Tuesday, June 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

অধিনায়ক হয়েই লিগে ফিরছেন সাকিব!

May 21, 2021
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
অধিনায়ক হয়েই লিগে ফিরছেন সাকিব!
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

এটা অনেকটাই নিশ্চিত এবারের পাকিস্তান সুপার লিগে খেলছেন না সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার নিজ দেশে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলার পরিকল্পনা করেছেন। এনিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে কথা অনেকটাই পাকাপাকি হয়ে গেছে সাকিবের।

সবকিছু ঠিক থাকলে ডিপিএল শুরু হচ্ছে সামনের ৩১ মে। এবারের লড়াইয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক হিসেবে থাকবেন সাকিব আল হাসান। মানে অধিনায়ক হয়েই লিগে ফিরছেন এই অলরাউন্ডার।

সেই হিসেবে বিশ্রামের সুযোগ নেই সাকিবের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলে এসেই ঢাকার একটি বিলাসবহুল হোটেলে কোয়ারেন্টাইন করছেন তিনি। এই প্রক্রিয়া শেষ হতেই ব্যস্ত হয়ে উঠবেন শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিয়ে। মঙ্গলবারই জৈব সুরক্ষা বলয়ে ঢুকেছে বাংলাদেশ দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শেষে ২৮ মে এই বলয় থেকে বের হতে পারবেন ক্রিকেটাররা।

তারপরই ডিপিএল। অবশ্য জাতীয় দলের খেলা চলার সময়ই শুরু হচ্ছে লিগের মোহামেডানের অনুশীলন। দলের প্রধান কোচ সোহেল ইসলাম ছুটিতে। তবে সমস্যা নেই এখন অনুশীলনের তত্ত্বাবধান করবেন জাতীয় দলের একসময়ের তারকা ক্রিকেটার মেহরাব হোসেন অপি।

কোচ সোহেল ইসলাম নিশ্চিত করলেন, এবার মোহামেডানকে নেতৃত্ব দেবেন সাকিব। কোচ বলেন, ‘দেখুন, মোহামেডানের কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে সাকিবের। টি-টোয়েন্টি ফরম্যাটের এবারের প্রিমিয়ার লিগে দলের অধিনায়কবিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। সাকিবও অধিনায়কত্বের প্রস্তাব খুশি মনেই গ্রহণ করেছেন।’

এর আগে দলটির নেতৃত্বে ছিলেন স্পিনার আব্দুর রাজ্জাক। এইতো কিছুদিন আগে খেলা ছেড়েছেন তিনি। এই বাঁহাতি স্পিনার জাতীয় দলের নির্বাচক হিসেবে শুরু করেছেন মিশন। সেই স্পিনারের জায়গা এসেছেন আরেক স্পিনার। অবশ্য জাতীয় দলকেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে সাকিবের।

Previous Post

তামিমরা নেগেটিভ, সাকিব-মুস্তাফিজের অপেক্ষায় দল

Next Post

করোনা টিকা নিয়েই বাংলাদেশে আসবে অজিরা

Related Posts

বিশ্বকাপে ডাচদের বিদায়, নাটকীয় জয়ে শেষ ষোলোয় মরক্কো
অনান্য খেলা

বিশ্বকাপে ডাচদের বিদায়, নাটকীয় জয়ে শেষ ষোলোয় মরক্কো

2
জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
অনান্য খেলা

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

6
আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল
বিশেষ প্রতিবেদন

তাইজুলের রেকর্ড ছোঁয়াতেও নেই স্বস্তি, হারের শঙ্কায় বাংলাদেশ

5
Next Post
করোনা টিকা নিয়েই বাংলাদেশে আসবে অজিরা

করোনা টিকা নিয়েই বাংলাদেশে আসবে অজিরা

Discussion about this post

সর্বশেষ..

বিশ্বকাপে ডাচদের বিদায়, নাটকীয় জয়ে শেষ ষোলোয় মরক্কো

বিশ্বকাপে ডাচদের বিদায়, নাটকীয় জয়ে শেষ ষোলোয় মরক্কো

by cricbdadmin
0
2

শেষ মুহূর্ত পর্যন্ত নেদারল্যান্ডসের জয়ই যেন সময়ের অপেক্ষা ছিল। কিন্তু যোগ করা সময়ে ইসা দিওপের সমতাসূচক গোলে বদলে যায় পুরো...

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

by cricbdadmin
0
6

শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জয়সূচক গোলে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও...

আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল

তাইজুলের রেকর্ড ছোঁয়াতেও নেই স্বস্তি, হারের শঙ্কায় বাংলাদেশ

by cricbdadmin
0
5

হারারে টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে চাপে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে অলআউট হওয়ার মাশুল গুনতে হয়েছে সফরকারীদের।...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

বিদায়েও গর্বের গল্প লিখল বাংলাদেশ

by cricbdadmin
0
4

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও শেষ পর্যন্ত ৪ উইকেটের হার। সেই হারেই শেষ হয়ে গেল বাংলাদেশের নারী দলের বিশ্বকাপ অভিযান।...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

লিটনের ফেরার দিনক্ষণ জানাল বিসিবি

by cricbdadmin
0
7

বাংলাদেশ জাতীয় দলের নির্ভরযোগ্য উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের প্রত্যাবর্তনের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। বাঁ পায়ের মাংসপেশির চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD