Wednesday, April 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

অপেক্ষা বাড়ল রূপগঞ্জের

April 21, 2019
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
অপেক্ষা বাড়ল রূপগঞ্জের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

শিরোপা থেকে এক পা দূরে ছিল থেকে ম্যাচটিতে খেলতে নেমেছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। জিতলেই ট্রফি। কিন্তু এই লড়াইয়ে জেতা হলো না। প্রথম পর্ব শেষে শীর্ষে থাকা দলটি হেরে গেল আবাহনী লিমিটেডের কাছে। ম্যাচে সেঞ্চুরি করেন সৌম্য সরকার। কথা বলল জহুরুল ইসলাম ও মোহাম্মদ মিঠুনের ব্যাট। দল বড় সংগ্রহ করে তুলে নেয় জয়।

রোববার ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বের চতুর্থ রাউন্ডে ১০২ রানে জিতে আবাহনী। রূপগঞ্জের সামনে ছিল ৩৭৭ রানের লক্ষ্য। কিন্তু দল ৭ উইকেটে করে ২৭৫ রান।

বিশ্বকাপ লড়াইয়ের আগে ফর্মে ফিরলেন সৌম্য। বিকেএসপির তিন নম্বর মাঠে রোববার টস জিতে ব্যাট করতে নেমে সৌম্য ও জহুরুল ছিলেন ছন্দে। রান তুলেন দ্রুত গতিতে। ৩৯ বলে ফিফটি করেন সৌম্য। সেঞ্চুরি করতে এরপর খেলেন ৩২ বল। ৭১ বলে শতক। ৭৯ বলে ১৫ চার ও দুই ছক্কায় ১০৬ রান। জহুরুল ৮৩ বলে করেন ৭৫ রান।

সাব্বির রহমান ২৪ বলে করেন ৩৩ রান। মিঠুন ৩৪ বলে দুই ছক্কা ও ৭ চারে ৬৪।

সৌম্যর জবাবে শতরান করেন রূপগঞ্জের ওপেনার মোহাম্মদ নাঈম। কিন্তু পাননি যোগ্য কোন সঙ্গী। তাছাড়া শুরুতেই মেহেদী মারুফ ও মুমিনুল হক ফিরে গেলে দল চাপে পড়ে।

৮৬ রানে ৫ উইকেট হারায় রূপগঞ্জ। এরপর রিশি ধাওয়ানের সঙ্গে ৬১ ও মোহাম্মদ শহীদের সঙ্গে ৯২ রানের জুটি গড়েনমোহাম্মদ নাঈম। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে প্রথম ফিফটি তুলে নেন মোহাম্মদ শহীদ। ৪৭ বলে করেন ৫৩ রান। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে নাঈম অপরাজিত ছিলেন ১২৩ রানে।

এ অবস্থায় ১৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী (০.৯০৫)। সমান পয়েন্টে রান রেটে পিছিয়ে গেছে রূপগঞ্জ (০.৪২৫)। দুই দলই আছে শিরোপা লড়াই। তবে শেষ ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে নাঈম ইসলামের দলের। অপেক্ষা বাড়ল রূপগঞ্জের।

সংক্ষিপ্ত স্কোর-

আবাহনী: ৫০ ওভারে ৩৭৭/৭ (জহুরুল ৭৫, সৌম্য ১০৬, শান্ত ২৪, জাফর ৪৬, সাব্বির ৩৩, মিঠুন ৬৪*, মোসাদ্দেক ৬, সাইফ ১১, মিরাজ ১*; শুভাশিস ১/৭৪, নাবিল ১/৪৮, শহীদ ২/৬২, নাঈম ০/৩৯, ধাওয়ান ১/৮১, তাসকিন ২/৫৭, মুমিনুল ০/১৪)

লিজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ২৭৫/৭ (মোহাম্মদ নাঈম ১২৩*, মারুফ ১০, মুমিনুল ৪, নাঈম ২০, জাকের ৩, শাহরিয়ার ২, ধাওয়ান ২৯, শহীদ ৫৩, তাসকিন ২৫*; মোসাদ্দেক ১/৫৭, সাইফ ১/৫৯, মিরাজ ৩/৬৫, মাশরাফি ২/২০, নাজমুল ০/৪৮, সাব্বির ০/২৩)

ফল: আবাহনী ১০২ রানে জয়ী
ম্যাচসেরা: সৌম্য সরকার

Previous Post

শৃংখলাই মূলমন্ত্র লিজেন্ডস কোচ আফতাবের

Next Post

জিতেই শেষটা রাঙাতে চায় রূপগঞ্জ

Related Posts

৩০০ উইকেট ক্লাবে নাঈম
বিশেষ প্রতিবেদন

৩০০ উইকেট ক্লাবে নাঈম

7
সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা
বিশেষ প্রতিবেদন

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

3
চার ম্যাচের পারফরম্যান্সে নতুন উচ্চতায় বাংলাদেশের মেয়েরা
বিশেষ প্রতিবেদন

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর বাংলাদেশের

5
Next Post
জিতেই শেষটা রাঙাতে চায় রূপগঞ্জ

জিতেই শেষটা রাঙাতে চায় রূপগঞ্জ

Discussion about this post

সর্বশেষ..

৩০০ উইকেট ক্লাবে নাঈম

৩০০ উইকেট ক্লাবে নাঈম

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট লিগের নতুন আসরের প্রথম দিনেই স্মরণীয় কীর্তি গড়েছেন স্পিনার নাঈম হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ...

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

by cricbdadmin
0
3

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ সামনে রেখে ভিন্নধর্মী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ তিন পেসারকে...

চার ম্যাচের পারফরম্যান্সে নতুন উচ্চতায় বাংলাদেশের মেয়েরা

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর বাংলাদেশের

by cricbdadmin
0
5

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজের উদ্বোধনী লড়াইয়ে...

বিসিএলে ব্যাটারদের দাপট, আলোচনায় রনি-মিঠুন

বিসিএলে ব্যাটারদের দাপট, আলোচনায় রনি-মিঠুন

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চারদিনের সংস্করণের নতুন মৌসুমের শুরুতেই ব্যাটারদের দাপট দেখা গেছে সিলেটের দুই ভেন্যুতে। উদ্বোধনী ম্যাচে মধ্যাঞ্চলের হয়ে...

দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি

চট্টগ্রামে নির্ধারণী ম্যাচ, টিকিটের দাম জানাল বিসিবি

by cricbdadmin
0
5

ঢাকায় দুই ম্যাচ শেষে এবার চট্টগ্রামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। সিরিজের তৃতীয় ওয়ানডে ও প্রথম দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD