Wednesday, October 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

শরতের বৃষ্টিতে পরিত্যক্ত তিনদিনের ম্যাচ

October 5, 2013
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
শরতের বৃষ্টিতে পরিত্যক্ত তিনদিনের ম্যাচ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

রাজধানী ঢাকার মতো বন্দরনগরী চট্রগ্রামেও অঝোর ধারার বৃষ্টি! শরতের আকাশ ঝেপে নামল অঝোর ধারার বৃষ্টি! তাতেই পরিত্যক্ত চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিনদিনের প্রস্তুতি ম্যাচ।
এমনিতে গত কিছুদিন ধরেই ঘোমড়া হয়ে আছে চট্রগ্রামের আকাশ। বৃষ্টি ছিল বৃহস্পতিবার, শুক্রবারও। আউটফিল্ডের নানা জায়গায় পানি জমেছিল। এরপর শনিবার ম্যাচের দ্বিতীয় দিনেও বৃষ্টির দাপট থাকায় সকাল সাড়ে দশটায় আনুষ্ঠানিকভাবে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি আকতার আহমেদ শিফাত, দুই আম্পায়ার এনামুল হক ও শরফুদৌলা ইবনে শহীদ সৈকত।
অবশ্য বৃষ্টির এমন দাপট থেকে মাঠেই যায়নি কিউই ক্রিকেট দল। ইনডোরে অনুশীলন করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আবহাওয়া অফিস বলছে, রোববারও বৃষ্টি হতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সফর ব্যবস্থাপনা কমিটির সভাপতি গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘ম্যাচ রেফারি গ্রাউন্ডস স্টাফ ও ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে কথা বলে দুই দলের ম্যানজমেন্ট পরিস্থিতি বুঝিয়ে বলেছেন। দুই দলই পরিস্থিতি বুঝেছেন এবং সিদ্ধান্ত মেনে নিয়েছেন।’
৯ অক্টোবর থেকে চট্রগ্রামে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ২ টেস্ট সিরিজের প্রথম টেস্ট।

বিসিবি একাদশ : মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, এনামুল হক, জিয়াউর রহমান, নাঈম ইসলাম, শামসুর রহমান, মার্শাল আইয়ুব, সাজেদুল ইসলাম, সৌম্য সরকার, মুকতার আলী, নূর হোসেন এবং ফরহাদ রেজা।

Related Posts

আট বছর পর সাব্বিরের সেঞ্চুরি, এনসিএলে তিন ড্র
বিশেষ প্রতিবেদন

আট বছর পর সাব্বিরের সেঞ্চুরি, এনসিএলে তিন ড্র

0
জয়ের দুয়ারে গিয়েও হতাশা বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

জয়ের দুয়ারে গিয়েও হতাশা বাংলাদেশের

0
সোবহানার রেকর্ড গড়া সেঞ্চুরির পরও হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

র‍্যাঙ্কিংয়ে সোবহানা-জ্যোতির বড় লাফ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD