Thursday, May 7, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

অজিদের উড়িয়ে বক্সিং ডে টেস্ট ভারতের

December 30, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

জয় থেকে এক কদম দূরে ছিল দল। শুধু বৃষ্টি নিয়েই যা একটু শঙ্কা ছিল। তবে সব পেছনে ফেলে মাঠে খেলা গড়াতেই হাসিমুখ ভারতের। এমসিজির সবুজ চত্বরে শুধুই বিরাট কোহলিদের উল্লাস। রোববার টেস্টের পঞ্চম ও শেষে দিনে একেবারে অনায়াসেই বাকী দুই উইকেট তুলে নেয় সফরকারীরা। মাত্র ২৭ বল লড়াই করতে পারলেন অজিরা। তৃতীয় টেস্টে ভারত জিতল ১৩৭ রানে।

মেলবোর্ন টেস্ট জিতে ৪ টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। তার মানে বর্ডার-গাভাস্কার ট্রফিতে হারছে না তারা। শেষ ম্যাচে ড্র করতে পারলেও সিরিজ তাদের। বৃহস্পতিবার সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট শুরু সিডনিতে।

অবশ্য শনিবার বক্সিং ডে টেস্টের চতুর্থ দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল ভারত। ৩৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া তুলেছিল ৮ উইকেটে ২৫৮ রান। জয়ের জন্য শেষ দিনে তাদের দরকার ছিল ১৪১ রান। হাতে মাত্র দুটি উইকেট। এ অবস্থায় সেই ২ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২৬১ রানে অলআউট।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রোববার সকালে প্যাট কামিন্সকে সাজঘরের পথ দেখান জাসপ্রিত বুমরাহ। নাথান লায়নকে আউট ইশান্ত শর্মা দলকে এনে দেন মনে রাখার মতো এক জয়। দুই ইনিংসে ৮৬ রানে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরার বুমরাহ।
এই টেস্ট জিতে বিরাট কোহলি একটি রেকর্ড ছুঁয়ে ফেললেন। ভারতীয় অধিনায়ক হিসেবে প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ড এতো দিন ছিল শুধুই সৌরভ গাঙ্গুলির। ‘অ্যাওয়ে টেস্ট’-এ ২৮ ম্যাচে নেতৃত্ব দেন তিনি। ১১ টেস্ট জয় এনে দেন। কোহলি ২৪ টেস্টে নেতৃত্ব দিয়ে সৌরভের পাশে জায়গা করে নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর-

ভারত ১ম ইনিংস: ৪৪৩/৭ ইনিংস ঘোষণা
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৫১/১০
ভারত ২য় ইনিংস: ১০৬/৮ ইনিংস ঘোষণা
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (লক্ষ্য ৩৯৯) ৮৯.৩ ওভারে ২৬১/১০ (কামিন্স ৬৩, লায়ন ৭, হেইজেলউড ০*; ইশান্ত ২/৪০, বুমরাহ ৩/৫৩, জাদেজা ৩/৮২, শামি ২/৭১, বিহারি ০/৭)
ফল: ভারত ১৩৭ রানে জয়ী
ম্যাচসেরা: জাসপ্রিত বুমরাহ

Previous Post

নির্বাসন শেষে ফিরলেন ব্যানক্রফট

Next Post

রেকর্ড গড়ে সিরিজ জয় নিউজিল্যান্ডের

Related Posts

মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও বাঁচাতে পারল না আবাহনীকে
বিশেষ প্রতিবেদন

মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও বাঁচাতে পারল না আবাহনীকে

6
বিপিএল নিলাম: দেখে নিন দেশি ক্রিকেটারদের তালিকা
বিশেষ প্রতিবেদন

বিপিএলে ফিক্সিং কাণ্ডে বড় পদক্ষেপ, অভিযুক্ত ক্রিকেটার-ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা

4
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

বিপিএলে অনিয়ম নিয়ে ক্ষুব্ধ তামিম, চাইলেন জবাবদিহিতা

3
Next Post

রেকর্ড গড়ে সিরিজ জয় নিউজিল্যান্ডের

Discussion about this post

সর্বশেষ..

মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও বাঁচাতে পারল না আবাহনীকে

মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও বাঁচাতে পারল না আবাহনীকে

by cricbdadmin
0
6

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে শুরু থেকেই ধরা হচ্ছিল অন্যতম ফেবারিট হিসেবে। কিন্তু...

বিপিএল নিলাম: দেখে নিন দেশি ক্রিকেটারদের তালিকা

বিপিএলে ফিক্সিং কাণ্ডে বড় পদক্ষেপ, অভিযুক্ত ক্রিকেটার-ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা

by cricbdadmin
0
4

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৫ আসর ঘিরে ওঠা ফিক্সিং ও দুর্নীতির অভিযোগে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

বিপিএলে অনিয়ম নিয়ে ক্ষুব্ধ তামিম, চাইলেন জবাবদিহিতা

by cricbdadmin
0
3

বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে অনিয়ম, ফিক্সিং অভিযোগ এবং আর্থিক বিশৃঙ্খলা নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম...

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

by cricbdadmin
0
6

বিকেএসপির তিন নম্বর মাঠে যেন বসেছিল ব্যাটিং উৎসব। রানবন্যার সেই ম্যাচে ব্যাট ও বল-দুই বিভাগেই দাপট দেখিয়ে বসুন্ধরা স্ট্রাইকার্সকে ৮৩...

২৩২ বছর পর ভাঙল রেকর্ড!

বাংলাদেশ মিশনের মাঝেই পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

by cricbdadmin
0
3

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD