Wednesday, April 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

অস্ট্রেলিয়ায় টেস্ট মিস করবেন সাকিব, তামিম ও মুশফিক

April 18, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
‘মুশফিক দারুণ রাঁধুনি, ভালো মুরগি রান্না করতে পারে’
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

হতাশ করা খবরই বটে। কিন্তু বাস্তবতা বলে কথা। এরপর যখন অস্ট্রেলিয়ার মাঠে বাংলাদেশ টেস্ট খেলতে নামবে-তখন বয়স তাদের হয়ে কথা বলবে না। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত ক্রিকেট সূচি ঘোষণা করেছে। যেখানে দেশের বাইরে একাধিক সিরিজ নিশ্চিত হয়েছে বাংলাদেশের। এর মধ্যে রয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজও রয়েছে। সেই সূচি বলছে-২০২৭ সালে দুই টেস্টের জন্য অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল।

এই তথ্যটাই বলে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা তিন তারকা সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল মিস করবেন সেই সিরিজ। কারণ ২০২৭ সালে সাকিব ও মুশফিকের বয়স হবে ৪০ আর তামিমের ৩৯ বছর। এর অর্থ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ খেলা হচ্ছে না এই তিন মহাতারকার। বাস্তবতা বলছে ওই বয়সে খেলা চালিয়ে যাওয়া সহজ নয়।

এটা অনেকটাই নিশ্চিত-২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াতে পারেন তারা। রোববার সংবাদমাধ্যমকে বিসিবির ক্রিকেট অপারেশনসের প্রধান জালাল ইউনূস বলেন, ‘দেখুন, ইংল্যান্ডের সঙ্গে এখনও নিশ্চিত হয়নি। চেষ্টা করছি ইংল্যান্ডে গিয়ে একটা সিরিজ খেলতে। আশা করছি ইতিবাচক সাড়া পাব। ২০২৭ সালে অস্ট্রেলিয়ায় দুটো টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। ২০২৬ সালে ওরা আসবে। আমরা চাই পুরো সিরিজ হোক। আলোচনা করলে হয়ত একটা বা দুইটা ফরম্যাটে পাব। সেটা আমাদের মেনে নিতে হবে।’

আইসিসির নতুন এফটিপি জানাচ্ছে- ৩ ফরম্যাট মিলিয়ে প্রায় ১৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ইউনূস বলেন, ‘যা চূড়ান্ত হয়েছে তারমধ্যে ৪০টির বেশি টেস্ট, ৭০-এর বেশি ওডিআই ও ৭৬টির বেশি টি-টুয়েন্টি আছে। এখান থেকে কিছু বদল হতে পারে। এগুলো আইসিসি ইভেন্টের বাইরে। আইসিসি ইভেন্ট তো আছেই। আমরা ট্রাইনেশন সিরিজও খেলতে পারি।’

এর আগে টাইগাররা সবশেষ দ্বিপাক্ষিক সফরে অস্ট্রেলিয়া গিয়েছে ২০০৮ সালে। সাকিব-তামিম-মুশফিক-রিয়াদ তিনজন ছিলেন সেই সিরিজে।

Previous Post

ডিপিএলের সুপার লিগের সূচি

Next Post

সাব্বিরের ব্যাটে ঝলমলে শতক

Related Posts

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা
বিশেষ প্রতিবেদন

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

5
মিরাজদের ১০ শতাংশ জরিমানা
বিশেষ প্রতিবেদন

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

8
পিএসএলে ফিরেই আলোচনায় মুস্তাফিজ
বিশেষ প্রতিবেদন

শেষ ওয়ানডের পরই পিএসএলে যাবেন মুস্তাফিজ?

4
Next Post
সাব্বিরের ব্যাটে ঝলমলে শতক

সাব্বিরের ব্যাটে ঝলমলে শতক

Discussion about this post

সর্বশেষ..

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

by cricbdadmin
0
5

আন্তর্জাতিক ক্রিকেটে গতি, বাউন্স আর ধারাবাহিক পারফরম্যান্সের মিশেলে নিজেকে আলাদা করে তুলছেন নাহিদ রানা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির বলের...

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

by cricbdadmin
0
8

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনটা শুরু হয়েছিল স্বাভাবিক সময়সূচি মেনেই। কিন্তু সময়ের কাঁটা যত এগিয়েছে, ম্যাচ যেন ততই ছিটকে...

পিএসএলে ফিরেই আলোচনায় মুস্তাফিজ

শেষ ওয়ানডের পরই পিএসএলে যাবেন মুস্তাফিজ?

by cricbdadmin
0
4

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ এখনও নিষ্পত্তি হয়নি, কিন্তু শেষ ম্যাচের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। চট্টগ্রামের...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

নাহিদ রানার গতিতে মুগ্ধ

by cricbdadmin
0
7

আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেট-সব জায়গাতেই নানা ধরনের বোলারের মুখোমুখি হয়েছেন পাকিস্তানের তরুণ অলরাউন্ডার সাদ মাসুদ। তবে তার ক্যারিয়ারে সবচেয়ে কঠিন...

৩০০ উইকেট ক্লাবে নাঈম

৩০০ উইকেট ক্লাবে নাঈম

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেট লিগের নতুন আসরের প্রথম দিনেই স্মরণীয় কীর্তি গড়েছেন স্পিনার নাঈম হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD