Thursday, April 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সাকিবের সামনে রেকর্ডের হাতছানি

October 8, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের অধিনায়ক সাকিব
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

তিনি যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা এনিয়ে কোন সন্দেহ নেই। ব্যাট-বল দুটোতেই দাপট দেখিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। এখন এমন অবস্থা হয়েছে যে সাকিব আল হাসান মাঠে নামলেই ধরা দেয় কোন এক রেকর্ড।

ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচেই সাকিব নিজেকে নিয়ে যেতে পারতেন অনন্য উচ্চতায়। যদিও ভ্রমণ জনিত ক্লান্তির কারণে সেই ম্যাচটাতে ছিলেন না তিনি। নাহলে সেখানেই হয়ে যেতো তার একটি অভিজাত রেকর্ড। সাকিবের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করেন নুরুল হাসান সোহান। কিন্তু রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে সাকিবের মাঠে নামা অনেকটাই নিশ্চিত। এই ম্যাচে মাঠে নামলেই অনন্য এক রেকর্ড গড়া হয়ে যাবে সাকিবের।

কিউইদের বিপক্ষে খেললেই সাকিব হয়ে যাবেন টি-টুয়েন্টি ক্রিকেটে সবচেয়ে লম্বা ক্যারিয়ারের মালিক। বাংলাদেশের হয়ে টি-টুয়েন্টি ক্যারিয়ার হবে ১৫ বছর ৩১৫ দিনের। এই অর্জনে পেছনে ফেলবেন স্বদেশী মুশফিকুর রহিম ও ভারতের উইকেটরক্ষক দীনেশ কার্তিককে।

টি-টুয়েন্টিতে সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারের আগের রেকর্ডটি কার্তিকের, ১৫ বছর ৩০৭ দিন। তিনে সদ্য টি-টুয়েন্টিকে বিদায় জানানো জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। ১৫ বছর ২৭৭ দিনে আটকে গেছে তার টি-টুয়েন্টি ক্যারিয়ার।

মাহমুদউল্লাহ রিয়াদের আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্যারিয়ার ১৫ বছর হয়েছে। অবসর না নিলেও শেষ প্রান্তে তিনি। আরেক অবসর নেওয়া তারকা ক্রিকেটার তামিমের টি-টুয়েন্টি ক্যারিয়ারের বয়স ১২ বছর ১৯০ দিন।

রোববার মুশফিককে আরেকটা দিক থেকে টপকে যাবেন সাকিব। টি-টুয়েন্টিতে সর্বাধিক ম্যাচে দলকে নেতৃত্ব দেয়া তৃতীয় অধিনায়ক বনে যাবেন তিনি। মুশফিক ও সাকিব দু’জনই সমান ২৩ বার নেতৃত্ব দিয়েছেন দলকে। টি-টুয়েন্টিতে বাংলাদেশকে সবচেয়ে বেশিবার নেতৃত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৪৬টি ম্যাচে টাইগারদের প্রতিনিধিত্ব করেছেন তিনি। এরপরই আছেন মাশরাফি। এই লিজেন্ড
২৮টি টি-টুয়েন্টিতে ছিলেন টাইগারদের ক্যাপ্টেন।

Previous Post

উন্নতির অপেক্ষায় বাংলাদেশ

Next Post

লড়তেও পারল না বাংলাদেশ

Related Posts

তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

2
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

10
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

9
Next Post
চায়ের শহরে ক্রিকেট উৎসব

লড়তেও পারল না বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
2

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

by cricbdadmin
0
5

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে শেষবার দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু জাতীয় দলে আর...

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

by cricbdadmin
0
5

গত মাসেই বাংলাদেশ সফর শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। সেই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD