সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল
বিশেষ প্রতিবেদন

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

8
Next Post
বাংলাদেশের ২৩ সিরিজ জয়

বাংলাদেশের ২৩ সিরিজ জয়

Discussion about this post

সর্বশেষ..

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD