Thursday, May 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আইপিএল থেকে ফিরে বিশ্রামে মুস্তাফিজ

May 27, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
‘লজ্জার রেকর্ডে’ দ্বিতীয় মুস্তাফিজ
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

মনে রাখার মতো খেলা উপহার দিয়ে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ফিরতে পারেন নি মুস্তাফিজুর রহমান। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তেমন একটা নজর কাড়তে পারেন নি! দুঃখজনক খবর হল- চোট সঙ্গী করে ফিরেছেন এই পেসার। তবে এবারের চোট গুরুতর কিছু নয়। জানা গেছে দিন কয়েকের বিশ্রামে থাকলেই ঠিক হয়ে যাবে।

ফেরার পর শনিবার থেকে সতীর্থদের সঙ্গে ম্যাচের মত করে খেলে করেছেন অনুশীলন। কিন্তু সেখানে তাকে পুরো ফিট মনে হয়নি। এ কারণে এ মুস্তািজকে কয়েকদিনের বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। রোববার ভারপ্রাপ্ত হেড কোচ কোর্টনি ওয়ালশ জানান, ‘মুস্তাফিজের পায়ে চোট রয়েছে। আইপিএল খেলতে গিয়ে ও পায়ের আঙুলে একটু আঘাত পেয়েছে। শনিবার ও যখন রিপোর্ট করেছে, শতভাগ ফিট ছিল না। স্বস্তির ব্যাপার হলো, এটা কাঁধের চোট নয়, স্রেফ পায়ের অগ্রভাগ। আমরা ওকে দিন দুয়েকের বিশ্রাম দিয়েছি।’

ওয়ালশ আশা করছেন, আগের ফর্মে ফিরবেন মুস্তাফিজ। বলেন, ‘আমি চাই, ভারতে ও আফগানদের বিপক্ষে নিজের পুরোটা দিয়ে জ্বলে উঠুক। সে অনেক উন্নতি করেছে। নিজের শক্তি ফিরে পেয়েছে। বোলিংয়ের গতিও ফিরে আসছে। আমার ধারণা, ভারতে সে ভালো করবে।’

আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টিতে সাফল্য পেতে বোলারদের ভাল করতে হবে বলে মনে করেন তিনি। জানান, ‘বোলারদের এগিয়ে আসতে হবে, শুধু রুবেল বা মুস্তাফিজ নয়। একইসঙ্গে স্পিনারদেরও ধারাবাহিক হতে হবে।’

ভারতের দেরাদুনে আগামী ৩, ৫ এবং ৭ জুন তারিখে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে আফগানদের সঙ্গে লড়বে বাংলাদেশ। তার আগে মঙ্গলবার দেরাদুনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা ক্রিকেটারদের।

Previous Post

উড়ছে রিয়াল, কাঁদছেন সালাহ

Next Post

ওয়ালশকে নিয়ে খুশি মাহমুদউল্লাহ

Related Posts

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

পরিসংখ্যানেই স্পষ্ট বাংলাদেশের আধিপত্য

5
যে কারণে আইপিএলে দল পাননি সাইফউদ্দিন
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানকে হারানো এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা: সাইফউদ্দিন

2
ডিপিএলে রুদ্ধশ্বাস লড়াইয়ের দিন
বিশেষ প্রতিবেদন

ডিপিএলে রুদ্ধশ্বাস লড়াইয়ের দিন

5
Next Post
ফিরলেন মাহমুদউল্লাহ বাদ মুমিনুল

ওয়ালশকে নিয়ে খুশি মাহমুদউল্লাহ

Discussion about this post

সর্বশেষ..

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

পরিসংখ্যানেই স্পষ্ট বাংলাদেশের আধিপত্য

by cricbdadmin
0
5

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ শেষে উঠে এসেছে একগুচ্ছ চমকপ্রদ পরিসংখ্যান। যেখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে বাংলাদেশের আধিপত্য...

যে কারণে আইপিএলে দল পাননি সাইফউদ্দিন

পাকিস্তানকে হারানো এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা: সাইফউদ্দিন

by cricbdadmin
0
2

বাংলাদেশ ক্রিকেটের বদলে যাওয়া বাস্তবতা নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার মতে, একসময় বাংলাদেশের একটি-দুটি জয়ই...

ডিপিএলে রুদ্ধশ্বাস লড়াইয়ের দিন

ডিপিএলে রুদ্ধশ্বাস লড়াইয়ের দিন

by cricbdadmin
0
5

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ষষ্ঠ রাউন্ড যেন ছিল স্নায়ুর লড়াইয়ের এক দীর্ঘ দিন। কোথাও শেষ বলে নির্ধারিত হয়েছে জয়-হার, কোথাও...

শাহরিয়ারের বোলিং জাদুতে নাটকীয় জয় রূপগঞ্জের

শাহরিয়ারের বোলিং জাদুতে নাটকীয় জয় রূপগঞ্জের

by cricbdadmin
0
5

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) দারুণ এক রুদ্ধশ্বাস ম্যাচে ঢাকা লিওপার্ডসকে ২ রানে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে লিজেন্ডস অব...

টেস্ট র‍্যাঙ্কিংয়ে সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‍্যাঙ্কিংয়ে সেরা অবস্থানে বাংলাদেশ

by cricbdadmin
0
6

সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৭৮ রানের দাপুটে জয়ের পর আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় সাফল্য পেয়েছে বাংলাদেশ। হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD