জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে জয়ের অন্যতম নায়ক তিনি। ওয়ানডে ক্যারিয়ারের প্রথমবারের মতো নিয়েছিলেন ৫ উইকেট। সেই সাকিব আল হাসান জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের বাকী ম্যাচগুলোতে আর খেলছেন না! সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে রোববার রাতেই উড়াল দিচ্ছেন যুক্তরাস্ট্রে।
মার্কিন মুল্লুকে প্রথম সন্তান জম্মের প্রতীক্ষায় আছেন উম্মে আহমেদ শিশির।
এর আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দল সফর স্থগিত করার পরও ছুটি নিয়ে সাকিব গিয়েছিলেন স্ত্রীর পাশে। সুন্দর কিছু মুহুর্ত কাটিয়ে শিশিরের অনুরোধে ফিরে আসেন। খেলেন প্রথম ওয়ানডে ম্যাচে। তুলে নেন ৫ উইকেট।
কিন্তু পরিবারের দ্বায়িত্বওটা তো পালন করতে হবে। ফের বোর্ড থেকে ছুটি নিয়ে রাতে চলে যাচ্ছেন সাকিব। রাত ৯টায় ফ্লাইট। সন্তানের মুখ দেখে আবারো দেশে ফিরবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।



