Thursday, June 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

অধিনায়ক থাকবেন তো মুমিনুল?

May 28, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
এমন হার অপ্রত্যাশিত, মুমিনুল মিস করলেন সাকিবকে
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

সময়টা একেবারেই ভাল যাচ্ছে না তার। ব্যাট হাতে একটা সময় ধারাবাহিক থাকলেও এখন উইকেটে আসা-যাওয়াতেই ব্যস্ত। শুক্রবার শেষ ঢাকা টেস্টেও তিনি ছিলেন ব্যর্থতার মিছিলে। এমন ভরাডুবিতে বেশ বিপাকে মুমিনুল হক। নিজে যেমন রানে নেই তেমনি দলটাও ঠিকঠাক পরিচালনা করতে পারছেন না। এ কারণে নেতৃত্ব হারানোর শঙ্কাতেও আছেন টেস্ট অধিনায়ক।

শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ ঘরের মাঠে টেস্ট সিরিজে হেরেছে মুমিনুলের দল। এরপর থেকে ভয়াবহ চাপে তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) দুশ্চিন্তায় তাকে নিয়ে। ব্যাটে রান নেই আবার নেতৃত্বেও ফ্লপ-তাকে নিয়ে দুশ্চিন্তা তো থাকবেই। ঠিক এ অবস্থায় গুঞ্জন-ফের টেস্ট অধিনায়কত্ব ফিরিয়ে দেওয়া হতে পারে সাকিব আল হাসানকে!

মাঠে মুমিনুলের কিছু সিদ্ধান্ত দেখে বিশ্লেষকরা তার ক্যাপ্টেন্সি নিয়ে ফের কথা তুললেন। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট ১০ উইকেটের বড় ব্যবধানে শ্রীলঙ্কার কাছে হেরেছে টাইগাররা। একইসঙ্গে সিরিজটাও হেরেছে স্বাগতিকরা। যেখানে মুমিনুল ছিলেন সুপার ফ্লপ!

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারের পর মুমিনুল শুক্রবার বিকেলে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে রাখলেন, মুমিনুলের কি চিন্তা করছে সেটা জানার অপেক্ষায় তারা। মুমিনুল স্বেচ্ছায় নেতৃত্ব থেকে সরে দাঁড়ালে এনিয়ে হয়তো স্বস্তিই পাবে বোর্ড।

নাজমুল হাসান পাপন বলেন, ‘একজন অধিনায়ক যখন রান করতে পারে না ওর উপর চাপটা কিন্তু আরও অনেক বেশি। আমার ধারণা মুমিনুল প্রচণ্ড মানসিক চাপে আছে। আজ আমার সাথে সংক্ষিপ্ত আলাপ হয়েছে, আমি ওকে বলেছি কাল অথবা পরশু ওর সাথে বসব। একটু খোলেমেলা কথা বলে দেখি ওর মাথায় কি আছে, ও কি চিন্তা করছে এই ব্যাপার নিয়ে।’

সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার পর আচমকাই অধিনায়ক হন মুমিনুল। ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজ দিয়ে হয় শুরু। যেখানে দুই টেস্টেই ইনিংস ব্যবধানে হারে দল। এরপর নেতৃত্বটা কখনোই সেভাবে উপভোগ করা হয়নি।

আর ব্যাট হাতে এখন তো দারুণ দুঃসময়। সবশেষ ১০ ইনিংসে করেছেন মাত্র ৭৪ রান। ৮ ইনিংসেই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। তিনটিতেই মেরেছেন ডাক। নাজমুল হাসান পাপন পুরো প্রসঙ্গ নিয়ে বলেন, ‘মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই। সমস্যাটা হচ্ছে ওর ব্যাটিং নিয়ে, ও রান পাচ্ছে না। এটা তো চিন্তার বিষয়। একজন অধিনায়ক যখন রান করে না, তখন ওর কী মানসিক চাপটা পড়ে তা চিন্তা করেন। তাই আমরা এখন শুধু আশা করতে পারি যে ও তাড়াতাড়ি রানে ফিরুক।’

অধিনায়ক হওয়ার আগে মুমিনুলের ব্যাটিং গড় ছিল ৬৭ ইনিংসে ৪১.৪৮। অধিনায়ক হওয়ার পর গত ৩১ ইনিংসে গড় ২৯.৪২! ৫৩ টেস্ট ক্যারিয়ারে মোট রান ৩৫২৫। অধিনায়ক হওয়ার পর রান করেন ৯১২। তার মানে নেতৃত্ব কাবু করে ফেলছে তাকে!

Previous Post

বাংলাদেশকে হতাশ করে টেস্টের সঙ্গে সিরিজ শ্রীলঙ্কার

Next Post

সুজন-ডমিঙ্গো সামলাবেন স্পিন বিভাগ

Related Posts

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা
বিশেষ প্রতিবেদন

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

20
ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার
বিশেষ প্রতিবেদন

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার

23
শুরু ভালো, শেষটা ধস; অল্প পুঁজিতে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শুরু ভালো, শেষটা ধস; অল্প পুঁজিতে থামল বাংলাদেশ

11
Next Post
তিন নম্বর হারাচ্ছেন সাকিব, আসছেন শান্ত

সুজন-ডমিঙ্গো সামলাবেন স্পিন বিভাগ

Discussion about this post

সর্বশেষ..

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

by cricbdadmin
0
20

বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ব্যবধানটা কত বড়, হেডিংলির ম্যাচটি যেন আবারও তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। নারী টি-টোয়েন্টি...

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার

by cricbdadmin
0
23

ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতি তখনো টাটকা। সেই আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি অধ্যায় শুরু করতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট...

শুরু ভালো, শেষটা ধস; অল্প পুঁজিতে থামল বাংলাদেশ

শুরু ভালো, শেষটা ধস; অল্প পুঁজিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
11

ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে সিরিজের প্রথম ম্যাচে সেই আত্মবিশ্বাসের প্রতিফলন দেখা গেল না...

হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

by cricbdadmin
0
10

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজে নতুন চ্যালেঞ্জ শুরু করেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে...

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

‘বাংলাদেশ এখন আর আগের দল নয়’

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক উইকেটকিপার-ব্যাটার কামরান আকমল। তার...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD