ঘরোয়া ফুটবল মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপ ফুটবলের ট্রফি জিতল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ১-০ গোলে হারায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে।
৮৩ মিনিটে শেখ জামালের জয়সূচক গোল করেন ডিফেন্ডার নাসির চৌধুরী। ফাইনাল সেরা ওয়েডসন। টুর্নামেন্ট সেরা সর্বোচ্চ গোলদাতা (৭ গোল) সনি নর্দে। মোটর সাইকেল পেয়েছেন তিনি। চ্যাম্পিয়ন শেখ জামাল পেল ৫ লক্ষ এবং রানার্সআপ মুক্তিযোদ্ধা ৩ লক্ষ টাকা।



