Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

অধিনায়ক লিটন, দলে নতুন মুখ শাহাদাত-মুশফিক

June 4, 2023
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
তামিমদের সঙ্গী হচ্ছেন লিটন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

অধিনায়ক লিটন, দলে নতুন মুখ শাহাদাত-মুশফিকআগেই নিশ্চিত ছিল আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলছেন না সাকিব আল হাসান। ইনজুরি নিয়ে মাঠের বাইরে টেস্ট অধিনায়ক। তার অনুপস্থিতিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। টেস্ট ম্যাচের জন্য ঘোষিত দলে দেখা মিলল দুই নতুন মুখ। ব্যাটসম্যান শাহাদাত হোসেনের সঙ্গে আছেন তরুণ পেসার মুশফিক হাসান।

এইতো গত মে-মাসে ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ক্যাচ নিতে গিয়ে আঙুলে আঘাত পেয়েছিলেন সাকিব। এ কারণেই আফগানদের বিপক্ষে টেস্টে তিনি নেই।। এবার জানা গেল তার জায়গায় অধিনায়ক লিটন। এর আগে ওয়ানডে ও টি-টুয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে লিটনের। এবার টেস্টের নেতৃত্বও পেলেন। বাংলাদেশের দ্বাদশ টেস্ট অধিনায়ক হতে যাচ্ছেন লিটন দাস।

শাহাদাত হোসেন ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের সদস্য। ২০টি প্রথম শ্রেণির ম্যাচে ২টি সেঞ্চুরি আছে, ব্যাটিং গড় ৩৬.১৪। জাতীয় লিগে ৬ ইনিংস খেলে ১১৫ রান করেন। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে কিছুদিন আগে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে ৭৩ ও ৫০ রান করে নজরে আসেন।

মুশফিক ঘরোয়া ক্রিকেটে বেশ ভাল খেলেছেন। জাতীয় লিগ দিয়ে তার লাল বলের ক্রিকেটে অভিষেক। প্রথম মৌসুমে রংপুর বিভগের হয়ে ৬ ম্যাচে তুলেন ২৫ উইকেট। বিসিএলে ৪ ম্যাচে নেন ১৬ উইকেট। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সিলেটে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দুটি আনঅফিসিয়াল টেস্ট খেলে মোট ৫ উইকেট তুলেছেন এই ২০ বর্ষী।

টেস্টে ১৫ জনের দলে সাকিব ছাড়াও দলে নেই ওপেনার সাদমান ইসলাম ও পেসার রেজাউর রহমান রাজা। তাসকিন আহমেদ দলে ফিরেছেন। ফিরেছেন জাকির হাসানও।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচটি শুরু ১৪ ডিসেম্বর, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ঈদের পর অনুষ্টিত হবে এই দুই দলের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ।

বাংলাদেশ টেস্ট দল
লিটন কুমার দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ মাহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, মুশফিক হাসান।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD