Saturday, June 13, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

অতীত ভুলে সামনে চোখ সাব্বিরের

February 6, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তার ক্যারিয়ারের প্রায় পুরোটা জুড়েই বিতর্ক আর বিতর্ক। বারবারই শৃঙ্খলা ভেঙে আলোচনায় এসেছেন সাব্বির রহমান। আর্থিক জরিমানাই শুধু নয় আন্তর্জাতিক ক্রিকেটে নিষিধ্দও থেকেছেন। কিন্তু নিজেকে শোধরান নি এই অলরাউন্ডার। এরমধ্যে নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে এক মাসের শাস্তি কমিয়ে তাকে নেওয়া হয় জাতীয় দলে।

এনিয়ে অবশ্য সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এরমধ্যে অতীত ভুলে ভবিষ্যতে চোখ রাখছেন সাব্বির। মঙ্গলবার নিউজিল্যান্ড সফরে দেশ ছাড়ার আগে তার কন্ঠে নতুন প্রত্যয়। বিমানবন্দরে তিনি বলেন, ‘এটা আমার জন্য অবশ্যই অনেক বড় সুযোগ। হতে পারে আমার দ্বিতীয় সুযোগ। চেষ্টা করব আগের সাব্বির রূপে ফিরে আসতে। অতীত অতীতই, তা কোনোদিনও ফিরে আসবে না। আমি ভবিষ্যত নিয়ে চিন্তা করছি।’

চলতি বিপিএলে শুরুতে রান পাননি সাব্বির। শেষদিকে রানের দেখা মেলে। সিলেট সিক্সার্সের হয়ে ১২ ম্যাচে ২৫.০৯ গড়ে ২৭৬ রান করেন। স্টাইকরেটও ১২১.০৫। তবে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অনুরোধেই নাকি জাতীয় দলে জায়গা মিলেছে তার। চাপে থাকা সাব্বির কি এবার জবাব দেবেন? ব্যাট হাতে দাপট দেখাবেন নিউজিল্যান্ডে? জানাচ্ছিলেন, ‘জবাব দেয়া বড় বিষয় না। আমি ভালো খেলার চেষ্টা করব।’

নিউজিল্যান্ডের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে ভাল করতে চান সাব্বির। বলছিলেন, ‘এর আগে দুইবার গিয়েছি নিউজিল্যান্ডে, অভিজ্ঞতা আছে। ওয়েদার কেমন ধারনা আছে। আশা করি দ্রুত মানিয়ে নিতে পারব ও ভালো খেলার চেষ্টা করব।’

১৩ ফেব্রুয়ারি নেপিয়ারে শুরু বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। তার আগে ১০ ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ খেলবে দল। তার আগে বুধবার ৮ টাইগার ক্রিকেটার দেশ ছেড়েছেন। বাকীরা যাবেন শনিবার।

Previous Post

টি-টুয়েন্টিতে রেকর্ড ব্যবধানে হারল ভারত

Next Post

ইতিহাস গড়তে পারবে বাংলাদেশ?

Related Posts

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

7
আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপে সাফল্যই বাংলাদেশের আসল লক্ষ্য, বললেন সৌম্য

8
ইতিহাস বদলের মিশনে বাংলাদেশ, সামনে অস্ট্রেলিয়া
বিশেষ প্রতিবেদন

ইতিহাসের পর নতুন মিশন, অজিদের বিপক্ষে ‘পূর্ণতা’ খুঁজছে বাংলাদেশ

10
Next Post

ইতিহাস গড়তে পারবে বাংলাদেশ?

Discussion about this post

সর্বশেষ..

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর এবার হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। সেই ম্যাচের আগে স্কোয়াডে যুক্ত করা...

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি

বিশ্বকাপে সাফল্যই বাংলাদেশের আসল লক্ষ্য, বললেন সৌম্য

by cricbdadmin
0
8

আফগানিস্তানের মতো দলও বিশ্বকাপের সেমিফাইনাল খেলে ফেলেছে। অথচ আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ পথচলা সত্ত্বেও বাংলাদেশ এখনও বড় কোনো বৈশ্বিক টুর্নামেন্টে নিজেদের...

ইতিহাস বদলের মিশনে বাংলাদেশ, সামনে অস্ট্রেলিয়া

ইতিহাসের পর নতুন মিশন, অজিদের বিপক্ষে ‘পূর্ণতা’ খুঁজছে বাংলাদেশ

by cricbdadmin
0
10

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হওয়ার পরও আত্মতুষ্টির কোনো লক্ষণ নেই বাংলাদেশ শিবিরে। বরং শেষ ওয়ানডেকে ঘিরে এখন নতুন এক...

নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

by cricbdadmin
0
8

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে মারধর ও হেনস্তার অভিযোগে চট্টগ্রামে মামলা দায়ের করা হয়েছে।...

অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান

ক্রিকেটার নাঈমকে হেনস্তার অভিযোগে তোলপাড়, উদ্বেগ বিসিবির-তদন্ত দাবি

by cricbdadmin
0
7

চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হয়রানি ও শারীরিক নির্যাতনের অভিযোগ ঘিরে ব্যাপক আলোড়ন সৃষ্টি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD