Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

পাকিস্তানকে ”বাংলাওয়াশ” করল টাইগাররা

August 12, 2015
in নিউজ, ব্রেকিং নিউজ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
পাকিস্তানকে ”বাংলাওয়াশ” করল টাইগাররা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সিরিজের প্রথম দুই ম্যাচের পুনরাবৃত্তিই যেন হল। পাত্তা পেল না পাকিস্তান। টাইগারদের জয়জয়কার। বুধবার সিরিজের শেষ ম্যাচে ৮ উইকেটের অনায়াস জয় মাশরাফি বিন মর্তুজাদের। আর তাতেই ৩-০’তে সিরিজ বাংলাদেশের।
ম্যাচে জয়ের নায়ক সৌম্য সরকার। তার ক্যারিয়ারের প্রথম শতরানই তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৮ উইকেটের সহজ জয় এনে দিল টাইগারদের। সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৯ রানে জিতেছিল টাইগাররা। পরের ওয়ানডেতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।
এর আগে ২বার করে নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে ও কেনিয়া এবং একবার করে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। সেই তালিকায় যুক্ত হল পাকিস্তানের নাম।
বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিবা-রাত্রির ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। তারা ৪৯ ওভারে অলআউট হয়ে তুলে ২৫০ রান।  আজহার আলী করেন ১০১ রান।
জবাব দিতে নেমে ৩৯.৩ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।  ম্যাচে অনায়াস জয়ের পথটা করে দেন তামিম ইকবাল এবং সৌম্য। আগের দুই ম্যাচের সেঞ্চুরিয়ান এবারো শতকের পথেই ছিলেন। সৌম্যর সঙ্গে তামিম গড়েন ১৪৫ রানের জুটি। কিন্তু অবদান ৬৪ রান করে ফিরে যান তামিম। তাতেই গড়ে ফেলেন অনন্য এক রেকর্ড। দ্বি-পাক্ষিক সিরিজে বাংলাদেশের সর্বোচ্চ রানের নিজের রেকর্ড এখন তার। পাকিস্তানের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজে তার মোট রান ৩১২।
তবে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিতে ভুল করলেন না সৌম্য। দারুণ ব্যাট চালিয়েছেন তিনি।
তার সঙ্গে সাবলীল ছিল মিস্টার ডিপেনডেবল বলে পরিচিত মুশফিকুর রহীমের ব্যাট। ৪৯ রানে অপরাজিত ছিলেন তিনি। আর ম্যাচসেরা সৌম্যর রান ১২৭। সিরিজের সেরা হয়েছেন তামিম ইকবাল।
‌

সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ৪৯ ওভারে ২৫০/১০ (আজহার ১০১, আসলাম ৪৫, হফিজ ৪, হারিস ৫২, রিজওয়ান ৪, ফাওয়াদ ৪, নাসিম ২২, ওয়াহাব ৭, গুল ০, বাবর ১*, জুনায়েদ ৪; সাকিব ২/৩৪, আরাফাত ২/৪৩, রুবেল ২/৪৩, মাশরাফি ২/৪৪, নাসির ১/৩৭)
বাংলাদেশ: ৩৯.৩ ওভারে ২৫১/২ (তামিম ৬৪, সৌম্য ১২৭*, মাহমুদউল্লাহ ৪, মুশফিক ৪৯*; জুনায়েদ ২/৬৭)
ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: সৌম্য সরকার
সিরিজ: বাংলাদেশ ৩-০তে জয়ী
সিরিজসেরা: তামিম ইকবাল

Previous Post

রাজধানীতে মিসবাহ-ইউনুস

Next Post

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টুয়েন্টি দল

Related Posts

বিসিবি নির্বাচনে নিয়মের সংস্কার চান নান্নু
বিশেষ প্রতিবেদন

কিউইদের নতুন দল, তবু চ্যালেঞ্জ কঠিন-বলছেন নান্নু

7
পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন
বিশেষ প্রতিবেদন

ফেরার কথা সবার শেষে, কিন্তু সবার আগেই ফিরছেন পারভেজ

5
এপ্রিলেই কিউই চ্যালেঞ্জ, বাংলাদেশ সফরের সূচি ঘোষণা
বিশেষ প্রতিবেদন

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

15
Next Post
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট সমাচার

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টুয়েন্টি দল

Discussion about this post

সর্বশেষ..

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

by cricbdadmin
0
7

মিরপুরে ম্যাচ শুরুর আগেই নাটক, আর মাঠে নামার পর লড়াই-এভাবেই শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড-এর মধ্যকার প্রথম ওয়ানডে। টসে হেরে...

প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে নাটকীয় মোড় নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের অবস্থান। একসময় দল গুটিয়ে নেওয়ার ঘোষণা দিলেও এখন আবার নতুন...

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

by cricbdadmin
0
6

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড-এর মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়েছে দ্বৈরথ। সিরিজের উদ্বোধনী ম্যাচে টসে...

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

by cricbdadmin
0
3

দেশের ক্রিকেটে সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এক স্বীকৃতি কর্মসূচির...

ক্রিকেট ইতিহাসে কূটনৈতিক ব্যর্থতার বিশ্বরেকর্ড দেখলাম: লুৎফর রহমান বাদল

তামিম ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অনুরোধে লিগ খেলবে রূপগঞ্জ

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল) নতুন মৌসুম ঘিরে আবারও সরব হয়ে উঠছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD