Friday, September 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

প্রথম দিনই দক্ষিণ আফ্রিকা রান পাহাড়ে

October 6, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
২৪৪ বলে ২৫ রান!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সিরিজের প্রথম টেস্ট যেখানে শেষ করেছিল বাংলাদেশ, সেখান থেকেই যেন শুরু করল দ্বিতীয় টেস্ট। সেই একই দৃশ্যপট। ব্যর্থতার বৃত্তেই বন্ধী দল। ব্লুমফন্টেইন টেস্টে টস জিতে বোলিং নিয়ে শুক্রবার প্রথম দিনের পুরোটাই বাংলাদেশের হতাশায় কেটেছে। ওয়ানডে স্টাইলে খেলে দক্ষিণ আফ্রিকা টেস্টের প্রথম দিনই তুলেছে ৪২৮ রান। উইকেট হারিয়েছে মাত্র তিনটি।

এই উইকেটে টস জিতে প্রথমে বোলিং নেয়ার কথা বলেছিলেন বিশ্লেষকরা, টাইগার অধিনায় মুশফিক তাই করেছিলেন। কিন্তু লাভ হল না। গোটা দিনভর রাজত্ব চলেছে প্রোটিয়াদের। আর দিন শেষে ৯৯ বলে ৮৯ রানে আমলা, ৯২ বলে ৬২ রানে দু প্লেসিস অপরাজিত ছিলেন। চতুর্থ উইকেটে দুজন অবিচ্ছিন্ন থেকে করেছেন ১৪০ রান। তারও ঠিক ওয়ানডে স্টাইলে খেলেছেন।

টেস্টের প্রথম দিনে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ৪২৮ রানের বেশি আছে আরেকটি ইনিংসে। ২০০৫ সালে কলম্বোতে শ্রীলঙ্কা করেছিল ৭ উইকেটে ৪৪৯ রান। ১৯১০ সালে সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দিনে ৬ উইকেট হারিয়ে ৪৯৪ রান তুলেছিল অস্ট্রেলিয়া।

টস জিতে বোলিং নেয়াটাও এবারও যে ভুল ছিল সেটা দেখা গেল। দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার ডিন এলগার ও মারক্রাম গড়েছেন ২৪৩ রানের জুটি। সেঞ্চুরি তুলে নিয়েছেন দুজনই। এরমধ্যে এলগারের ব্যাটে এসেছে দশম টেস্ট সেঞ্চুরি। টানা দুটো শতরান তার ব্যাটে। আগের টেস্টে ৯৭ রানে ফিরে গেলেও ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে মিলল প্রথম শতরান।

শুক্রবার বাংলাদেশের হাতে সাফল্য ধরা দেয় চা-বিরতির পর। বোলিংয়ে কিছুটা হলেও প্রাণ আসে। সাজঘরে ফিরেন মারক্রাম ও বাভুমা।যদিও চাপে ফেলা যায়নি স্বাগতিকদের।

দলে জায়গা পাওয়া শুভাশিস রায় নিয়েছেন ২ উইকেট। স্পিনার তাইজুল ইসলাম সুযোগটা কাজে লাগাতে পারেননিঅ। মেহেদী হাসান মিরাজের জায়গায় সুযোগ পেয়ে ১৯ ওভারে রান দিলেন ৯৮। একটিও মেডেন পাননি ।

সন্দেহ নেই এই টেস্টেও চাপে থাকল টাইগাররা। দারুণ ভাবে ঘুরে দাঁড়াতে না পারলে হয়তো ইনিংস হার অপেক্ষা করছে এখানে। সিরিজের প্রথম টেস্টে প্রোটিয়াদের কাছে মুশফিকুর রহীমের দল হেরেছিল ৩৩৩ রানের বড় ব্যবধানে।

সংক্ষিপ্ত স্কোর-

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৯০ ওভারে ৪২৮/৩ (এলগার ১১৩, মারক্রাম ১৪৩, আমলা ৮৯*, বাভুমা ৭, দু প্লেসি ৬২*; মুস্তাফিজ ০/৭৮, শুভাশিস ২/৮৫, রুবেল ১/৯১, সৌম্য ০/২১, তাইজুল ০/৯৮, মাহমুদউল্লাহ ০/২৭, মুমিনুল ০/৬, সাব্বির ০/১৬)।

Related Posts

রক্ষণভাগের ভুলে বড় হার বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

রক্ষণভাগের ভুলে বড় হার বাংলাদেশের

0
বিপুল ভোটে কোয়াবের সভাপতি নির্বাচিত মোহাম্মদ মিঠুন
বিশেষ প্রতিবেদন

মিঠুনের হাত ধরে ডব্লিউসিএ বোর্ডে বাংলাদেশ

0
দীর্ঘ অপেক্ষার অবসান, অস্ট্রেলিয়ায় টেস্ট মিশনে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শান্তকে নিয়ে স্বস্তির খবর

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD