Thursday, August 6, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

রুটের শতরান, উইন্ডিজকে অনায়াসে হারাল ইংল্যান্ড

June 14, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
রুটের শতরান, উইন্ডিজকে অনায়াসে হারাল ইংল্যান্ড
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বিশ্বকাপে ফেভারিটের মতোই খেলল ইংল্যান্ড। শুরুতে বল হাতে দাপট। তারপরও বোলিংয়েও বাজিমাত। এরই পথ ধরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনায়াসেই আরো একটা ম্যাচ জিতে নিয়েছে ইংলিশরা।

জয়ের নায়ক জো রুট। শুরুতে বল হাতে দাপট দেখালেন। এরপর ব্যাট হাতে প্রথমবারের মতো ওপেনিংয়ে নেমেই দেখালেন চমক। তুলে নিয়েছেন শতরান। সব মিলিয়ে তার দাপটেই শুক্রবার সাউথ্যাম্পটনের রোজ বালে ৮ উইকেটে জিতেছে ইংলিশরা।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। মার্ক উড ও জোফরা আর্চারের আগুণ ঝরা তোপে সর্বনাশ হয় ক্যারিবীয়দের। দু’জন ২৪ রানের মধ্যে শেষ ৫ উইকেট তুলে নেন। তারা অলআউট হয়ে তুলে মাত্র ২১২ রান। জবাবে নেমে ১০১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পা রাখে ইংলিশরা।

যদিও ম্যাচটিতে ওপেনিংয়ে নামার কথাই ছিল না জো রুটের। কিন্তু নিয়মিত ওপেনার জেসন রয় খেলার অষ্টম ওভারের চোট নিয়ে মাঠের বাইরে চলে যান। অধিনায়ক ইয়ন মরগানও একই কারণে ছাড়েন মাঠ। তারপরই বদলাতে হয় ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার।

জন বেয়ারস্টোর সঙ্গে ওপেনিংয়ে নামেন জো রুট। তারা তুলেন ৯৫ রান। বেয়ারস্টো ৪৫ রান তুলে আউট। এরপর ক্রিস উইকস ফেরেন ৪০ রানে। তারপর দলকে জয় এনে দেন বেন স্টোকস ও রুট। ৯৪ বলে ঠিক ১০০ রান তুলে অপরাজিত থাকেন রুট। স্টোকস অপরাজিত ১০ রানে।

এর আগে টব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। দলে ফিরে এভিন লুইস ব্যর্থ। মাত্র ২ রানে আউট। ১৫ রানে জীবন পেয়ে ৩৬ রানে থামেন ক্রিস গেইল। ৫৫ রানে ৩ উইকেট হারায় দল। এরপর শিমরন হেটমায়ার ও নিকোলাস পুরান প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে ৩৯ রান করা হেটমায়ার ফেরেন সাজঘরে।

পেসার আর্চারের তোপে ২৪ রানে শেষ ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তিন চার ও এক ছক্কায় ৬৩ রান করেন পুরান। শ্যানন গ্যাব্রিয়েল ৩২ রানে ফেরেন। পেমার্ক উড নেন ১৮ রানে ৩ উইকেট। আর্চার ৩ উইকেট শিকার করেন ৩০ রানে।

এই সাফল্যে চার ম্যাচে তিন জয় আর এক হারে ছয় পয়েন্ট ইংল্যান্ডের। চার ম্যাচে এক জয়, দুই হার আর একটি পরিত্যক্ত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট তিন।

সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ: ৪৪.৪ ওভারে ২১২/১০ (গেইল ৩৬, লুইস ২, হোপ ১১, পুরান ৬৩, হেটমায়ার ৩৯, হোল্ডার ৯, রাসেল ২১, ব্র্যাথওয়েট ১৪, কটরেল ০, টমাস ০*, গ্যাব্রিয়েল ০; ওকস ১/১৬, আর্চার ৩/৩০, প্লানকেট ১/৩০, উড ৩/১৮, রুট ২/২৭)
ইংল্যান্ড: ৩৩.১ ওভারে ২১৩/২ (বেয়ারস্টো ৪৫, রুট ১০০*, ওকস ৪০, স্টোকস ১০*; গ্যাব্রিয়েল ২/৪৯)
ফল: ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: জো রুট

Previous Post

বৃষ্টির সঙ্গে টন্টনের ছোট মাঠ নিয়ে চিন্তায় বাংলাদেশ

Next Post

মাশরাফিতে আস্থা ওয়ালশের

Related Posts

বিসিবিতে যে কারণে দুদকের অভিযান
বিশেষ প্রতিবেদন

বছরে ৩০ কোটি টাকা সাশ্রয়ের পরিকল্পনা বিসিবির

0
রিকি পন্টিংয়ের ছায়ায় খুলছে রিশাদের নতুন দরজা
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার লিগে নতুন ঠিকানা রিশাদের

0
রেকর্ডের পর রেকর্ড, দ্রুততম ২৫০ উইকেট তাইজুলের
বিশেষ প্রতিবেদন

স্পিন নয়, বাংলাদেশের ভরসা পেসাররা-জানালেন হান্নান

0
Next Post
মাশরাফিতে আস্থা ওয়ালশের

মাশরাফিতে আস্থা ওয়ালশের

Discussion about this post

সর্বশেষ..

বিসিবিতে যে কারণে দুদকের অভিযান

বছরে ৩০ কোটি টাকা সাশ্রয়ের পরিকল্পনা বিসিবির

by cricbdadmin
0
0

ঘরোয়া ক্রিকেটকে আরও পেশাদার, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও বাণিজ্যিকভাবে লাভজনক করে তোলার লক্ষ্যে ব্যাপক সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।...

রিকি পন্টিংয়ের ছায়ায় খুলছে রিশাদের নতুন দরজা

দক্ষিণ আফ্রিকার লিগে নতুন ঠিকানা রিশাদের

by cricbdadmin
0
0

বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেনের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার তালিকায় যুক্ত হলো আরও একটি আসর। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও বিগ...

রেকর্ডের পর রেকর্ড, দ্রুততম ২৫০ উইকেট তাইজুলের

স্পিন নয়, বাংলাদেশের ভরসা পেসাররা-জানালেন হান্নান

by cricbdadmin
0
0

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে ডারউইনের উইকেটে মাহমুদুল হাসান জয়য়ের পাঁচ উইকেট শিকারের স্মৃতি নতুন করে আলোচনায় এলেও, আসন্ন বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টে...

বিশ্বকাপে যেখানে প্রথম সৈকত

শরফুদ্দৌলা সৈকতকে নিয়ে বিভ্রান্তি, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিল বিসিবি

by cricbdadmin
0
0

বাংলাদেশের প্রথম এবং একমাত্র আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে ঘিরে গত ৩ আগস্ট থেকে দেশের ক্রিকেটাঙ্গনে ব্যাপক...

বাংলাদেশ-মালয়েশিয়া লড়াইয়ের মঞ্চ তৈরি

বাংলাদেশ-মালয়েশিয়া লড়াইয়ের মঞ্চ তৈরি

by cricbdadmin
0
0

বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। সংক্ষিপ্ত এই সফরে স্বাগতিকদের দুটি ভিন্ন দলের বিপক্ষে মোট পাঁচটি ম্যাচ খেলবে তারা।...

cale-cache-b ?>