Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

আইপিএল খেলতে বাধা নেই ‘ফিট’ সাকিবের

March 21, 2019
in নিউজ, লিড স্টোরি, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
আইপিএল খেলতে বাধা নেই ‘ফিট’ সাকিবের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে ব্যাটিংয়ের সময় বাঁহাতের আঙুলে চোটে পড়েছিলেন সাকিব আল হাসান। যে কারণে নিউজিল্যান্ড সফরেও যেতে পারেননি তিনি। তবে তার মন পড়ে ছিল মাঠে। তাইতো পুর্নবাসন প্রক্রিয়ার অধিক মনোযোগি ছিলেন এ অলরাউন্ডার। শেষ পর্যন্ত সেই পরিশ্রমের ফল বুধবার হাতে হাতে পেলেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, সাকিব এখন চোটমুক্ত। খেলতে পারবেন যেকোন প্রতিযোগিতামুলক ম্যাচ। তার মানে আইপিএলে যেতে আর কোন বাধা নেই তার।

বুধবার মিরপুরে সাকিবের মেডিক্যাল রিপোর্ট ও ফিজিওর রিপোর্ট পাওয়া গেছে। সেখানে এসেছে ইতিবাচক ফল। তাই এ অলরাউন্ডারের আসন্ন আইপিএল খেলতে কোনো বাধা নেই। যদিও দুই সপ্তাহ আগে তাকে প্রতিবেশি দেশটির লিগে খেলার অনাপত্তিপত্র দিয়েছিল বিসিবি।

চোটমুক্ত হতে গতেএক সপ্তাহ কঠোর অনুশীলন করেন সাকিব। ডাক্তারের পরামর্শ ছিল ২০ মার্চ পর্যন্ত মাঠে নামতে পারবেন না তিনি। যা বুধবার শেষ হওয়ায় এ অলরাউন্ডারকে সবুজ সংকেত দিয়েছেন তারা। তাতে দারুণ খুশি আকরাম, ‘গত সাত দিন সাকিব অনুশীলন করেছে। ব্যাটিং-বোলিংও করেছে। ডাক্তারের যে পরামর্শ ছিল ২০ তারিখ পর্যন্ত খেলতে পারবে না, আজকে সেই ডেডলাইনও শেষ হয়ে গেছে। তাই সে এখন পুরোপুরি ফিট’

আইপিএল শুরু হতে আর বাকি চার দিন। সাকিব কবে দেশ ছাড়ছেন এ ব্যাপারে কিছু বলতে পারেননি আকবার। তবে জানা গেছে আগামী বৃহস্পতিবার কলকাতার উদ্দেশে রওনা হবেন বাঁহাতি অলরাউন্ডার। সাকিবকে আগেই আইপিএল খেলার অনাপত্তিপত্র দেওয়া হয়েছে জানান আকরাম, ‘ওটাতো এরইমধ্যে দেওয়া হয়েছে।’

বিশ্বকাপের আগে আইপিএলের মতো বড় টুর্নামেন্টে সাকিবকে ছাড়পত্র দিয়ে বিসিবি পড়েছে সমালোচনার মুখে। তবে আকরাম খানের বিশ্বাস, সাকিব নিজেরটা ভালো বুঝবেন, ঝুঁকি নিয়ে খেলবেন না, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য ও খুব গুরুত্বপূর্ণ। আইপিএলে গিয়ে আবার যেন ইনজুরিতে না পড়ে সেদিকে আমাদের কনসার্ন থাকবে। ওর সাথেও আলাপ করব যাওয়ার আগে, যাতে ফিটনেস নিয়ে ঝুঁকি না নেয়। ফিট না হলে খেলবে না এইসব যেন বলে দেয় ফ্র্যাঞ্চাইজিকে। আমি নিশ্চিত ও নিজেরটা নিজে খুব ভালো বোঝে। সে নিজে খুবই যত্ন নিয়েছে, এক মাস দেখলাম’

গতবারের মতো এবার আইপিএলে সাকিব খেলবেন সানরাইজার্স হায়দরাবাদে। আগামী রোববারই এ মৌসুমে প্রথমবার মাঠে নামবে ডেভিড ওয়ার্নারের দল। প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। ইডেন গার্ডেনের এই ম্যাচেই খেলতে পারবেন সাকিব। এজন্য হয়তো মুখিয়ে রয়েছেন টাইগার টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। হয়তো ঐ টুর্নামেন্ট থেকে বিশ্বকাপের জন্য নিজেকে আরও ভালভাবে তৈরি করবেন তিনি।

Related Posts

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
সিলেট টেস্টে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিলেট টেস্টে চাপে বাংলাদেশ

0
বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলছে ওয়েস্ট ইন্ডিজ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলছে ওয়েস্ট ইন্ডিজ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD