Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

আট বছর পর টেস্ট দলে বিজয়

June 17, 2022
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
আট বছর পর টেস্ট দলে বিজয়
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ঘরোয়া ক্রিকেটে সাফল্যই নতুন দিগন্ত খুলে দিয়েছে। জাতীয় দলে জায়গা পেয়ে গেছেন তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে এনামুল হক বিজয় ছিলেন শুধুই টি-টুয়েন্টি ও ওয়ানডে দলে। কিন্তু এবার ইয়াসির আলী রাব্বির ইনজুরিতে জায়গা পেয়ে গেলেন টেস্ট দলেও। বিজয়কে নিয়ে যাওয়া হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে এমনটাই জানা গেছে।

সব মিলিয়ে সময়ের ঘড়ি বলছে অনেক বছর পর সাদা পোশাকের দলে জায়গা পেলেন বিজয়। ২০১৩ সালে টেস্টে অভিষেক তার। এরপর এনামুল হক বিজয় বাংলাদেশের হয়ে ৪টি টেস্ট খেলেছেন। সবশেষটি খেলেছেন ২০১৪ সালের সেপ্টেম্বরে। মানে ৮ বছর পর ফের টেস্ট দলে তিনি।

মজার ব্যাপার হলো শেষবার প্রতিপক্ষ দল ছিল ওয়েস্ট ইন্ডিজ! ৮ বছর পর তাদের বিপক্ষেই ফিরছেন বিজয়। ২৯ বছর বয়সী এনামুল বুঝিয়ে দিলেন স্বপ্ন ঠিকই পূরণ হয়। নিজের খেলা ৪ টেস্টে অবশ্য ফ্লপ এনামুল। ৮ ইনিংস মিলিয়ে রান মাত্র ৭৩, সর্বোচ্চ ২২। গড় মোটে ৯.১২।

তবে এখন তিনি দারুণ ফর্মে। সবশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে রান ফোয়ারায় মুগ্ধ করেছেন। ইতিহাসের প্রথম ব‍্যাটসম‍্যান হিসেবে কোনো লিস্ট ‘এ’ টুর্নামেন্টে স্পর্শ করেছেন হাজার রান। ঢাকা প্রিমিয়ার লিগে ১৫ ম্যাচে ১১৩৮ রান করেন বিজয়। ৯টি ফিফটি, ৩টি সেঞ্চুরি, সর্বোচ্চ ইনিংস ১৮৪ রান।

সব ঠিক থাকলে ১৭ জুন অ্যান্টিগার পথে ঢাকা ছাড়বেন এনামুল। এই অ্যান্টিগাতে বৃহস্পতিবার শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট।

বাংলাদেশ টেস্ট দল
মুমিনুল হক, তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, এনামুল হক বিজয়, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন চৌধুরি, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD