Saturday, February 7, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিপিএল শেষ তামিমের

February 7, 2023
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বিপিএল শেষ তামিমের
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

সময়টা ভাল যাচ্ছে না তামিম ইকবালের। এমন কী তার দলও নেই ছন্দে। বিপিএলে সেরা চারে উঠতে পারেনি খুলনা টাইগার্স। দুই ম্যাচ আগেই ছিটকে গেছে তারা। দলটির সেরা তারকা তামিম ইকবাল রান পেয়েছেন তবে ধারাবাহিক ছিলেন না। ১০ ম্যাচে ৩০২ রান, ৩৩.৫৫ গড়ে। স্ট্রাইক রেট ছিল ১২২.২৬।

এই যখন অবস্থা তখন বিপিএল শেষ হওয়ার আগেই ছিটকে গেলেন তামিম। ব্যাক স্ট্রেইনের সমস্যায় শেষ দুই ম্যাচ খেলা হবে না এই ওপেনারের। জাতীয় দলের ফিজিও, খুলনার ফিজিওর পরামর্শে শেষ দুই ম্যাচে তামিমকে বিশ্রাম দিল খুলনা।

দলের কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, ‘তামিমের একটু সমস্যা আছে। ওর ব্যাক স্ট্রেইনে যে সমস্যা ছিল, ইনজেকশন নিয়েছিল ব্যাংকক থেকে। ওখানে আবার একটু ভুগছে। আমাদের টিম ফিজিও, জাতীয় ফিজিও জুলিয়ান কেলাফতে এসেছিল আমার সঙ্গে কথা বলতে। যেহেতু সামনে ইংল্যান্ড সিরিজ আছে, সেটা বড় চিন্তা আমাদের জন্য। সেজন্যই তামিমকে বিশ্রাম দেওয়ার চিন্তা করেছি, খেললে হয়তো আরও খারাপ হতে পারে। তামিম আমাদের ওয়ানডে দলের অধিনায়ক, অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাই বিপিএলের বাকি দুই ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।’

সামনেই দেশের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ। এই সিরিজে ফিট তামিমকে চাইছে দল। সুজন বলেন, ‘ইংল্যান্ড সিরিজে তাকে নিয়ে আশঙ্কা না থাকে, এর জন্যেই মূলত বিশ্রাম দেয়া হয়েছে। এমন না যে দশ ভাগ দিয়ে খেলবে। তামিম খেললে তো শতভাগ দিয়ে খেলবে, ফিল্ডিং করতে হবে বিশ ওভার, ডাইভ দিতে হবে। তবে পরিস্থিতি যদি অন্য হতো তামিমও হয়তো তখন অন্যভাবে চিন্তা করত। এখন আমাদের ওরকম সুযোগ নেই বিপিএলে। তাই তাকে বিশ্রাম দেওয়াটা জরুরি।’

এদিকে তামিমের ইনজুরি নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমি আজ পর্যন্ত তামিম ইকবালের নতুন কোনো ইনজুরির কথা শুনিনি। সে তার পুরোনো ব্যাক স্ট্রেইন ইনজুরি থেকে সেরে উঠেছে। বিপিএলে তার পাওয়ার কিছু না থাকলে তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়েছে। যেহেতু ইংল্যান্ড সিরিজ সামনে রয়েছে। আগামীকাল সে আমার সঙ্গে দেখা করবে। তাকে দেখার পর আমি বিস্তারিত জানাতে পারব।’

আসছে মার্চে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। ১ মার্চ মিরপুরে প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে ৩ মার্চ। তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ৬ মার্চ চট্টগ্রামে। এই সিরিজে দলের নেতৃত্বে থাকবেন তামিম।

Previous Post

ইংল্যান্ড সিরিজে চোখ তাসকিনের

Next Post

নারী আইপিএলের নিলামে ৯ বাংলাদেশি

Related Posts

বাংলাদেশকে নিয়ে আক্ষেপ মঈন আলীর
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশকে নিয়ে আক্ষেপ মঈন আলীর

13
বিশ্বকাপ ধারাভাষ্য কক্ষে আতহার আলী খানও
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপে মাইক্রোফোনে ‘ভয়েস অব বাংলাদেশ’

10
বাংলাদেশ না থাকায় দর্শকখরায় ইডেন, ধস টিকিট বিক্রিতে
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ না থাকায় দর্শকখরায় ইডেন, ধস টিকিট বিক্রিতে

12
Next Post
নারী আইপিএলের নিলামে ৯ বাংলাদেশি

নারী আইপিএলের নিলামে ৯ বাংলাদেশি

Discussion about this post

সর্বশেষ..

বাংলাদেশকে নিয়ে আক্ষেপ মঈন আলীর

বাংলাদেশকে নিয়ে আক্ষেপ মঈন আলীর

by cricbdadmin
0
13

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর কয়েক ঘণ্টার অপেক্ষা। সবকিছু ঠিক থাকলে এই সময়টায় বাংলাদেশ দলের অবস্থান থাকার কথা ছিল...

বিশ্বকাপ ধারাভাষ্য কক্ষে আতহার আলী খানও

বিশ্বকাপে মাইক্রোফোনে ‘ভয়েস অব বাংলাদেশ’

by cricbdadmin
0
10

টি–টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় আসর শুরু হচ্ছে একদিন পরই। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত এই বিশ্বকাপকে সামনে রেখে ধারাভাষ্যকারদের পূর্ণাঙ্গ...

বাংলাদেশ না থাকায় দর্শকখরায় ইডেন, ধস টিকিট বিক্রিতে

বাংলাদেশ না থাকায় দর্শকখরায় ইডেন, ধস টিকিট বিক্রিতে

by cricbdadmin
0
12

বাংলাদেশকে বাদ দিয়েই শুরু হতে যাচ্ছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় বাংলাদেশ দলকে টুর্নামেন্ট থেকে বাদ...

ব্যাটের শব্দের আগে নাচের তালে তালে বিশ্বকাপের সূচনা

ব্যাটের শব্দের আগে নাচের তালে তালে বিশ্বকাপের সূচনা

by cricbdadmin
0
5

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচনা মানেই এখন শুধু ক্রিকেট নয়, বিনোদনের এক আন্তর্জাতিক মঞ্চ। সেই বাস্তবতাকেই আরও স্পষ্ট করে তুলতে চলেছে নোরা...

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে শ্রীলঙ্কার উদ্বেগ, সিদ্ধান্ত বদলাতে অনুরোধ

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে শ্রীলঙ্কার উদ্বেগ, সিদ্ধান্ত বদলাতে অনুরোধ

by cricbdadmin
0
3

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু হতে যাচ্ছে শনিবার। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ২০টি দল।...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD