Friday, January 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

চমক দেখিয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

September 12, 2022
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
চমক দেখিয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

দুঃস্বপ্নের মতো শুরু, স্বপ্নের মতো শেষ! কে জানতো যে দলটা প্রথম ম্যাচেই আফগানিস্তানের কাছে ধরাশায়ী হয়ে শেষ অব্দি জিতবে এশিয়া কাপের শিরোপা। শুরুর ধাক্কা সামলে দুর্দান্ত ক্রিকেটের পসরা সাজিয়েছে শ্রীলঙ্কা। তার পথ ধরেই রোববার রাতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে লঙ্কানরা।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে রোববার রাতের ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। অর্থনৈতিক আর রাজনৈতিক পরিস্থিতিতে টালমাটাল শ্রীলঙ্কাতেও হওয়ার কথা ছিল এই এশিয়া কাপ। কিন্তু পরিস্থিতি জানিয়ে দিচ্ছিল দেশটি এতো বড় আযোজনের জন্য প্রস্তুত নয়। নিজ দেশে না হলেও ঠিকই শিরোপা জিতে নিল শ্রীলঙ্কা।

টস জেতা পাকিস্তানের সামনে ১৭১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করায় শ্রীলঙ্কা। এরপর বল হাতে বাবর আজমদের আটকে দেয় ১৪৭ রানে। ২৩ রানের জয়ে আনন্দে মাতে লঙ্কা।

অথচ শ্রীলঙ্কা প্রথম ১০ ওভারে ৫ উইকেটে ৬৭ রান তুলেছিল। কিন্তু পরের ১০ ওভারে স্রেফ ১ উইকেট হারিয়ে তারা তোলে ১০৩ রান। তার পথ ধরে পেয়ে যায় জয়ের ভিত্তি। ৪৫ বলে ৬ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৭১ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা রাজপাকসা। ২১ বলে ৩৬ রান তুলেন ভানিন্দু হাসারাঙ্গা। তারপর ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩৪ রানে ৪ উইকেট নেন প্রমোদ মাদুশান। বল হাতে ৩ উইকেট নেন হাসারাঙ্গা।

জিততে শেষ ৪ ওভারে পাকিস্তানের দরকার ছিল ৬১ রান। কিন্তু ১৭তম ওভারে রিজওয়ান, আসিফ ও খুশদিল শাহকে ফিরিয়ে পাকিস্তানকে পেছনে ফেলেন হাসারাঙ্গা। রিজওয়ান ৫৫ রান করতে খেলেন ৪৯ বল।

সংক্ষিপ্ত স্কোর-

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৭০/৬ (নিসানকা ৮, মেন্ডিস ০, ধনঞ্জয়া ২৮, গুনাথিলাকা ১, রাজাপাকসা ৭১*, শানাকা ২, হাসারাঙ্গা ৩৬, করুনারত্নে ১৪*; নাসিম ৪-০-৪০-১, হাসনাইন ৪-০-৪১-০, রউফ ৪-০-২৯-৩, শাদাব ৪-০-২৮-১, ইফতিখার ৩-০-২১-১, নওয়াজ ১-০-৩-০)

পাকিস্তান: ২০ ওভারে ১৪৭/১০ (রিজওয়ান ৫৫, বাবর ৫, ফখর ০, ইফতিখার ৩২, নওয়াজ ৬, খুশদিল ২, আসিফ ০, শাদাব ৮, রউফ ১৩, নাসিম ৪, হাসনাইন ৮*; মাদুশাঙ্কা ৩-০-২৪-০, থিকশানা ৪-০-২৫-১, মাদুশান ৪-০-৩৪-৪, হাসারাঙ্গা ৪-০-২৭-৩, করুনারত্নে ৪-০-৩৩-২, ধনঞ্জয়া ১-০-৪-০)

ফল: শ্রীলঙ্কা ২৩ রানে জয়ী

ফাইনালম্যাচ: ভানুকা রাজাপাকসা
টুর্নামেন্টসেরা: ভানিন্দু হাসারাঙ্গা

Previous Post

আপনাকে নিয়ে খুব গর্বিত ভাই: মুশফিক

Next Post

এশিয়া কাপ: কারা পেলেন কতো টাকা

Related Posts

বিপিএল ট্রফি বানাতেই ৩০ লাখ, তবু দেখা নেই মাঠে!
বিশেষ প্রতিবেদন

ক্রিকেটারদের বয়কট শেষে স্বস্তি, শুক্রবার ফের শুরু বিপিএল

10
মাঠে ফেরার বার্তা ক্রিকেটারদের, তবে ক্ষমা চাইতে হবে নাজমুলকে
বিশেষ প্রতিবেদন

মাঠে ফেরার বার্তা ক্রিকেটারদের, তবে ক্ষমা চাইতে হবে নাজমুলকে

8
বিপিএল নিলাম: দেখে নিন দেশি ক্রিকেটারদের তালিকা
বিশেষ প্রতিবেদন

বোর্ড-ক্রিকেটার সংঘাতে বিপিএল স্থগিত, অজানায় লিগের ভবিষ্যৎ

2
Next Post
এশিয়া কাপ: কারা পেলেন কতো টাকা

এশিয়া কাপ: কারা পেলেন কতো টাকা

Discussion about this post

সর্বশেষ..

বিপিএল ট্রফি বানাতেই ৩০ লাখ, তবু দেখা নেই মাঠে!

ক্রিকেটারদের বয়কট শেষে স্বস্তি, শুক্রবার ফের শুরু বিপিএল

by cricbdadmin
0
10

সব নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে আবার মাঠে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। স্থগিতাদেশ প্রত্যাহারের পর শুক্রবার, ১৬ জানুয়ারি থেকে পুনরায়...

মাঠে ফেরার বার্তা ক্রিকেটারদের, তবে ক্ষমা চাইতে হবে নাজমুলকে

মাঠে ফেরার বার্তা ক্রিকেটারদের, তবে ক্ষমা চাইতে হবে নাজমুলকে

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেটে চলমান অচলাবস্থার মধ্যে সমঝোতার ইঙ্গিত দিলেও নিজেদের মূল দাবিতে এখনও অনড় ক্রিকেটাররা। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ...

বিপিএল নিলাম: দেখে নিন দেশি ক্রিকেটারদের তালিকা

বোর্ড-ক্রিকেটার সংঘাতে বিপিএল স্থগিত, অজানায় লিগের ভবিষ্যৎ

by cricbdadmin
0
2

বাংলাদেশ ক্রিকেটের চলমান টানাপোড়েনের সর্বশেষ ও সবচেয়ে বড় ধাক্কা এলো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। ক্রিকেটারদের ধারাবাহিক বয়কট ও সমঝোতার ব্যর্থতায়...

বিপিএল কবে জানা যাবে নভেম্বরে

আন্দোলনের থমকে গেল বিপিএল, একদিনেই বাতিল দুই ম্যাচ

by cricbdadmin
0
5

ক্রিকেটারদের চলমান আন্দোলনের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা পর্বের প্রথম দিনটি কার্যত খেলা ছাড়াই শেষ হলো। দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও...

দাবি না মানলে বিপিএল খেলবেন না ক্রিকেটাররা, মিরাজের স্পষ্ট বার্তা

দাবি না মানলে বিপিএল খেলবেন না ক্রিকেটাররা, মিরাজের স্পষ্ট বার্তা

by cricbdadmin
0
8

ঢাকা পর্বের প্রথম ম্যাচ শুরু হলো না। নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যে নির্ধারিত ম্যাচের সময় পেরিয়ে গেলেও কোনো দল...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD