Sunday, May 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

অজিদের বিপক্ষে ঐতিহাসিক জয় ভারতের

December 10, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জয়ের মঞ্চটা প্রস্তুতই ছিল ভারতের। কিন্তু সোমবার অ্যাডিলেড টেস্টের পঞ্চম দিনে বেশ নাটকীয়তা ছড়াল। সহজে হার মানল না অস্ট্রেলিয়া। বিশেষ করে লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা বুঝিয়ে দিলেন ওপরের সারীর ব্যাটসম্যানরা দাপটে খেললে দৃশ্যপট পাল্টাতেও পারতো। তবে তা হতো রেকর্ড। তেমন কিছু হয়নি। বরং ভারত অস্ট্রেলিয়া সফরে এবারই প্রথমবার প্রথম টেস্ট জিতল।

৩১ রানে অস্ট্রেলিয়াকে হারাল বিরাট কোহলির দল। এরই পথ ধরে বর্ডার–গাভস্কার ট্রফিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।

জিততে শেষ ইনিংসে অজিদের সামনে ছিল ৩২৩ রান। কিন্তু মন্দ লড়েনি তারা। দল দ্বিতীয় ইনিংসে অলআউট ২৯১ রানে। অস্ট্রেলিয়ায় ১২ বারের সফরে সিরিজের প্রথম টেস্টে প্রথমবার জিতল ভারত। আর অস্ট্রেলিয়ায় ৪৫ টেস্টে এটি ভারতের মাত্র ৬ নম্বর জয়।

সোমবার ৪ উইকেটে ১০৪ রান নিয়ে দিনের খেলা শুরু হয় অস্ট্রেলিয়ার। ট্রাভিস হেডকে(১৪) ফিরিয়ে সকালটা দুর্দান্ত হয়েছিল ভারতের। তারপর শন মার্শ ও টিম পেইন কিছুটা সময় লড়েছেন। কিন্তু জাসপ্রিত বুমরাহ দু’জনকেই দেখিয়ে দিয়েছেন সাজঘরের পথ। ১৬৬ বলে ৬০ রান করেন মার্শ। পেইনের ব্যাটে ৪১।

দল যখন বড় হারের মুখে তখনই প্রতিরোধ গড়েন প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। অষ্টম উইকেটে তারা করেন ৪১ রান। ২৮ রানে ফিরেন স্টার্ক। এরপর কামিন্সের সঙ্গে এরপর নাথান লায়ন তুলেন ৩১ রান। শেষ জুটিতে লায়ন ও জশ হেইজেলউড অসম্ভবকে সম্ভব করার পথেই যেন হাটছিলেন। তখনই ৩২ রানের সেই জুটি শেষ করে দেন রবিচন্দ্রন অশ্বিন। হেইজেলউডকে ফেরান তিনি। লায়ন অপরাজিত ৩৮ রানে।

বুমরাহ, শামি ও অশ্বিন তিনটি করে উইকেট। দুই ইনিংস মিলে ১১টি ক্যাচ তুলে কিপার রিশাভ পান্ত স্পর্শ করেন বিশ্বরেকর্ড।

৪ ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টি আগামী শুক্রবার শুরু হবে পার্থে।

সংক্ষিপ্ত স্কোর-
ভারত ১ম ইনিংস: ২৫০/১০
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২৩৫/১০
ভারত ২য় ইনিংস: ৩০৭/১০
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (লক্ষ্য ৩২৩) ১১৯.৫ ওভারে ২৯১/১০ (মার্শ ৬০, হেড ১৪, পেইন ৪১, কামিন্স ২৮, স্টার্ক ২৮, লায়ন ৩৮*, হেইজেলউড ১৩; ইশান্ত ১/৪৮, বুমরাহ ৩/৬৮, অশ্বিন ৩/৯২, শামি ৩/৬৫)।

ফল: ভারত ৩১ রানে জয়ী

সিরিজ: চার ম্যাচের সিরিজে ভারত ১-০তে এগিয়ে
ম্যাচসেরা: চেতেশ্বর পুজারা

Previous Post

পাকিস্তানকে হারিয়ে সেমি-ফাইনালে বাংলাদেশ

Next Post

হাবিবুলের রেকর্ডে ভাগ বসালেন মাশরাফি

Related Posts

সাকিবের ভাবনায় শুধুই এশিয়া কাপ
বিশেষ প্রতিবেদন

দেশে ফেরার অপেক্ষায় সাকিব, তবে চাইলেন নিরাপত্তার নিশ্চয়তা

6
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শুধু বোলিং করলে হবে না-স্পিনারদের ব্যাটিং নিয়েও প্রশ্ন

9
পাকিস্তানকে হারালেই ফাইনালে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

টানা সিরিজের চাপে বাংলাদেশ, ঢাকায় পাকিস্তানের দল

5
Next Post

হাবিবুলের রেকর্ডে ভাগ বসালেন মাশরাফি

Discussion about this post

সর্বশেষ..

সাকিবের ভাবনায় শুধুই এশিয়া কাপ

দেশে ফেরার অপেক্ষায় সাকিব, তবে চাইলেন নিরাপত্তার নিশ্চয়তা

by cricbdadmin
0
6

বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে দেশে ফেরানো নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে, তবে বাস্তবে এখনো কোনো অগ্রগতি নেই। ২০২৪...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

শুধু বোলিং করলে হবে না-স্পিনারদের ব্যাটিং নিয়েও প্রশ্ন

by cricbdadmin
0
9

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে হারের পর আবারও সতীর্থদের পারফরম্যান্স নিয়ে সরব হলেন লিটন দাস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টেলএন্ডার ব্যাটারদের...

পাকিস্তানকে হারালেই ফাইনালে বাংলাদেশ

টানা সিরিজের চাপে বাংলাদেশ, ঢাকায় পাকিস্তানের দল

by cricbdadmin
0
5

নিউজিল্যান্ড সিরিজের ব্যস্ততা শেষ হতেই আবারও আন্তর্জাতিক ক্রিকেটের চাপে পড়েছে বাংলাদেশ দল। বিশ্রামের সুযোগ না পেয়েই টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু...

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

লোয়ার অর্ডারেই হতাশ লিটন!

by cricbdadmin
0
3

সিরিজ জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত তা হাতছাড়া করেছে বাংলাদেশ। মিরপুরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের কাছে...

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
5

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD