Wednesday, March 11, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

অলিখিত ফাইনালে ব্যাটিং ব্যর্থতা, সিরিজ হারল বাংলাদেশ

December 12, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
অলিখিত ফাইনালে ব্যাটিং ব্যর্থতা, সিরিজ হারল বাংলাদেশ
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ জেতার দ্বারপ্রান্তে থেকেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। কক্সবাজারে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে স্বাগতিকরা পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে সিরিজটি ৩-২ ব্যবধানে হারায়।

তৃতীয় ম্যাচ শেষে ২–১ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ শেষ দুই ম্যাচের একটি জিতলেই সিরিজ নিশ্চিত করতে পারত, কিন্তু পরপর দুই পরাজয়ে সাদিয়া ইসলামের দলকে শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে।

সিরিজ নির্ধারণী ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে। পুরো দল গুটিয়ে যায় মাত্র ৮৪ রানে। ব্যাট হাতে লড়াইয়ে একমাত্র ভরসা ছিলেন মিডল–অর্ডারের সাদিয়া আক্তার, যিনি ৩০ বলে ২৮ রান করে দলের ইনিংস টেনে নেওয়ার চেষ্টা করেন। তার বাইরে আর কেউই দুই অংকে যেতে পারেননি; সুমাইয়া আক্তার সুবর্ণা ও হাবিবা ইসলাম পিংকি ৯ করে রান করেন, বাকিরা ছিলেন সম্পূর্ণ ব্যর্থ।

পাকিস্তানের বারিরাহ সাইফ বল হাতে হয়ে ওঠেন দুর্বার মাত্র ১৬ রানে ৩ উইকেট নিয়ে তিনি ম্যাচের সেরা নির্বাচিত হন। সমান রানে ২ উইকেট তোলেন রোজিনা আকরাম।

ছোট লক্ষ্য তাড়ায় নেমেও পাকিস্তান প্রাথমিক ধাক্কা খায়। দলীয় ১৬ রানে ইমান নাসের ও রাহিমা সাইদকে হারিয়ে কিছুটা বিপদে পড়ে তারা। তবে ওপেনার কোমল খান এবং আকসা হাবিবের দায়িত্বশীল ব্যাটিং পাকিস্তানকে পথে ফিরিয়ে আনে। কোমলের ২৫ ও আকসার ২১ রানের ইনিংস জয়ের ভিত গড়ে দেয়। শেষ পর্যন্ত ফাইজা ফিয়াজ ও আরিসা আনসারি অপরাজিত থেকে দলকে ১৭তম ওভারে জয় এনে দেন।

বাংলাদেশের হয়ে অতশি মজুমদার, ফারজানা ইয়াসমিন মেধা এবং পিংকি একটি করে উইকেট নিলেও তা ম্যাচের গতিপথ বদলাতে পারেনি। ব্যাটিং ব্যর্থতা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে দায়িত্ব নিতে না পারাই শেষ পর্যন্ত সিরিজ হাতছাড়া হওয়ার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।

সিরিজের প্রথম চার ম্যাচ শেষে সমতা থাকায় শেষ ম্যাচটি রূপ নেয় অলিখিত ফাইনালে। কিন্তু সেই লড়াইয়ে একচেটিয়া দাপট দেখায় পাকিস্তান অনূর্ধ্ব–১৯ নারী দল, আর স্বাগতিকদের জন্য সিরিজ শেষ হয় হতাশার সুরে।

Previous Post

মুক্তিযোদ্ধাদের প্রতি তানজিম সাকিবের শ্রদ্ধা

Next Post

সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে রেকর্ডের বন্যা!

Related Posts

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ
বিশেষ প্রতিবেদন

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

7
মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক
বিশেষ প্রতিবেদন

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

5
বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?
বিশেষ প্রতিবেদন

‘সবার প্রত্যাশা আমি অনেক ম্যাচ জেতাবো’

5
Next Post
সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে রেকর্ডের বন্যা!

সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে রেকর্ডের বন্যা!

Discussion about this post

সর্বশেষ..

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

by cricbdadmin
0
7

রমজান মাসেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া...

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

by cricbdadmin
0
5

বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ মার্চ মিরপুরের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

‘সবার প্রত্যাশা আমি অনেক ম্যাচ জেতাবো’

by cricbdadmin
0
5

সমালোচনা, প্রত্যাশা আর নতুন সিরিজ-সবকিছু মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে আলোচনায় মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ অধিনায়কের দাবি, ব্যক্তিগত পারফরম্যান্স...

সূর্যকুমারদের বিশ্বজয়ে বড় সম্মান, ১৩১ কোটি রুপি দিচ্ছে বিসিসিআই

সূর্যকুমারদের বিশ্বজয়ে বড় সম্মান, ১৩১ কোটি রুপি দিচ্ছে বিসিসিআই

by cricbdadmin
0
4

টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রাখার পাশাপাশি...

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

by cricbdadmin
0
5

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে দুই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD