Tuesday, March 24, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

অস্ট্রেলিয়াতেই ফিরতে তৈরি সৌম্য

December 8, 2016
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সৌম্যর গোফ এবং মাশরাফির রসিকতা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সেই চেনা ছন্দ যেন হারিয়ে ফেলেছেন তিনি। ব্যাট হাতে রান নেই। সমালোচনায় মুখর অনেকেই। এইতো এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগেও কথা বলেনি তার ব্যাট। ১২ ম্যাচ খেলে করেছেন মাত্র ১৩৫ রান। তবে অস্ট্রেলিয়ায় কন্ডিশনিং ক্যাম্পের জন্য ঘোষিত বাংলাদেশের প্রাথমিক দলে থাকা সৌম্য সরকার ভয় পাচ্ছেন না। অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে মুশফিকুর রহীমদের সঙ্গে দেশ ছাড়ার আগে আশাবাদী হওয়ার মতো কথা শোনালেন। সংবাদমাধ্যমে তার সেই আলাপচারিতা পাঠকদের জন্য তুলে ধরা হল-

সফরে ব্যাক্তিগত লক্ষ্য নিয়ে কিছু বলুন..

যেহেতু বাংলাদেশের হয়ে খেলছি সেহেতু সবসময়ই চেষ্টা করি দেশকে কিছু দেয়ার জন্য। দেশকে কিছু দিতে পারলে আমার নিজেরও অনেক কিছু পাওয়া হয়। আমার যে ফর্ম যাচ্ছে সেখান থেকে বেরিয়ে এসে আবার নিজের জায়গায় আসার জন্য।

বিপিএলে তো আপনার ব্যাট কথা বলল না নিজেকে ফিরে পেতে সতীর্থদের সমর্থন কতটুকু পাবেন বলে মনে করেন?

সব সময়ই তারা সাপোর্ট করে আমিও চেষ্টা করছি নিজেকে ফিরে পেতে। আমাকেই ফিরতে হবে। চেষ্টা করছি নিজেকে সেখান থেকে বের করার জন্য এবং নিজেকে ফিট করার জন্য।

চেনা সেই টাইগার ড্রেসিং রুমে ফিরলে আত্নবিশ্বাস ফিরে পাবেন বলে হয়?

অবশ্যই ওই ড্রেসিং রুমে ঢুকলে অনুভুতিটা অন্যরকম হয়, আর সবাই যেহেতু চেনা মুখ সেহেতু সবাই সাপোর্ট করে, উতসাহ যোগায়। তাই আমি, মনে করি তাদের কাছ থেকে অনেক কিছু পাওয়ার আছে। এখন যে সময় যাচ্ছে তাতে ওনাদের সমর্থন পেলে মনে হয় ভাল হবে।

শুরুটা ভাল হলেও একটা সময় গিয়ে খেই হারিয়ে ফেলছেন। সমস্যাটি ধরতে পারছেন?

সময় খারাপ গেলে হয়তো সমস্যাটা বেশি ধরা পড়ে। চেষ্টা করছি ওইগুলা নিজে থেকে করার। কেননা অনেকে অনেক রকম বলছে অনেকে অনেক রকম ভুল ধরে দিচ্ছে। চেষ্টা করছি। আস্তে আস্তে কামব্যাক করার জন্য মনোযোগটা বাড়ানোর জন্য। এতএব ওইটাই কাজ থাকবে। কেননা সব ভুলতো আর একসাথে শোধরানো যাবে না। চাচ্ছি সমস্যাগুলো ঠিক করে নিজের জায়গায় আসার জন্য।

অস্ট্রেলিয়ায় অনুশীলন ক্যাম্পে ফোকাস কি থাকবে? কি নিয়ে কাজ করবেন?

যেহেতু আগে অস্ট্রেলিয়া যাচ্ছি সেহেতু ওখানকার আবহাওয়াটা আগে বুঝতে হবে নতুন করে। ওইটা দেখে উইকেটে বেশি সময় থাকার জন্য মনোযোগ দিতে হবে, বেশিক্ষণ অনুশীলন করতে হবে, এটাই আপাত প্রথম ফোকাস।

সিনিয়ররা উৎসাহ কিভাবে দেয়?

এটাতো সবসময়ই দেয়।এতদিন আলাদা আলাদা টিমে খেলেছি আজকে থেকে আবার এক সাথে হব। চেষ্টা করবো ওনারা যেভাবে বলতে চায় বা বলে ওভাবে চলার জন্য।

প্রস্তুতি ম্যাচে লক্ষ্য?

মাঠে যখন নামি তখন লক্ষ্যটা থাকে ভাল কিছু করার। তাছাড়া এখন ভাল কিছু করতে পারলে আমার আত্নবিশ্বাসটা বাড়বে। চেষ্টা করবো ভাল করার জন্য ও নিজেকে আত্নবিশ্বাসী করে তোলা যায় সেভাবে যাওয়ার জন্য। ওখানকার প্রস্তুতি ম্যাচে যদি লম্বা সময় ব্যাটিং করতে পারি সেটা আমার জন্যই ভাল হবে।

Previous Post

যে কারণে দলে নেই আল আমিন

Next Post

স্বপ্ন দেখালেন ইমরুল

Related Posts

মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি
বিশেষ প্রতিবেদন

নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন, চার সদস্যে নতুন কমিটি

5
মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ
বিশেষ প্রতিবেদন

মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ

3
পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার
বিশেষ প্রতিবেদন

পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার

7
Next Post
ইমরুল কায়েস অসুস্থ

স্বপ্ন দেখালেন ইমরুল

Discussion about this post

সর্বশেষ..

মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি

নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন, চার সদস্যে নতুন কমিটি

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটে নির্বাচক প্যানেল গঠনে বড় পরিবর্তন আনলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো চার সদস্যের নির্বাচক কমিটি ঘোষণা করা...

মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ

মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ

by cricbdadmin
0
3

ঈদের ছুটির মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) প্রশাসনিক অঙ্গনে আলোচনা থেমে নেই। ছুটির আবহে হঠাৎ করেই পরিচালনা পর্ষদে পরিবর্তন এবং...

পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার

পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার

by cricbdadmin
0
7

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর শুরু হচ্ছে আগামী ২৬ মার্চ। এবারের টুর্নামেন্টে বাংলাদেশের ছয় ক্রিকেটার অংশ নিচ্ছেন। ইতোমধ্যে সোমবার...

একদিন পরই ফিরবেন মুশফিক, আশ্বাস প্রতিমন্ত্রীর

জেদ্দার দুশ্চিন্তা পেরিয়ে ঈদের প্রশান্তি, দোয়া চাইলেন মুশফিক

by cricbdadmin
0
4

পবিত্র ঈদুল ফিতর মুসলিম জীবনে নিয়ে আসে অনাবিল আনন্দ, আত্মিক প্রশান্তি আর পারস্পরিক ভালোবাসার বার্তা। এই উৎসবের দিনটিকে ঘিরে সবার...

ছেলের রোজা ও পরিবারের সঙ্গে ঈদ, তাসকিনের আনন্দঘন দিন

ছেলের রোজা ও পরিবারের সঙ্গে ঈদ, তাসকিনের আনন্দঘন দিন

by cricbdadmin
0
5

ঈদ মানেই পরিবার, শিকড় আর স্মৃতির টান, এই চিরচেনা অনুভূতিকেই যেন নতুন করে ছুঁয়ে দেখলেন তাসকিন আহমেদ। আর সেই আবেগের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD