Thursday, April 23, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নিজ জেলায় টিকা নেওয়া শুরু প্রথম শ্রেণির ক্রিকেটারদের

March 19, 2021
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
নিজ জেলায় টিকা নেওয়া শুরু প্রথম শ্রেণির ক্রিকেটারদের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

জাতীয় দলের ক্রিকেটাররা করোনা টিকা নিয়েই উড়াল দিয়েছিলেন নিউজিল্যান্ডে। এবার অন্য ক্রিকেটাররাও পাচ্ছেন ভ্যাকসিন। সামনেই জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। তার আগে করোনার টিকা নিতে শুরু করেছেন ক্রিকেটাররা। টুর্নামেন্টে অংশগ্রহণকারী আট দলের ক্রিকেটাররা নিজেদের জেলায় ভ্যাকসিন গ্রহণ করছেন।

এর আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে ক্রিকেটাররা ভ্যাকসিন নেওয়ার পরই শুরু হবে ঘরোয়া ক্রিকেট। সব ঠিক থাকলে ২২ মার্চ থেকে শুরু হবে এনসিএল। এ উপলক্ষে গত মঙ্গলবার থেকেই প্রথম শ্রেণির ক্রিকেটাররা নিতে শুরু করলেন করোনার ভ্যাকসিন।

বাংলাদেশ ক্রিকেটে টিকাদান কর্মসূচি শুরু হয় গত ১৮ ফেব্রুয়ারি। শুরুতে জাতীয় দলের সব ক্রিকেটারও টিকা নেওয়ার সুযোগ পাননি। শুধুমাত্র যারা নিউজিল্যান্ড সফরের জন্য বিবেচিত হয়েছেন, তারাই পেয়েছেন ভ্যাকসিন। জাতীয় দলের সাপোর্ট স্টাফ ও টিম ম্যানেজমেন্ট ছাড়াও টিকার প্রথম ডোজ নিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যরা।

এবার খেলোয়াড় আর সাপোর্ট স্টাফ মিলিয়ে সর্বমোট ২০৭ জনের টিকার জন্য সুপারিশ করছে বিসিবি। ৭ বিভাগের সঙ্গে ঢাকা মেট্রোসহ আটটি দল দুই স্তরে ভাগ হয়ে অংশ নেবে এনসিএলে। এই লড়াইয়ে অংশ নেওয়ার আগে সব ক্রিকেটারের ভ্যাকসিন নিশ্চিত করতে চায় বিসিবি।

সব ঠিক থাকলে এনসিএল দিয়েই করোনা পরবর্তী সময়ে মাঠে ফিরছে ঘরোয়া ক্রিকেট। এই আসর দিয়েই আগামী মাসে শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি হতে পারে বাংলাদেশের হয়ে টেস্ট খেলা ক্রিকেটারদের। এনসিএলের প্রথম দুই রাউন্ডে খেলতে পারেন তারা।

Previous Post

বঙ্গবন্ধুর জন্মদিনে সাকিবের শ্রদ্ধাঞ্জলি

Next Post

মোসাদ্দেককে নিয়ে শঙ্কা কাটেনি!

Related Posts

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল
বিশেষ প্রতিবেদন

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

8
বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা
বিশেষ প্রতিবেদন

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

9
মিরাজদের ১০ শতাংশ জরিমানা
বিশেষ প্রতিবেদন

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

9
Next Post
মোসাদ্দেককে নিয়ে শঙ্কা কাটেনি!

মোসাদ্দেককে নিয়ে শঙ্কা কাটেনি!

Discussion about this post

সর্বশেষ..

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় দিন ছিল মূলত ব্যাটারদের দখলে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে উত্তরাঞ্চলের হয়ে সেঞ্চুরি করেছেন...

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

by cricbdadmin
0
9

আন্তর্জাতিক ক্রিকেটে গতি, বাউন্স আর ধারাবাহিক পারফরম্যান্সের মিশেলে নিজেকে আলাদা করে তুলছেন নাহিদ রানা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির বলের...

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

by cricbdadmin
0
9

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনটা শুরু হয়েছিল স্বাভাবিক সময়সূচি মেনেই। কিন্তু সময়ের কাঁটা যত এগিয়েছে, ম্যাচ যেন ততই ছিটকে...

পিএসএলে ফিরেই আলোচনায় মুস্তাফিজ

শেষ ওয়ানডের পরই পিএসএলে যাবেন মুস্তাফিজ?

by cricbdadmin
0
4

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ এখনও নিষ্পত্তি হয়নি, কিন্তু শেষ ম্যাচের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। চট্টগ্রামের...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

নাহিদ রানার গতিতে মুগ্ধ

by cricbdadmin
0
7

আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেট-সব জায়গাতেই নানা ধরনের বোলারের মুখোমুখি হয়েছেন পাকিস্তানের তরুণ অলরাউন্ডার সাদ মাসুদ। তবে তার ক্যারিয়ারে সবচেয়ে কঠিন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD