Tuesday, June 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ টি-টুয়েন্টি টাইগারদের

May 28, 2021
in ক্রিকেট সাফারি, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ টি-টুয়েন্টি টাইগারদের
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বাংলাদেশ ক্রিকেট দলের সামনে ব্যস্ত সূচি। দম ফেরারও যেন সময় নেই। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষেই ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। জুনে এই লড়াই শেষ হতেই দল উড়াল দেবে জিম্বাবুয়েতে। ১ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টুয়েন্টি খেলতে জুন-জুলাইয়ের এই সফরে। তারপরই বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। আসবে নিউজিল্যান্ডও।

ভারতে অনুষ্ঠেয় টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে এই সংস্করণে ১০টি টি-টুয়েন্টি খেলবে টাইগাররা। আগামী আগস্ট-সেপ্টেম্বরে দুই সিরিজে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান মঙ্গলবার গণমাধ্যমে এমনই খবর শোনালেন।

মিরপুর শেরেবাংলায় আকরাম খান বলেন, ‘দেখুন, অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের তিনটি ম্যাচ ছিল, সেটা বাড়িয়ে পাঁচটি করতে চেয়েছি এবং ওরাও রাজি হয়েছে। ম্যাচগুলো হবে ৮ থেকে ৯ দিনের মধ্যেই। যত ভালোভাবে প্রস্তুতি নেওয়া যায়, সেই চেষ্টাই করছি।’

এমনিতে নিউজিল্যান্ডের বিপক্ষেও ছিল তিনটি টি-টুয়েন্টি। আলোচনা করে আরও দুটি ম্যাচ যুক্ত করা হয়েছে। ১৮ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে নিউজিল্যান্ড পাঁচটি টি-টুয়েন্টি খেলবে। আর সব ঠিক থাকলে অস্ট্রেলিয়া সিরিজ ৬ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে।

এদিকে করোনার কারণে ভারতে বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা আছে। বিকল্প ভেন্যু হিসেবে রাখা হয়েছে দুবাইকে।তিবে এনিয়ে ভাবছে না বিসিবি। আকরাম খান বলেন, ‘বিশ্বকাপ ভারতে হবে কি না তা তাদের ওপর নির্ভর করছে। ভারতে না হলে দুবাইতে হতে পারে। এসব না ভেবে প্রস্তুতি যেভাবে নেওয়ার সেভাবে নিচ্ছি আমরা।’

এ অবস্থায় ক্রিকেটারদের বিশ্রামে রাখার কথাও মাথায় আছে বিসিবি কর্তাদের। আকরাম খান বলেন, ‘আপাতত আমাদের সূচি খুব ব্যস্ত। আমাদের এই সিরিজের পর ক্লাব ক্রিকেট শুরু হবে। তারপর জিম্বাবুয়ে থেকে একটি টেস্ট কমিয়ে একটি টি-টুয়েন্টি বাড়িয়েছি। তারপর জিম্বাবুয়ে থেকে ফেরার পর আমাদের অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সিরিজ আছে। তারপর ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ে থাকার বিষয়টি দেখতে হবে। সবকিছু মিলিয়ে ভাবতে হবে। অতিরিক্ত খেলাও কিন্তু ভালো না। আমরা এসব নিয়ে ভাবছি। এই সিরিজের পর এসব নিয়ে চিন্তা করব।’

Previous Post

শেষ ওয়ানডের দলে নাঈম

Next Post

জ্যামাইকায় ফিরলেন সাকিব

Related Posts

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’
বিশেষ প্রতিবেদন

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

8
নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক
বিশেষ প্রতিবেদন

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

4
হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

4
Next Post
জ্যামাইকায় ফিরলেন সাকিব

জ্যামাইকায় ফিরলেন সাকিব

Discussion about this post

সর্বশেষ..

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

by cricbdadmin
0
8

আর কয়েক ঘণ্টা পরই ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ডুবে যাবে পুরো পৃথিবী। শহরের মোড় থেকে সামাজিক যোগাযোগমাধ্যম, অফিসের আড্ডা থেকে রাতজাগা...

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কমিটি গঠনের পরদিনই এলো প্রথম বড় পরিবর্তনের খবর। পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন মীর শাকরুল আলম...

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে অনেক বড় ইনিংস দেখা গেছে, অনেক বিধ্বংসী ব্যাটিংও হয়েছে। কিন্তু কিছু কিছু ইনিংস থাকে, যেগুলো শুধু...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

ঘরের মাঠের সুযোগ কাজে লাগাতে চান মিরাজ

by cricbdadmin
0
11

আন্তর্জাতিক ক্রিকেটের আবহে ফের ফিরছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচের...

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

by cricbdadmin
0
13

ইউল্যাব মাঠে যখন হাবিবুর রহমান সোহানের ব্যাট হাতে নামেন, তখন ম্যাচটি ছিল আর দশটা ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের মতোই। মাত্র...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD