Friday, January 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

টানা ৬ জয়ে শীর্ষে লিজেন্ডস অব রূপগঞ্জ

April 1, 2023
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
টানা ৬ জয়ে শীর্ষে লিজেন্ডস অব রূপগঞ্জ
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

স্বপ্নের মতো ক্রিকেট খেলছে লিজেন্ডস অব রূপগঞ্জ। জয়টাকে রীতিমতো অভ্যাস বানিয়ে ফেলেছে তারা। একটি দুটি নয়, টানা ৬ ম্যাচে জয় তুলে নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের শীর্ষে সাবেক চ্যাম্পিয়নরা। শনিবার তারা ৬ উইকেটে হারাল গাজী গ্রুপ ক্রিকেটার্সকে।

ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে গাজী গ্রুপ ব্যাটিংয়েনোমে। ভারতীয় ব্যাটার রবি তেজার ১১১ বলে ১০৩, মাহমুদুল হাসানের ৫৫-তে স্বস্তি নিয়ে তারা তুলে ২৭৭ রান। ৫৭ রানে ৫ উইকেট নেয় আল আমিন হোসেন। জবাব দিতে নেমে মাশরাফি বিন মর্তুজার দল দেখাল দাপট। সাব্বির রহমান, ইরফান শুক্কুর ও চিরাগ জানির হাফ সেঞ্চুরিতে দল অনায়াসে পা রাখে জয়ের বন্দরে।

সাব্বির ৬৬, ইরফান ৭৭ ও চিরাগ জানি করেন ৬৮ রান।

এদিনও ব্যাট হাতে দাপট দেখালেন রবি তেজা। ঢাকা প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় সেঞ্চুরিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ভাল সংগ্রহ এনে দেন তিনি। কিন্তু চিরাগ জানি আছেন দারুণ ছন্দে। অলরাউন্ড নৈপুণ্য দেখালেন লিজেন্ডসদের এই ভারতীয় রিক্রুট। সঙ্গে সাব্বির রহমান ও ইরফান শুক্কুরের ফিফটিতে লিজেন্ডস অব রূপগঞ্জ তুলে নেয় আরেকটি জয়!

ফতুল্লায় শনিবার গাজী গ্রুপের ২৭৭ রান ১৪ বল বাকি থাকতে পেরিয়ে যায় রূপগঞ্জ। প্রাইম ব্যাংকের বিপক্ষে ১০১ রান করা রবি এবার করেন ১০৩ রান। মাহমুদুল হাসান করেন ৫৫ রান।

লিজেন্ডস অব রূপগঞ্জের পক্ষে ৫৭ রান দিয়ে ৫ উইকেট তুলেন আল আমিন হোসেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে ডানহাতি পেসারের এটি পঞ্চম ৫ উইকেট। ২ উইকেট নেন চিরাগ জানি।

এরপর ব্যাটিংয়েও চমক দেখান চিরাগ। ৩ ছক্কা ও ৫ চারে ৫২ বলে ৬৮ রানের ঝড়ো ইনিংস খেলেন লিজেন্ডসদের এই ভারতীয় ব্যাটার। ম্যাচেরসেরা তিনিই। রূপগঞ্জের জয়ের নায়ক সাব্বির রহমান ও ইরফান শুক্কুরও। ২ ছক্কা ও ৮ চারে ৬৬ রান করেন সাব্বির। ইরফানের অপরাজিত ৭৭ রানে।

১২ পয়েন্ট নিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জ পয়েন্ট টেবিলের শীর্ষে।

সংক্ষিপ্ত স্কোর-

গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৪৮.১ ওভারে ২৭৭/১০ (হাবিবুর ৯, মারুফ ০, ফরহাদ ০, রবি ১০৩, মাহমুদুল ৫৫, আকবর ২১, জুবারুল ২০, এনামুল ২২, অনিক ২৮, নিহাদ ৮, হুসনা ০*; চিরাগ ৯-১-৩৮-২, আল আমিন ৯.১-১-৫৭-৫, সোহাগ ১০-০-৪৮-২, মুক্তার ৩-০-২০-০, নাঈম জুনি. ৮-০-৪৯-১, মাশরাফি ৯-০-৫৯-০)

লিজেন্ডস অব রূপগঞ্জ: ৪৭.৪ ওভারে ২৮০/৪ (মুনিম ১৪, পারভেজ ৩৭, সাব্বির ৬৬, ইরফান ৭৭, চিরাগ ৬৮, তানবির ১৫; এনামুল ১০-০-৪১-১, হুসনা ১০-০-৬৫-০, মাহমুদুল ৫-০-৩৮-০, অনিক ৬-১-৩৯-১, রবি ৪-০-২৪-০, নিহাদ ৯.৪-০-৪৭-১, জুবারুল ৩-০-২৬-১)

ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: চিরাগ জানি

Previous Post

হোয়াইটওয়াশ করতে পারল না বাংলাদেশ

Next Post

সাকিব-লিটনকে নিয়ে টেস্ট দল

Related Posts

‘কোটি কোটি টাকা খরচ করেছি, ট্রফি কই?’
বিশেষ প্রতিবেদন

শোকজের সময় গড়াচ্ছে, জবাব না এলে অপসারণের পথে বিসিবি

5
ক্রিকেটারদের স্বার্থই প্রথম অগ্রাধিকার মিঠুনের
বিশেষ প্রতিবেদন

ক্রিকেট থামল, ভয় ছড়াল, শেষে ফিরল মাঠে

6
বিপিএল ট্রফি বানাতেই ৩০ লাখ, তবু দেখা নেই মাঠে!
বিশেষ প্রতিবেদন

ক্রিকেটারদের বয়কট শেষে স্বস্তি, শুক্রবার ফের শুরু বিপিএল

11
Next Post
সাকিব-লিটনকে নিয়ে টেস্ট দল

সাকিব-লিটনকে নিয়ে টেস্ট দল

Discussion about this post

সর্বশেষ..

‘কোটি কোটি টাকা খরচ করেছি, ট্রফি কই?’

শোকজের সময় গড়াচ্ছে, জবাব না এলে অপসারণের পথে বিসিবি

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্যকে ঘিরে যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা এখন এসে ঠেকেছে ৪৮...

ক্রিকেটারদের স্বার্থই প্রথম অগ্রাধিকার মিঠুনের

ক্রিকেট থামল, ভয় ছড়াল, শেষে ফিরল মাঠে

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একটি মন্তব্য ঘিরে শুরু হওয়া বিতর্ক একদিনের মধ্যেই দেশের ক্রিকেটে তৈরি করে...

বিপিএল ট্রফি বানাতেই ৩০ লাখ, তবু দেখা নেই মাঠে!

ক্রিকেটারদের বয়কট শেষে স্বস্তি, শুক্রবার ফের শুরু বিপিএল

by cricbdadmin
0
11

সব নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে আবার মাঠে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। স্থগিতাদেশ প্রত্যাহারের পর শুক্রবার, ১৬ জানুয়ারি থেকে পুনরায়...

মাঠে ফেরার বার্তা ক্রিকেটারদের, তবে ক্ষমা চাইতে হবে নাজমুলকে

মাঠে ফেরার বার্তা ক্রিকেটারদের, তবে ক্ষমা চাইতে হবে নাজমুলকে

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেটে চলমান অচলাবস্থার মধ্যে সমঝোতার ইঙ্গিত দিলেও নিজেদের মূল দাবিতে এখনও অনড় ক্রিকেটাররা। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ...

বিপিএল নিলাম: দেখে নিন দেশি ক্রিকেটারদের তালিকা

বোর্ড-ক্রিকেটার সংঘাতে বিপিএল স্থগিত, অজানায় লিগের ভবিষ্যৎ

by cricbdadmin
0
2

বাংলাদেশ ক্রিকেটের চলমান টানাপোড়েনের সর্বশেষ ও সবচেয়ে বড় ধাক্কা এলো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। ক্রিকেটারদের ধারাবাহিক বয়কট ও সমঝোতার ব্যর্থতায়...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD