Wednesday, April 29, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আইসিসির সেরার দৌড়ে ফের মুশফিক

June 6, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
মুশফিকের দাপুটে ১৭৫, বাংলাদেশ ৩৬৫
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

দুঃসময় কাটিয়ে ফের চেনা পথে মুশফিকুর রহিম। গত মাসেই মনে রাখার মতো সাফল্য পেয়েছেন তিনি। সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই টেস্টে করেছেন সেঞ্চুরি। সেই সাফল্যের আরও একটা স্বীকৃতি পেলেন মুশফিক। জায়গা করে নিয়েছেন আইসিসির মে মাসের সেরার সংক্ষিপ্ত তালিকায়।

গতবছরও ঠিক এই মাসের সেরার লড়াইয়ে প্রথমবার জায়গা পেয়ে মুশফিক জিতেছিলেন ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ স্বীকৃতি। এবার মাসসেরা হওয়ার লড়াইয়ে সংক্ষিপ্ত তিনজনের তালিকায় মুশফিকের সঙ্গে আছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ ও আসিথা ফার্নান্দো।

বাংলাদেশ-শ্রীলঙ্কার দুই টেস্টের সিরিজে ভাল করা তিন ক্রিকেটারই আছেন তালিকায়। গত মাসের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে সোমবার পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

নারীদের মে মাসের সংক্ষিপ্ত তালিকায় আছেন পাকিস্তানের তুবা হাসান ও বিসমাহ মারুফ এবং জার্সির ট্রিনিটি স্মিথের।

লঙ্কানদের বিপক্ষে চট্টগ্রাম ও ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টেই শতরান পেয়েছেন মুশফিক। তার পথ ধরে আইসিসির মে মাসের সেরা খেলোয়াড়ের দৌড়ে বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। তিনি ৩০৩ রান করে হয়েছেন সিরিজের দ্বিতীয় সেরা ব্যাটসম্যান। তার মতো দুটি সেঞ্চুরি ছিল ম্যাথুজেরও।

তবে ব্যাক্তিগত অর্জনে মুশফিক ছিলেন অনন্য। চট্টগ্রামে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজার টেস্ট রান করেন তিনি। ম্যাচটিতে ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। চাপের মুখে থেকে ষষ্ঠ উইকেটে লিটন দাসকে নিয়ে রেকর্ড ২৭২ রানের জুটি গড়েন। ঢাকায় পরের টেস্টেও স্রোতের বিপরীতে খেলে করেন শতক। থামেন ১০৫ রানে।

আসিথা ফার্নান্দো বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে তিন উইকেট নেন। ঢাকায় দ্বিতীয় টেস্টে পান ১০ উইকেট। এটি বিদেশের মাটিতে শ্রীলঙ্কান পেসারের টেস্টে ১০ উইকেট নেওয়ার দ্বিতীয় ঘটনা।

দুই টেস্টে ২ সেঞ্চুরিতে ৩৪৪ রান করে আরেক লঙ্কান ম্যাথুজ হন সিরিজের সেরা। প্রথম টেস্টে ১৯৯ রানে আউট হন। দ্বিতীয় টেস্টে অপরাজিত ছিলেন ১৪৫ রানে।

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা। ভোটিং একাডেমিতে থাকেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। ই-মেইলে ভোট দেন তারা। নিবন্ধিত সমর্থকরা ভোট দিতে পারেন আইসিসির ওয়েবসাইটে। সেরার রায়ে ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয় শতকরা ৯০ ভাগ, সমর্থকদের ভোট বাকি ১০ ভাগ।

Previous Post

সাকিবের নেতৃত্ব দারুণ : তামিম

Next Post

রাজশাহীর টি-টুয়েন্টিতে তারার মেলা

Related Posts

শেখ মেহেদীর মায়ের মৃত্যুতে শোকের ছায়া
বিশেষ প্রতিবেদন

বোলিংয়েই পার্থক্য গড়ার দাবি শেখ মেহেদীর

7
সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত
বিশেষ প্রতিবেদন

ঢাকা টেস্টে দেখা যাবে শান্তকে?

5
নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

3
Next Post
রাজশাহীর টি-টুয়েন্টিতে তারার মেলা

রাজশাহীর টি-টুয়েন্টিতে তারার মেলা

Discussion about this post

সর্বশেষ..

শেখ মেহেদীর মায়ের মৃত্যুতে শোকের ছায়া

বোলিংয়েই পার্থক্য গড়ার দাবি শেখ মেহেদীর

by cricbdadmin
0
7

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শুরুটা ছিল পুরোপুরি নিউজিল্যান্ডের দখলে। দুই কিউই ব্যাটার শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশের বোলারদের চাপে ফেলে...

সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত

ঢাকা টেস্টে দেখা যাবে শান্তকে?

by cricbdadmin
0
5

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। দারুণ এক সেঞ্চুরিতে দলকে ভরসা দেওয়া এই...

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

by cricbdadmin
0
3

সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলে ছিল উৎসবের আবহ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের শততম ম্যাচ খেলতে নামেন...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

লিটনের বার্তা-জয়ের ধারায় চোখ হোয়াইটওয়াশে

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করে আত্মবিশ্বাসী এই জয়ে স্পষ্ট হয়ে উঠেছে দলের...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে চান তামিম

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করতে চান তামিম ইকবাল। সবচেয়ে কম বয়সী সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বোর্ড...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD